রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩

হাইমচরে এমজেএস বালিকা উবি এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতার উদ্বোধন

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৩, ২:১২ পিএম
হাইমচরে এমজেএস বালিকা উবি এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতার উদ্বোধন
মোঃ সাজ্জাদ হোসেন রনি : জমকালো আয়োজনের মধ্য দিয়ে হাইমচর উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষাপীঠ এমজেএস বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া  ও সাংস্কৃতিক প্রতিযোগীতার উদ্বোধন করা হয়েছে। এ ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠানের উদ্বোধন করেন চরভৈরবী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ ইউসুফ জুবায়ের শিমুল।
এসময় তিনি তার বক্তব্যে বলেন, খেলাধুলা মন ও শরীলকে ভাল রাখার অন্যতম মাধ্যম। প্রতিটি শিক্ষার্থীকে পড়া লেখার পাশাপাশি খেলাধুলায় অংশগ্রহন করা প্রয়োজন। কারন ভাল ফলাফল অর্জন করতে খেলাধুলার গুরুত্ব অনেক। তিনি বলেন, তোমরা পড়া লেখা করে ভাল ফলাফল অর্জন করে এ প্রতিষ্ঠানের সুনাম বাড়াবে। এমনিতেই এ প্রতিষ্ঠানের ফলাফলে অনেক সুনাম রয়েছে। তোমরা এ সুনামকে ধরে রেখে নিজেদের জীবনকে আরও সুন্দর করে গড়ে তুলবে।
শনিবার সকালে হাইমচরে চরভৈরবীতে এমজেএস বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের  বার্ষিকী ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠানে বিদ্যালয়ের গভানিংবডি সভাপতি ও  চাঁদপুর জেলা পরিষদের সাবেক সদস্য এসএম আল মামুন সুমনের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক আহম্মেদ আলীর পরিচালনায় বক্তব্য রাখেন এমজেএস বালিকা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মাহবুব রহমান, হাইমচর উপজেলা পরিষদ সাবেক ভাইস চেয়ারম্যান এসএম কবির, উত্তর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আতিকুর রহমান পাটওয়ারী, হাইমচর ইউনিয়ন পরিষদ সাবেক চেয়ারম্যান মোঃ শাহাদাত হোসেন সরকার, গাজীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ শাহাদাত হোসেন সবুজ, চরভৈরবী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মফিজুর রহমান,  চরভৈরবী ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম ফকির।
এসময় উপস্থিত ছিলেন, ইউপি সদস্য মোহাম্মদ আলী আখন, সাবেক ইউপি সদস্য মোঃ মানিক দেওয়ান, জেলা ছাত্র লীগের সহ-সভাপতি মোঃ মহসিন পাটওয়ারী, উপজেলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক সাহেদ হোসেন দিপু, যুগ্ন সম্পাদক সাজ্জাদ হোসেন রনি, সাংগঠনিক সম্পাদক হাসান আল মামুন, ছাত্রলীগের যুগ্ম আহবায়ক মোঃ জাহিদ হোসেন কোতওয়ালসহ প্রতিষ্ঠানের অভিভাবক সদস্য, শিক্ষক,  অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ।

খেয়াঘাটে ‘রান ফর লাইফ’, সুস্থতার বার্তা নিয়ে ৩ কিলোমিটার দৌড়

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬, ১০:৫৭ পিএম
খেয়াঘাটে ‘রান ফর লাইফ’, সুস্থতার বার্তা নিয়ে ৩ কিলোমিটার দৌড়

মানুষের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি, নিয়মিত শরীরচর্চায় উৎসাহিত করা এবং সুস্থ জীবনযাপনের বার্তা ছড়িয়ে দিতে চাঁদপুরের শাহরাস্তিতে অনুষ্ঠিত হয়েছে ‘রান ফর লাইফ’ শীর্ষক ৩ কিলোমিটার ফান রান। শুক্রবার (২৩ অক্টোবর) সকাল ৬টায় উপজেলার পরিচিত পর্যটনকেন্দ্র খেয়াঘাট এলাকায় এ আয়োজন করা হয়।

ভোরের নির্মল পরিবেশে আয়োজিত এ দৌড়ে অংশগ্রহণকারীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে প্রাণবন্ত হয়ে ওঠে শাহরাস্তি ওয়াকওয়ে। শরীরচর্চার পাশাপাশি আনন্দ ও সুস্থতার বার্তা ছড়িয়ে দেওয়াই ছিল এ আয়োজনের মূল লক্ষ্য।

‘Vital Mahadi Run’ পেজের অ্যাডমিন মো. মেহেদী হাসান এবং ‘মানুষের কথা’ পেজের অ্যাডমিন মো. সোহেল আহমেদের যৌথ উদ্যোগে এ ফান রানের আয়োজন করা হয়। অংশগ্রহণকারীদের রিপোর্টিং সময় ছিল ভোর সাড়ে ৫টা।

আয়োজকেরা জানান, শাহরাস্তি ওয়াকওয়ের সূচীপাড়া ব্রিজ-সংলগ্ন স্থান থেকে দৌড় শুরু হয়। সেখান থেকে রানাররা গন্দপুর ব্রিজ পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার এগিয়ে যান। পরে ইউ-টার্ন নিয়ে একই পথে ফিরে এসে মোট ৩ কিলোমিটার দৌড় সম্পন্ন করেন।

Model Hospital

আয়োজনটিতে ফুড স্পন্সর হিসেবে সহযোগিতা করে ‘ইলশে বাড়ি’। প্রতিষ্ঠানটি চাঁদপুরের ঐতিহ্যবাহী ইলিশ সারা দেশে সরবরাহ করে থাকে।

অন্যদিকে, মেডেল স্পন্সর হিসেবে সহযোগিতা করেন শাহরাস্তির মেহের উত্তর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মো. লোকমান হোসেন মুন্সী। তাঁর পক্ষ থেকে অংশগ্রহণকারীদের জন্য কাস্টমাইজড মেডেলের ব্যবস্থা করা হয়। মেডেল পেয়ে রানারদের মধ্যে বাড়তি উৎসাহ ও আনন্দ দেখা যায়।

আয়োজকেরা আশা প্রকাশ করেন, এ ধরনের আয়োজন তরুণসহ বিভিন্ন বয়সী মানুষকে নিয়মিত শরীরচর্চায় আগ্রহী করে তুলবে। পাশাপাশি স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি ও সুস্থ সমাজ গঠনে ইতিবাচক ভূমিকা রাখবে।

আয়োজকদের প্রত্যাশা, ‘রান ফর লাইফ’-এর এই উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং আরও বেশি মানুষকে সুস্থ জীবনযাপনে উদ্বুদ্ধ করবে।

‘রান ফর লাইফ’-এর প্রত্যয়—সুস্থ শরীর, সুন্দর সমাজ।