শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

উপজেলা প্রেসক্লাব নেতৃবৃন্দের সাথে নবনির্বাচিত চেয়ারম্যান সবুজের সৌজন্য সাক্ষাৎ

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ১ জানুয়ারি, ২০২৩, ৬:২৫ পিএম
উপজেলা প্রেসক্লাব নেতৃবৃন্দের সাথে নবনির্বাচিত চেয়ারম্যান সবুজের সৌজন্য সাক্ষাৎ
মোঃ সাজ্জাদ হোসেন রনি : হাইমচর উপজেলার ১নং গাজীপুর ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান শাহাদাত হোসেন সবুজ, প্রেসক্লাব নেতৃবৃন্দের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে গাজীপুর ইউনিয়নবাসী ও সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন তিনি।
গতকাল ৩১ ডিসেম্বর ২০২২ শনিবার সন্ধ্যায় উপজেলা প্রেসক্লাবে আগমন করেন উপজেলার সর্ব কনিষ্ঠ চেয়ারম্যান শাহাদাত হোসেন সবুজ। এ সময় তিনি বলেন, ১নং গাজীপুর ইউনিয়নে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। আমি অবহেলিত একটি ইউনিয়নে চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছি। তবে এ বিজয় আমার নয়, এ বিজয় আমার ইউনিয়নবাসীর। আমি কম বয়সী একজন মানুষ। গাজীপুর ইউনিয়নবাসী আমাকে অনেক বড় দায়িত্ব দিয়েছে। তাই আমি চেয়ারম্যান নয়, তাদের সেবক হিসেবে তাদের পাশে থাকতে চাই। তাদের বিপদ আপদে যখনই আমাকে ডাকবে আমি তাদের সন্তানের মত পাশে থাকবো ইনশাআল্লাহ।
পরিশেষে নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়ায় চাঁদপুর জেলা প্রশাসন, হাইমচর উপজেলা প্রশাসন, নির্বাচন কর্মকর্তা ও উপজেলা প্রেসক্লাব নেতৃবৃন্দসহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাব সভাপতি মোঃ ফারুকুল ইসলাম, সহ-সভাপতি জি এম জহির, মহসিন মিয়া, সাধারণ সম্পাদক সাহেদ হোসেন দিপু, সাংগঠনিক সম্পাদক হাসান আল মামুন, সহ-সাংগঠনিক সম্পাদক শরীফ মোঃ মাছুম বিল্লাহ, দপ্তর সম্পাদক শরীফ হোসাইন, অর্থ সম্পাদক জাহিদুল ইসলাম, প্রচার সম্পাদক সবুজ হোসাইন, প্রেসক্লাব সদস্য জাহাঙ্গীর আলম, রুবেল হোসেন, গাজী মাজহারুল ইসলাম শওকতসহ অতিথিবৃন্দ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital