শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

এ সূর্য সন্তানদের আত্মত্যাগ আগামী প্রজন্ম ঐতিহাসিকভাবে স্মরণে রাখবে : মেজর রফিকুল ইসলাম

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ১৪ ডিসেম্বর, ২০২১, ৪:২৬ পিএম
এ সূর্য সন্তানদের আত্মত্যাগ আগামী প্রজন্ম ঐতিহাসিকভাবে স্মরণে রাখবে : মেজর রফিকুল ইসলাম
মোঃ মাসুদ রানা : চাঁদপুরের শাহরাস্তিতে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।  মঙ্গলবার (১৪-ডিসেম্বর) উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ মিলনায়তনে এটি অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহি অফিসার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট শিরীন আক্তারের সভাপ্রদানে এতে ভার্চুয়াল ভিডিও টেলিকনফারেন্সিং বক্তব্য রাখেন, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, মুক্তিযুদ্ধের কিংবদন্তি ১ নং সেক্টরের সেক্টর কমান্ডার, বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার প্রাপ্ত, নৌ পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি  মেজর অবঃ রফিকুল ইসলাম বীর উত্তম এম পি।
তিনি তার বক্তব্যে বলেন, বাংলার সূর্যসন্তানদের হত্যার মধ্য দিয়ে ঘাতকরা বাংলাদেশকে দাবিয়ে রাখার চেয়ে অপচেষ্টা করেছিল। বাংলার দামাল ছেলেরা ওই ষড়যন্ত্র নস্যাৎ করে স্বাধীন বাংলাদেশের পতাকা এবং মানচিত্র এ জাতিকে উপহার দিয়েছে। আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ বিনির্মাণে নিরলসভাবে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। আগামী প্রজন্ম অবশ্য একটি সমৃদ্ধশালী বাংলাদেশ উপহার পাবে।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান নাছরিন জাহান চৌধুরী শেফালী, শাহরাস্তি পৌর আ’লীগের আহবায়ক ও উন্নয়ন সমন্বয় কমিটির আহ্বায়ক পৌর মেয়র আলহাজ্ব আব্দুল লতিফ, শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ ওসি আবদুল মান্নান, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান কামরুন্নাহার কাজল, শাহরাস্তি প্রেসক্লাবের সভাপতি কাজী হুমায়ুন কবির, মুক্তিযোদ্ধা কমান্ডার উপজেলা ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ শাহজাহান, এছাড়া বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান গন ও শিক্ষকবৃন্দ, সাংবাদিকবৃন্দ, ইউপি সচিববৃন্দ  ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের  শিক্ষার্থীবৃন্দ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital