শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

মোহনপুর উপনির্বাচন : ৩ চেয়ারম্যান প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহার : ভোট যুদ্ধে ৯ প্রার্থী 

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৩, ৬:১৩ পিএম
মোহনপুর উপনির্বাচন : ৩ চেয়ারম্যান প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহার : ভোট যুদ্ধে ৯ প্রার্থী 
মনিরুল ইসলাম মনির : চাঁদপুরের মতলব উত্তর উপজেলর মোহনপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) উপনির্বাচনে ৩ চেয়ারম্যান প্রার্থী প্রার্থিতা প্রত্যাহার করেছেন।
সোমবার (২৭ ফেব্রুয়ারি) বিকেল ৪ পর্যন্ত এ প্রত্যাহার শেষ সময় ছিল। উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র প্রত্যাহারের আবেদন জমা দেন প্রার্থীরা। মনোনয়ন পত্র প্রত্যাহার করেন মোঃ রেজাউল করিম, কাজী আবু জাফর ও আব্দুল মতিন কাজী।
আগামী ১৬ মার্চ উপজেলার মোহনপুর ইউপি উপনির্বাচনে চেয়ারম্যান পদে ভোটগ্রহণ হওয়ার কথা রয়েছে। গত ১০ নভেম্বর এই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামসুল হক চৌধুরী বাবুল মৃত্যুর কারণে পদটি শূন্য হয়।
উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার কাজী আবু বকর সিদ্দিক জানান, ৩জন চেয়ারম্যান প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।
উল্লেখ্য, আগামী ১৬ মার্চ এই ইউনিয়ন পরিষদ উপনির্বাচনে চেয়ারম্যান পদে ভোটগ্রহণ কথা রয়েছে। ২৭ ফেব্রুয়ারি মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ছিল। মঙ্গলবার দুপুর ১২টায় প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেয়া হবে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital