রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩

হাইমচরে ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে পদযাত্রা

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৩, ৪:২৭ পিএম
হাইমচরে ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে পদযাত্রা
মোঃ  সাজ্জাদ হোসেন রনি: হাইমচরে ৪ টি ইউনিয়ন বিএনপি ও অঙ্গ  সংগঠনের আয়োজনে গ্যাস, বিদ্যুৎ সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতি, সরকারের দমনপীড়ন, নির্যাতনের বিরুদ্ধে, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও নেতাকর্মীদের মুক্তিসহ ১০ দফা দাবিতে পদযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
১১ ই ফেব্রুয়ারী বিকেল ৩ টায় হাইমচর উপজেলার ৪ টি  ইউনিয়নে পদযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দেশ নেত্রী বেগম খালেদা জিয়া ও নেতাকর্মীদের মুক্তিসহ ১০ দফা দাবিতে আলোচনা সভাটি আলগী উত্তর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ জয়নাল আবেদীন মাষ্টারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ নজির আহম্মেদ দেওয়ান এর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক এড.সেলিমুল্লাহ সেলিম।
এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক সেলিমুস সালাম,হাইমচর উপজেলা বিএনপির সভাপতি মোঃ আমিন উল্লাহ বেপারী, সাবেক কমিশনার ও জেলা বিএনপির নেতা ডি এম শাহজান ,সিনিয়র সহ সভাপতি একে এম মহিবুল্লাহ,সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক হারুনুর রশিদ গাজি,সরদার আবু তাহের,আবদুল কুদ্দুস আখন,সাংগঠনিক সম্পাদক মোঃ খোরশেদ আলম কোতওয়াল,আজিজুল হক বাবুল,ইউনিয়ন বিএনপির সভাপতি কামাল হোসেন বাচ্চু, হাজি বিপ্লব বেপারী, নাছির আহাম্মেদ মোল্লা,ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল বাশার মাঝি,মাহবুব আলম জিতু,মনির হোসেন সিকদার,উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন আখন,জেলা কৃষক দলের সভাপতি এনায়েত উল্লাহ খোকন,শ্রমিক দলের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন পাটওয়ারী,হাইমচর উপজেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক মোঃ আকতারুজ্জামান হাওলাদার,  হাইমচর উপজেলা যুবদলের আহবায়ক মোঃ জহিরুল ইসলাম মাঝি,সাধারণ সম্পাদক আব্দুল মান্নান আখন, হাইমচর উপজেলা ছাত্রদলের আহবায়ক মোঃ ফয়সাল আহম্মেদ আখন, সাধারণ সম্পাদক মোঃ মিলাদ হোসেন মাঝি,উপজেলা সেচ্চাসেবক দলের ভার প্রাপ্ত আহবায়ক মিজানুর রহমান ভূইয়া, ওলামাদলের সভাপতি মাও.আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক মাও. আলাউদ্দিন আনসারী, কৃষক দলের সাধারণ সম্পাদক ফজলুর রহমান,মৎস জিবিদলের সভাপতি রেজাউল করিম বেপারী,সাধারণ সম্পাদক মোঃ জুয়েলসহ জেলা ও উপজেলা বিএনপির নেতৃবৃন্দ।

খেয়াঘাটে ‘রান ফর লাইফ’, সুস্থতার বার্তা নিয়ে ৩ কিলোমিটার দৌড়

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬, ১০:৫৭ পিএম
খেয়াঘাটে ‘রান ফর লাইফ’, সুস্থতার বার্তা নিয়ে ৩ কিলোমিটার দৌড়

মানুষের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি, নিয়মিত শরীরচর্চায় উৎসাহিত করা এবং সুস্থ জীবনযাপনের বার্তা ছড়িয়ে দিতে চাঁদপুরের শাহরাস্তিতে অনুষ্ঠিত হয়েছে ‘রান ফর লাইফ’ শীর্ষক ৩ কিলোমিটার ফান রান। শুক্রবার (২৩ অক্টোবর) সকাল ৬টায় উপজেলার পরিচিত পর্যটনকেন্দ্র খেয়াঘাট এলাকায় এ আয়োজন করা হয়।

ভোরের নির্মল পরিবেশে আয়োজিত এ দৌড়ে অংশগ্রহণকারীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে প্রাণবন্ত হয়ে ওঠে শাহরাস্তি ওয়াকওয়ে। শরীরচর্চার পাশাপাশি আনন্দ ও সুস্থতার বার্তা ছড়িয়ে দেওয়াই ছিল এ আয়োজনের মূল লক্ষ্য।

‘Vital Mahadi Run’ পেজের অ্যাডমিন মো. মেহেদী হাসান এবং ‘মানুষের কথা’ পেজের অ্যাডমিন মো. সোহেল আহমেদের যৌথ উদ্যোগে এ ফান রানের আয়োজন করা হয়। অংশগ্রহণকারীদের রিপোর্টিং সময় ছিল ভোর সাড়ে ৫টা।

আয়োজকেরা জানান, শাহরাস্তি ওয়াকওয়ের সূচীপাড়া ব্রিজ-সংলগ্ন স্থান থেকে দৌড় শুরু হয়। সেখান থেকে রানাররা গন্দপুর ব্রিজ পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার এগিয়ে যান। পরে ইউ-টার্ন নিয়ে একই পথে ফিরে এসে মোট ৩ কিলোমিটার দৌড় সম্পন্ন করেন।

Model Hospital

আয়োজনটিতে ফুড স্পন্সর হিসেবে সহযোগিতা করে ‘ইলশে বাড়ি’। প্রতিষ্ঠানটি চাঁদপুরের ঐতিহ্যবাহী ইলিশ সারা দেশে সরবরাহ করে থাকে।

অন্যদিকে, মেডেল স্পন্সর হিসেবে সহযোগিতা করেন শাহরাস্তির মেহের উত্তর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মো. লোকমান হোসেন মুন্সী। তাঁর পক্ষ থেকে অংশগ্রহণকারীদের জন্য কাস্টমাইজড মেডেলের ব্যবস্থা করা হয়। মেডেল পেয়ে রানারদের মধ্যে বাড়তি উৎসাহ ও আনন্দ দেখা যায়।

আয়োজকেরা আশা প্রকাশ করেন, এ ধরনের আয়োজন তরুণসহ বিভিন্ন বয়সী মানুষকে নিয়মিত শরীরচর্চায় আগ্রহী করে তুলবে। পাশাপাশি স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি ও সুস্থ সমাজ গঠনে ইতিবাচক ভূমিকা রাখবে।

আয়োজকদের প্রত্যাশা, ‘রান ফর লাইফ’-এর এই উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং আরও বেশি মানুষকে সুস্থ জীবনযাপনে উদ্বুদ্ধ করবে।

‘রান ফর লাইফ’-এর প্রত্যয়—সুস্থ শরীর, সুন্দর সমাজ।