শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

মতলব সরকারি কলেজের শতাধিক শিক্ষার্থীর হাতে হাতে চর্যাপদ একাডেমির বই

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২২ মার্চ, ২০২৩, ৩:০৯ পিএম
মতলব সরকারি কলেজের শতাধিক শিক্ষার্থীর হাতে হাতে চর্যাপদ একাডেমির বই

নিজস্ব প্রতিনিধি : চাঁদপুরের মতলব সরকারি কলেজের শতাধিক শিক্ষার্থীর হাতে বই উপহার প্রদান করেছে প্রগতিশীল প্রতিষ্ঠান চর্যাপদ সাহিত্য একাডেমি।

২২ মার্চ বুধবার দুপুরে আনুষ্ঠানিকভাবে শিক্ষার্থীদের হাতে হাতে উপহার হিসেবে দেশের খ্যাতনামা সাহিত্যিকদের লেখা বই তুলে দেয়া হয়।

একাডেমির সভাপতি নুরুন্নাহার মুন্নির সভাপতিত্বে ও মতলব সরকারি কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক মোশাররেফ হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদ।

Model Hospital

তিনি বলেন, চর্যাপদ একাডেমির এমন উদ্যোগ শিক্ষার্থীদের শত-সহস্র বছর পূর্বের ইতিহাস সম্পর্কে জানতে উৎসাহিত করবে। কারণ এ সংগঠনের নামই একটি ইতিহাস বহন করে।

এসময় আরও বক্তব্য রাখেন, ভুগোল বিভাগের প্রধান জিএম হাবিব খান, উদ্ভিদ বিজ্ঞান বিভাগের প্রধান তৌহিদুল আলম, নিয়ন্ত্রণ পরিষদের চেয়ারম্যান আসাদুল্লা কাহাফ, একাডেমির সহ-সভাপতি আয়েশা আক্তার রুপা, পর্যবেক্ষক ও ন্যায়পাল দিলীপ ঘোষ প্রমুখ।

অনুষ্ঠানে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ বিষয়ক কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে চারজনকে বিজয়ী ঘোষণা করা হয়। তারা হলেন একাদশ শ্রেণির মানবিক বিভাগের ছাত্র রিয়াদ ও ব্যবসায় শিক্ষা বিভাগের ছাত্র নাহিদ, দ্বাদশ শ্রেণির ব্যবসায় শিক্ষা বিভাগের ছাত্রী সানজিদা এবং সুরাইয়া।

উল্লেখ্য, ২০১৯ সাল থেকে চর্যাপদ সাহিত্য একাডেমি বই উপহার কর্মসূচি পালন করে আসছে। এ পর্যন্ত প্রায় নয় হাজার পাঠককে উপহার হিসেবে বই তুলে দিয়েছে চর্যাপদ একাডেমি। এরমধ্যে দুইটি বই উপহার মাস এবং একটি বই উপহার মেলার আয়োজনও করেছে এ প্রতিষ্ঠান। মাদক, জঙ্গীবাদ ও ইভটিজিং বিরোধী কর্মসূচি হিসেবে এমন উদ্যোগ নেয়া হয়েছে বলে আয়োজক সূত্রে জানা যায়।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital