বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তিতে গৃহ প্রাপ্ত ৪০ টি পরিবার এবং এতিমদের মাঝে শুকনো খাবার ও কম্বল বিতরণ

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ১২ ডিসেম্বর, ২০২১, ২:০৯ পিএম
শাহরাস্তিতে গৃহ প্রাপ্ত ৪০ টি পরিবার এবং এতিমদের মাঝে শুকনো খাবার ও কম্বল বিতরণ
মোঃ মাসুদ রানা : চাঁদপুরের শাহরাস্তিতে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর হতে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে পাওয়া ত্রাণ সামগ্রী গরীব দুস্থ অসহায় এতিমদের মাঝে বিতরণ করা হয়েছে ।
শনিবার (১১-ডিসেম্বর) শাহরাস্তি উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এবং কমপ্লেক্স চত্বরে এসব সামগ্রী বিতরণ করা হয় ।
সংশ্লিষ্ট সূত্র জানায়, সম্প্রতি দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর হতে  প্রধামন্ত্রীর উপহার হি‌সে‌বে চাঁদপুর  জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিসের  মাধ্যমে প্রাপ্ত- শাহরাস্তি উপজেলায় মুজিববর্ষে জমিসহ গৃহপ্রাপ্ত ৪০টি প‌রিবা‌রের মাঝে ৪০ প্যাকেট শুকনো খাবার ও ২টি করে কম্বল, একই সঙ্গে  উপজেলার ২টি এতিমখানায় ১০ প্যাকেট শুকনো খাবার বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার এবং বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট শিরীন আক্তার সভাপতি হিসেবে উপস্থিত থেকে এসব সামগ্রী বিতরণ করেন। তিনি ওই সময় সুবিধাভোগী সম্মুখে সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, সরকারের ত্রাণ তহবিল থেকে যখন যেভাবে অসহায় দুস্থ পরিবার পরিজনদের জন্য সাহায্য সহযোগিতা এসে থাকে তা আমরা অনতিবিলম্বে তা আপনাদের নিকট পৌঁছে দেওয়ার ব্যবস্থা করি। আশাকরি আগামী দিনগুলোতে এই ধরনের সাহায্য সহযোগিতা, প্রয়োজনে অব্যাহত থাকবে।
এ সময় অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান নাছরিন জাহান চৌধুরী শেফালী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সবুজ, উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় সিএ মোঃ শাহাবুদ্দিন এবং সংশ্লিষ্ট অফিসের কর্মকর্তা কর্মচারী বৃন্দ, এবং সুবিধাভোগী ব্যক্তিরা।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital