বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তিতে ৬ ইউপি চেয়ারম্যান প্রার্থী ফিরে পেল মনোনয়নের বৈধতা

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ৫ ডিসেম্বর, ২০২১, ৬:১৯ এম
শাহরাস্তিতে ৬ ইউপি চেয়ারম্যান প্রার্থী ফিরে পেল মনোনয়নের বৈধতা

মোঃ মাসুদ রানা : চাঁদপুরের শাহরাস্তিতে চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাতিল হওয়া ৬ চেয়ারম্যান প্রার্থী ও ১ সংরক্ষিত মহিলা সদস্য প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।

শনিবার চাঁদপুর জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় হতে বিষয়টি সকালে নিশ্চিত করা হয়। এদিকে শুক্রবার বাতিল হওয়া প্রার্থীদের আপিল আবেদনের প্রেক্ষিতে অনুষ্ঠিত শুনানীতে শেষে তিনি জেলা নির্বাচন কর্মকর্তা মোঃ তোফায়েল হোসেন এ ঘোষণা দেন।

শাহরাস্তি উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ আবুল কাসেম জানান, গত ২৫ নভেম্বর মনোনয়ন পত্র দাখিলের শেষ দিনে শাহরাস্তি উপজেলার ১০ টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৬৬ জন, সাধারণ সদস্য পদে ৪শথ ১৪ ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ৯৫ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। গত সোমবার (২৯ নভেম্বর) মনোনয়ন পত্র বাছাইয়ে ৭ জনের মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়েছে।

বাতিলকৃতরা হলেন রায়শ্রী উত্তর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান (স্বতন্ত্র প্রার্থী) মোঃ সেলিম পাটোয়ারী লিটন, একই ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী মোঃ সাইফুল ইসলাম মাসুদ, রায়শ্রী দক্ষিণ ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান (স্বতন্ত্র প্রার্থী) মোঃ আবু হানিফ, একই ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী সাবেক চেয়ারম্যান মোঃ আঃ সাত্তার, সূচীপাড়া উত্তর ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী মোঃ মনির হোসেন ও মেহের উত্তর ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী সাবেক চেয়ারম্যান মোঃ সাইফুল ইসলাম রনী, মেহের উত্তর ইউনিয়নের ৩ নং সংরক্ষিত সদস্য কোহিনূর আক্তারের মনোনয়ন পত্র বাতিল ঘোষণা করা হয়েছিলো।

Model Hospital

শুক্রবার প্রার্থীদের আপীলের প্রেক্ষিতে জেলা নির্বাচন কর্মকর্তা মোঃ তোফায়েল হোসেন শুনানী শেষে এসব মনোনয়ন বৈধ ঘোষণা করেন।তফসিল অনুযায়ী আগামি ২৬ ডিসেম্বর ৪র্থ ধাপের এ নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

আগামী ৬ ডিসেম্বর প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ও ৭ ডিসেম্বর প্রতীক বরাদ্দ দেয়া হবে। ১০ ইউনিয়নের মধ্যে রায়শ্রী উত্তর ও দক্ষিণ ইউনিয়নে ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহণ হবে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital