বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩

হাইমচরে অবৈধ বালু মহলের বালু ভর্তি ৯ জাহাজ ও ১০ শ্রমিক আটক

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ১২ মার্চ, ২০২৩, ৪:৩৬ পিএম
হাইমচরে অবৈধ বালু মহলের বালু ভর্তি ৯ জাহাজ ও ১০ শ্রমিক আটক

নিজস্ব প্রতিনিধি : হাইমচরের নীল কমল ইউনিয়নের বাহেরচর সীমানায় ভুমি দস্যু খোকা বেপারীর অবৈধ বালু মহলের ৯ টি বালু ভর্তি জাহাজ ও ১০ শ্রমিককে আটক করে হাইমচর থানা পুলিশ।

১২ ই মার্চ রোজ (শনিবার) আনুমানিক রাত ২ টায় টায় নীলকমল ইউনিয়নের বাহের চর থেকে বালু খেকুদের ৯ টি জাহাজ ও আসামীদের আটক করে বাহেরচর ( ঈশানবালা)পুলিশ।

চাঁদপুর জেলাধীন হাইমচর উপজেলার নীলকমল ইউনিয়ন এর সীমানায় শরীয়তপুরের ভুমিদস্যু খোকা বেপারীর নেতৃত্বে ৮/১০ অবৈধ ভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলন এবং বালি নিয়ে যাওয়ার সময় শনিবার রাতে বাহেরচর পুলিশ ঈশানবালা খালে বালু ভর্তি ৯টি জাহাজ আটক করেছে।

অভিযোগ রয়েছে চাঁদপুর বালু মহল বন্ধ হওয়ার পর থেকে হাইমচর উপজেলার বিএনপি নেতা ও সাবেক চেয়ারম্যান রতন হাজী’র সহযোগিতায় তার নিকট আত্নীয় ভুমিদস্যু খোকা বেপারী প্রায় ২ মাস যাবত চাঁদপুর জেলার সীমান্ত বর্তী নীলকমল ইউনিয়নের বাহেরচর এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন করে বিক্রি করে আসছে।

Model Hospital

গতকাল হাইমচর থানা অফিসার ইনচার্জ মোঃ আশরাফ উদ্দিন চৌধুরী নির্দেশনায় বাহেরচর পুলিশ তদন্ত কেন্দ্র আইসি মর্ম সিং অভিযান চালিয়ে অবৈধ বালি ভর্তি ৯টি জাহাজ ও ১০ জাহাজ শ্রমিক আটক করেছে।

নীলকমল ইউপি চেয়ারম্যান সউদ আল নাসের জানান দীর্ঘ ২ মাস যাবত নীলকমলের এক সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতার প্রত্যক্ষ সহযোগিতায় ভুমি দস্যু খোকাবেপারী অবৈধ ভাবে বালু উত্তোলন করে কোটি টাকা হাতিয় নিচ্ছ।

অভিযোগ রয়েছে শরীয়তপুর প্রশাসন গেলে বলে বালু মহল চাঁদপুরে, আর চাঁদপুর প্রশাসন অভিযানে গেলে বলে বরিশাল। প্রকৃত পক্ষে আমাদের চাঁদপুর সীমানায় অবৈধ ভাবে বালু উত্তোলন করে আসছে, গতকাল হাইমচর থানা পুলিশ ৯ টি অবৈধ বালু ভর্তি বোট ও ১০ শ্রমিক আটক করেছে, বোট মালিকপক্ষ এখন ভুয়া কাগজ বানিয়ে বোট ছাড়িয়ে নেয়ার পায়তারা করছে, এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনে জেলা প্রশাসক এর হস্তক্ষেপ কামনা করছি।

এই বিষয়ে হাইমচর থানা অফিসার ইনচার্জ মোঃ আশরাফ উদ্দিন চৌধুরী বলেন অবৈধ বালু উত্তোলন বিষয়ে অভিযোগ এর প্রেক্ষিতে অভিযান কালে বোট ও শ্রমিক আটক করা হয়েছে, উর্ধ্বতন কর্তৃপক্ষ যে নির্দেশনা দিবে সে মোতাবেক ব্যবস্থা নেয়া হবে।

হাইমচর উপজেলা নির্বাহী অফিসার চাই থোয়াইহলা চৌধুরী জানান বিষয় টা আমি অবগত হয়েছি, অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

হাইমচর উপজেলা চেয়ারম্যান নূর হোসেন পাটওয়ারী বলেন ভুমিদস্যু খোকা বেপারী সরকারের অনুমতি না নিয়ে হাইমচর উপজেলার সীমানায় অবৈধভাবে অবৈধ ভাবে বালু উত্তোলন করে আসছে এ বিষয় আইনগত ব্যবস্থা নেয়ার জন্য প্রশাসনের প্রতি নির্দেশনা রয়েছে, কোনভাবেই অবৈধ বালু উত্তোলন করা যাবে না।

শাহরাস্তিতে চিংড়ি মাছে জেলি মেশানোর দায়ে দুই ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা

মোঃ মাসুদ রানা প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ১১:৫০ পিএম
শাহরাস্তিতে চিংড়ি মাছে জেলি মেশানোর দায়ে দুই ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা
শাহরাস্তিতে চিংড়ি মাছের ওজন বাড়াতে জেলি ব্যবহার করে বিক্রির অভিযোগের সত্যতা পাওয়ায়  দুই মাছ ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) পৌরশহরের  মেহের কালীবাড়ি বাজারে স্থানীয় এলাকাবাসীর অভিযোগের পরিপ্রেক্ষিতে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মনিরা খাতুনের নির্দেশনায় শাহরাস্তি  সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সামছুজ্জামান এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
ওই অভিযানে চিংড়ি মাছে জেলি ব্যবহার করে বিক্রির অভিযোগের সত্যতা পাওয়া গেলে অভিযুক্ত দুই ব্যবসায়ী ওমর ফারুক (৪৫) ও সুশীল (৪৫) নিজেদের দোষ স্বীকার করেন। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪১ ধারায় অপরাধের দায়ে তাদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সামছুজ্জামান।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে তিনি বলেন, জনস্বাস্থ্য সুরক্ষা এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করতে ভেজাল ও অনিরাপদ খাদ্য বিক্রির বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। খাদ্যপণ্যে কোনো ধরনের অনিয়ম বা প্রতারণা সহ্য করা হবে না। এ ধরনের অপরাধের তথ্য পেলে প্রশাসনকে জানানোর জন্য তিনি স্থানীয় এলাকাবাসীর প্রতি আহ্বান জানান।
অভিযানে সার্বিক সহযোগিতা করেন শাহরাস্তির নিরাপদ খাদ্য পরিদর্শক মো. ফাহিদউল্ল্যা ও উপজেলা আনসার সদস্যরা।