বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩

নৌকার বিজয় সুনিশ্চিতের বিকল্প নেই : মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১১ মার্চ, ২০২৩, ৩:২৪ পিএম
নৌকার বিজয় সুনিশ্চিতের বিকল্প নেই : মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম

মনিরুল ইসলাম মনির : মতলব উত্তর উপজেলার মোহনপুর ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনে যারা আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী তারা আর কোনদিন দলে ফিরতে পারবেন না, আওয়ামী লীগে তাদের ঠাঁই নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম।

শনিবার (১১মার্চ) বিকেলে মোহনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদের উপ-নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবদুল হাই প্রধানের সমর্থনে আয়োজিত উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, যারা দলের সিদ্ধান্ত ও জননেত্রী শেখ হাসিনার সিদ্ধান্ত অমান্য করে প্রার্থী হয়েছেন তারা কখনোই আওয়ামী লীগ হতে পারেন না, তাদের জন্য দলের দরজা সবসময়ের জন্য বন্ধ থাকবে।

মায়া আরো বলেন, আমরা আপনাদের ভোট পাওয়ার দাবি রাখি। নৌকা মার্কায় ভোট দিয়ে আপনারা উন্নয়ন বুঝে নিন। নেত্রী আমার মাধ্যমে আপনাদের কাছে শুভেচ্ছা জানিয়েছেন। আবদুল হাই প্রধানকে শেখ হাসিনা নিজে মনোনয়ন দিয়েছেন। তাকে আপনারা নৌকা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করবেন।

Model Hospital

তিনি উপস্থিত সকলের উদ্দেশ্যে বলেন, আপনাদেরকে বিদ্যুৎ, স্কুল, কমিউনিটি ক্লিনিক, উন্নত টেকসই বাড়ি, সুপেয় পানির ব্যবস্থাসহ জীবনমান উন্নয়ন, ব্রিজ, কালভার্ট, রাস্তাঘাটসহ প্রচুর উন্নয়ন করেছে। তাই আপনারা আগামী দিন নৌকা প্রতীকে ভোট দিয়ে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করবেন। মোহনপুর ইউনিয়ন পরিষদ উপ-নির্বাচনে নৌকা মার্কায় ভোট দেওয়ার ওপর আপনাদের এলাকার উন্নয়ন নির্ভর করবে। তাই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সবাই নৌকা মার্কায় ভোট দেবেন।

উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শহিদ উল্ল্যাহ মাস্টারের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মো. শাহজাহান প্রধানের সঞ্চালনায় নির্বাচনী বৈঠকে প্রধান বক্তা ছিলেন, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সদস্য সাজেদুল হোসেন চৌধুরী দিপু, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ কুদ্দুস, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আইয়ুব আলী গাজী, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর মাস্টার, মোহনপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবদুল হাই প্রধান, আওয়ামী লীগ নেতা বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব গাজী মুক্তার হোসেন, কেন্দ্রীয় যুবলীগের সাবেক সদস্য রিয়াজুল হাসান রিয়াজ, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক কাজী শরীফ, উপজেলা আওয়ামী লীগের সদস্য রাধে শ্যাম সাহা চান্দু, মোহনপুর ইউনিয়ন আওযামী লীগের সাধারণ সম্পাদক হুমায়ুন হাওলাদার, কেন্দ্রীয় আওয়ামী লীগের উপ-কমিটির সদস্য আতিকুল ইসলাম শিমুল, আহসান উল্ল্যাহ হাসান, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আবু হানিফ অভি প্রমুখ।

পরে নৌকার সমর্থনে বিরাট মিছিল অনুষ্ঠিত হয়।

শাহরাস্তিতে চিংড়ি মাছে জেলি মেশানোর দায়ে দুই ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা

মোঃ মাসুদ রানা প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ১১:৫০ পিএম
শাহরাস্তিতে চিংড়ি মাছে জেলি মেশানোর দায়ে দুই ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা
শাহরাস্তিতে চিংড়ি মাছের ওজন বাড়াতে জেলি ব্যবহার করে বিক্রির অভিযোগের সত্যতা পাওয়ায়  দুই মাছ ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) পৌরশহরের  মেহের কালীবাড়ি বাজারে স্থানীয় এলাকাবাসীর অভিযোগের পরিপ্রেক্ষিতে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মনিরা খাতুনের নির্দেশনায় শাহরাস্তি  সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সামছুজ্জামান এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
ওই অভিযানে চিংড়ি মাছে জেলি ব্যবহার করে বিক্রির অভিযোগের সত্যতা পাওয়া গেলে অভিযুক্ত দুই ব্যবসায়ী ওমর ফারুক (৪৫) ও সুশীল (৪৫) নিজেদের দোষ স্বীকার করেন। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪১ ধারায় অপরাধের দায়ে তাদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সামছুজ্জামান।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে তিনি বলেন, জনস্বাস্থ্য সুরক্ষা এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করতে ভেজাল ও অনিরাপদ খাদ্য বিক্রির বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। খাদ্যপণ্যে কোনো ধরনের অনিয়ম বা প্রতারণা সহ্য করা হবে না। এ ধরনের অপরাধের তথ্য পেলে প্রশাসনকে জানানোর জন্য তিনি স্থানীয় এলাকাবাসীর প্রতি আহ্বান জানান।
অভিযানে সার্বিক সহযোগিতা করেন শাহরাস্তির নিরাপদ খাদ্য পরিদর্শক মো. ফাহিদউল্ল্যা ও উপজেলা আনসার সদস্যরা।