শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জ ১৩ ইউনিয়নে আট নতুন মুখ

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৬ ডিসেম্বর, ২০২১, ২:৪৩ পিএম
ফরিদগঞ্জ ১৩ ইউনিয়নে আট নতুন মুখ

এস. এম ইকবাল : চাঁদপুরের ফরিদগঞ্জে ১৩ ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৫ জানুয়ারী। পঞ্চম ধাপের এই নির্বাচনে রবিবার রাতে আওয়ামীলীগের মনোনয়ন প্রাপ্তিতে চমক আট নতুন মুখ।

জল্পনা-কল্পনায় থাকা হেভিওয়েট চারজন বর্তমান চেয়ারম্যান মনোনয়ন পাননি।

৫ পুরনো সহ নৌকা পাওয়া ১৩ জন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হলেন ১ নং বালিথুবা পশ্চিম ইউনিয়নে সাবেক ছাত্রলীগ নেতা বাহাউদ্দীন খান বাহার, ২নং বালিথুবা পূর্ব ইউনিয়নে উপজেলা আ’লীগ নেতা জিএম হাসান তাবাচ্ছুম, ৩ নং সুবিদপুর পশ্চিম ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান ও ইউনিয়ন আ’লীগের সভাপতি মাওলানা শরাফত উল্লাহ, ৪ নং সুবিদপুর পশ্চিম ইউনিয়নে সাবেক ছাত্রলীগ নেতা পারভেজ হোসেন, ৫ নং গুপ্টি পূর্ব ইউনিয়নে ইউনিয়ন আ’লীগের সাবেক সভাপতি আবদুল গনি বাবুল পাটওয়ারী, ৬ নং গুপ্টি পশ্চিম ইউনিয়নে ইউনিয়ন আ’লীগ নেতা রফিকুল ইসলাম পাটওয়ারী, ৭ নং পাইকপাড়া উত্তর ইউনিয়নে আ’লীগ নেতা আলাউদ্দিন পাটওয়ারী, ৯ নং গোবিন্দপুর উত্তর ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান ও ইউনিয়ন আ’লীগের সাধারন সম্পাদক সোহেল চৌধুরী, ১০ নং গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়নে উপজেলা যুবলীগের সদস্য আলাউদ্দিন ভূঁইয়া, ১১ নং চরদুঃখিয়া পূর্ব ইউনিয়নে সাবেক ছাত্রলীগ নেতা মাহমুদুল হাছান মিরাজ, ১২ নং চরদুঃখিয়া পশ্চিম ইউনিয়নে উপজেলা যুবলীগের সদস্য মোরশেদ আলম মুরাদ, ১৫ নং রুপসা উত্তর ইউনিয়নে উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক ফারুকী, ১৬ নং রুপসা দক্ষিণ ইউনিয়নে সাবেক ছাত্রলীগ নেতা মো. শরীফ হোসেন খান।

আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিষ্টার বিপ্লব বড়ুয়া সাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়।

Model Hospital

পঞ্চম ধাপের নির্বাচনে বাদ পড়া বর্তমান ৪ চেয়ারম্যান হলেন, উপজেলা আওয়ামী লীগের সদস্য ও ১ নং বালিথুবা ইউনিয়নের চেয়ারম্যান শফিকুর রহমান পাটওয়ারী, ৭ নং পাইকপাড়া উত্তর ইউনিয়ন আ’লীগের সভাপতি ও বর্তমান চেয়ারম্যান আলী আক্কাছ ভূঁইয়া, উপজেলা আ’লীগের সদস্য ও ১২ নং চরদুঃখিয়া পশ্চিম ইউনিয়নের চেয়ারম্যান হাসান আবদুল হাই এবং ১৬ নং রুপসা দক্ষিণ ইউনিয়ন আ’লীগের সভাপতি ও বর্তমান চেয়ারম্যান ইস্কান্দার আলী।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital