শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জ লেখক ফোরামের ১৬ তম সম্মেলন সম্পন্ন; সভাপতি পাভেল, সম্পাদক সাহেদ

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ১ জানুয়ারি, ২০২৩, ৬:২২ পিএম
ফরিদগঞ্জ লেখক ফোরামের ১৬ তম সম্মেলন সম্পন্ন; সভাপতি পাভেল, সম্পাদক সাহেদ

এস এম ইকবাল : ঐতিহ্যবাহী সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠন ফরিদগঞ্জ লেখক ফোরাম’র ১৬তম সম্মেলন সম্পন্ন হয়েছে। সম্মেলনে সভাপতি নির্বাচিত হয়েছেন কবি পাভেল আল ইমরান, সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন সাহেদ বিন তাহের।

২০২২ সালের শেষ দিন ৩১ ডিসেম্বর রোজ শনিবার বিকালে আইফা পাঠাগার মিলনায়তনে সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাহেদ বিন তাহের’র সঞ্চালনায় অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। দুই পর্বের প্রথম অধিবেশনের সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি কাওসার আহাম্মেদ।

দ্বিতীয় আধিবেশনে সভাপতিত্ব করেন উপদেষ্টা মোস্তফা কামাল মুকুল। সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সভাপতি কাওসার আহাম্মদ। এর পর গত অর্থ বছরের আয়-ব্যয়ের হিসাব উপস্থাপন করেন অর্থ সম্পাদক তারেক রহমান তারু।

এসময় আলোচনা রাখেন দপ্তর ও সাংস্কৃতিক সম্পাদক মেহেরাজ হোসেন সৌরভ, ক্রীড়া সম্পাদক মোস্তাফিজুর রহমান, আইসিটি সম্পাদক আব্দুল কাদির, নির্বাহী সদস্য ফাতেমা আক্তার শিল্পী, এস এম ইকবাল, জাকির হোসেন সৈকত, শিমুল হাছান, কে.এম নজরুল ইসলাম ও নূরুল ইসলাম ফরহাদ।

Model Hospital

দ্বিতীয় অধিবেশনে নির্বাচন পরিচালনা করেন মোস্তফা কামাল মুকুল, নূরুল ইসলাম ফরহাদ ও কে এম নজরুল ইসলাম। প্রস্তাব ও সমর্থনের মাধ্যমে সভাপতি নির্বাচিত হয়েছেন কবি পাভেল আল ইমরান। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন সাহেদ বিন তাহের।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital