শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩

ফরিদগঞ্জে ওমরাহ হজে গিয়ে ৭০ বছর বয়সী আলী আহমেদের বৃদ্ধের মৃত্যু

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ৭ এপ্রিল, ২০২৩, ৯:৫৮ এম
ফরিদগঞ্জে ওমরাহ হজে গিয়ে ৭০ বছর বয়সী আলী আহমেদের বৃদ্ধের মৃত্যু

পবিত্র ওমরাহ হজ পালন করতে গিয়ে সৌদি আরবে মৃত্যুবরণ করেছেন চাঁদপুরের ফরিদগঞ্জের পূর্ব আলোনিয়া গ্রামের মো.আলী আহমেদ বেপারী (৭০) নামে এক বৃদ্ধ।

তিনি উপজেলার ১১ নং চরদুঃখীয়া পূর্ব ইউনিয়ন পরিষদের ৬ নং ওয়ার্ডের ইউপি সদস্য।

৬ এপ্রিল বৃহস্পতিবার স্থানীয় সময় ভোর ৪ টায় মক্কা শরীফে মৃত্যুবরণ করেন আলী আহাম্মদ।

জানা যায়, গত ৫ এপ্রিল বুধবার বিকেলে স্ত্রী জিবন্নেন নেছাকে সাথে নিয়ে সৌদি আরবের উদ্দেশে যাত্রা করেন। পরে সেখান গিয়ে মক্কা শরীফে ওমরাহ পালন প্রস্তুতি নেওয়ার সময় স্ট্রোক করে মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি।

Model Hospital

মো.আলী আহমেদ বেপারীর ছেলে মো.বোরহান উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, বাব ইতোপূর্বেও সৌদি আরবে গিয়ে বড় হজ পালন করেছেন। বর্তমানে সৌদি আরবে অবস্থানরত আমার মায়ের ওমরাহ পালন শেষে বাবার মৃত দেহ দেশে আনা হবে।

এদিকে ইউপি সদস্যের মৃত্যুর সংবাদে ১১ নং চরদুঃখীয়া পূর্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদুল হাসান মিরাজসহ ইউপি সদস্য গভীর শোক প্রকাশ করেছেন।

খেয়াঘাটে ‘রান ফর লাইফ’, সুস্থতার বার্তা নিয়ে ৩ কিলোমিটার দৌড়

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬, ১০:৫৭ পিএম
খেয়াঘাটে ‘রান ফর লাইফ’, সুস্থতার বার্তা নিয়ে ৩ কিলোমিটার দৌড়

মানুষের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি, নিয়মিত শরীরচর্চায় উৎসাহিত করা এবং সুস্থ জীবনযাপনের বার্তা ছড়িয়ে দিতে চাঁদপুরের শাহরাস্তিতে অনুষ্ঠিত হয়েছে ‘রান ফর লাইফ’ শীর্ষক ৩ কিলোমিটার ফান রান। শুক্রবার (২৩ অক্টোবর) সকাল ৬টায় উপজেলার পরিচিত পর্যটনকেন্দ্র খেয়াঘাট এলাকায় এ আয়োজন করা হয়।

ভোরের নির্মল পরিবেশে আয়োজিত এ দৌড়ে অংশগ্রহণকারীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে প্রাণবন্ত হয়ে ওঠে শাহরাস্তি ওয়াকওয়ে। শরীরচর্চার পাশাপাশি আনন্দ ও সুস্থতার বার্তা ছড়িয়ে দেওয়াই ছিল এ আয়োজনের মূল লক্ষ্য।

‘Vital Mahadi Run’ পেজের অ্যাডমিন মো. মেহেদী হাসান এবং ‘মানুষের কথা’ পেজের অ্যাডমিন মো. সোহেল আহমেদের যৌথ উদ্যোগে এ ফান রানের আয়োজন করা হয়। অংশগ্রহণকারীদের রিপোর্টিং সময় ছিল ভোর সাড়ে ৫টা।

আয়োজকেরা জানান, শাহরাস্তি ওয়াকওয়ের সূচীপাড়া ব্রিজ-সংলগ্ন স্থান থেকে দৌড় শুরু হয়। সেখান থেকে রানাররা গন্দপুর ব্রিজ পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার এগিয়ে যান। পরে ইউ-টার্ন নিয়ে একই পথে ফিরে এসে মোট ৩ কিলোমিটার দৌড় সম্পন্ন করেন।

Model Hospital

আয়োজনটিতে ফুড স্পন্সর হিসেবে সহযোগিতা করে ‘ইলশে বাড়ি’। প্রতিষ্ঠানটি চাঁদপুরের ঐতিহ্যবাহী ইলিশ সারা দেশে সরবরাহ করে থাকে।

অন্যদিকে, মেডেল স্পন্সর হিসেবে সহযোগিতা করেন শাহরাস্তির মেহের উত্তর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মো. লোকমান হোসেন মুন্সী। তাঁর পক্ষ থেকে অংশগ্রহণকারীদের জন্য কাস্টমাইজড মেডেলের ব্যবস্থা করা হয়। মেডেল পেয়ে রানারদের মধ্যে বাড়তি উৎসাহ ও আনন্দ দেখা যায়।

আয়োজকেরা আশা প্রকাশ করেন, এ ধরনের আয়োজন তরুণসহ বিভিন্ন বয়সী মানুষকে নিয়মিত শরীরচর্চায় আগ্রহী করে তুলবে। পাশাপাশি স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি ও সুস্থ সমাজ গঠনে ইতিবাচক ভূমিকা রাখবে।

আয়োজকদের প্রত্যাশা, ‘রান ফর লাইফ’-এর এই উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং আরও বেশি মানুষকে সুস্থ জীবনযাপনে উদ্বুদ্ধ করবে।

‘রান ফর লাইফ’-এর প্রত্যয়—সুস্থ শরীর, সুন্দর সমাজ।