বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ভারমুক্ত হলেন কচুয়া সদর দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের লিটন মুন্সি

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ৩ ডিসেম্বর, ২০২১, ১০:১১ পিএম
ভারমুক্ত হলেন কচুয়া সদর দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের লিটন মুন্সি

মেহেদী হাসান : ভারমুক্ত হলেন কচুয়া সদর দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. লিটন মুন্সি। এখন থেকে ভারপ্রাপ্ত সভাপতি লিটন মুন্সি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি দায়িত্ব পালন করবে। শুক্রবার ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত এক বিশেষ বর্ধিত সভায় তাকে ভারমুক্ত করেন উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

কচুয়া সদর দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জানান, ২০২০ সালের ৮ এপ্রিল ওই ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান মিন্টু মৃত্যুবরণ করলে পদটি শুন্য হয়। সংগঠনের কার্যক্রম গতানুগতিক রাখতে ১নং সহ-সভাপতি মো. লিটন মুন্সিকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব প্রদান করা হয়। এবং কয়েক দিন পূর্বে আমরা একটি বিশেষ বর্ধিত সভা করে সংগঠনের সাংগঠনিক গতিশিলতার লক্ষে সভাপতি নির্ধারণের সিদ্ধান্ত নেই।

আলোচ্য বিষয়টি উত্থাপিত হলে ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মো. আবু তাহের ভারপ্রাপ্ত সভাপতি লিটন মুন্সিকে পূর্ণাঙ্গ সভাপতি করার প্রস্তাব দিলে যুগ্ম-সাধারণ সম্পাদক মো. বাবুল মিয়াসহ একাধিক ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য তা সমর্থন করলে এবং অন্য কোন প্রস্তাব সমর্থন না আসায় উপস্থিত সকলের সর্বসম্মতিক্রমে কণ্ঠ ভোটে লিটন মুন্সিকে সভাপতি নির্বাচিত করা হয়।

এক প্রতিক্রিয়ায় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি লিটন মুন্সি বলেন, আমি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে বিশ^াসী হয়ে ১৯৯১ সালে প্রথম ছাত্রলীগের দায়িত্ব পালন করি। ৯৩ থেকে ৯৪ পর্যন্ত হযরত শাহ নেয়ামত শাহ উচ্চ বিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি, ৯৫ থেকে ৯৭ পর্যন্ত কচুয়া বঙ্গবন্ধু কলেজ শাখা ছাত্রলীগের উপ-প্রচার সম্পাদক, ৯৮ থেকে ২০০০ পর্যন্ত কচুয়া সদর দক্ষিণ ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি, ২০০১ সাল থেকে ০৩ পর্যন্ত কচুয়া উপজেলা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক, ৪ থেকে ৭ পর্যন্ত কচুয়া উপজেলা যুবলীগের সহ-সম্পাদক, ১১ থেকে ১৫ পর্যন্ত কচুয়া সদর দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক ও পরবর্তীতে ওই ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি ও ভারপ্রাপ্ত সভাপতি পদে অধিষ্ঠিত হই।

Model Hospital

বতর্মানে দলের নেতৃবৃন্দ আমাকে ভারপ্রাপ্ত থেকে পূর্ণাঙ্গ সভাপতির দায়িত্ব অর্পন করেন। সকলে আমার জন্য দোয়া করবেন আমি যেনো আমার উপর অর্পিত দায়িত্ব ন্যায়পরায়নতার সাথে পালন করতে পারি।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital