বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

পড়াশোনার পাশাপাশি অনলাইনে ইলিশ বিক্রি করে সফল দুই উদ্যোক্তা

মাসুদ হোসেন প্রকাশিত: সোমবার, ৪ সেপ্টেম্বর, ২০২৩, ৮:৩০ পিএম
পড়াশোনার পাশাপাশি অনলাইনে ইলিশ বিক্রি করে সফল দুই উদ্যোক্তা
সাফল্য এবং জনপ্রিয়তা যেন প্রতিযোগিতা করেই পিছু ছুটছে তাদের। একাধারে তারা যেমন সফল উদ্যোক্তা, লতেমনি পড়ালেখায়ও খুব মেধাবী। সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদেরকে অনুসরণ করেন হাজার হাজার মানুষ। গল্পটা চাঁদপুর সদর উপজেলার রামপুর ইউনিয়নের দুই তরুণ শুভ ও রিয়াজ।
চাঁদপুর সরকারী কলেজে পড়াশোনার পাশাপাশি দিনের অধিকাংশ সময় ব্যায় করেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। ওই মাধ্যমকে কাজে লাগিয়েই করছেন জীবিকার নির্বাহ। পরিবারের কাছে হাত না পেতে নিজেরাই নিজেদের সকল স্বপ্ন পূরণ করতে পারছেন তারা। চলতি ইলিশের মৌসুমে চাঁদপুর মাছঘাট থেকে ইলিশ নিয়ে অনলাইনে ইলিশ বিক্রি করে রীতিমতো বাজিমাত করেছেন এ দুই তরুণ অনলাইন উদ্যোক্তা। ২০১৯ সাল থেকে যথেষ্ট সুনামের সাথে তারা “অনলাইন ইলিশ বাজার” এর মাধ্যমে ব্যবসা করে আসছে। দুইজন মেধাবী শিক্ষার্থীর এমন সফলতা দেখে খুশি পাড়া প্রতিবেশীসহ সমাজের বিভিন্ন শ্রেনী পেশার মানুষ।
আলাপের এক ফাঁকে উদ্যোক্তা তানজিল পাঠান শুভ জানান, চলতি ইলিশ মৌসুমে গত দুই মাসে প্রায় ৬ লক্ষাধিক টাকার ১০ মন ইলিশ মাছ বিক্রি করেছেন তারা। সকল খরচ বাদ দিয়ে তাদের লাভ হয়েছে প্রায় ৩৫ হাজার টাকার মত। অনলাইনে অর্ডার নিয়ে ইলিশের রাজধানী চাঁদপুর মাছ ঘাট থেকে প্রায় প্রতিদিনই মাছ কিনে ক্রেতাদের কাছে পৌঁছে দেন। গুনে-মানে ঠিক থাকায় ক্রেতারাও একবার কিনে বার বার অর্ডার করেন। ডিমে অল্প লাভ হলেও মানুষ ইলিশের ডিম পছন্দ করে। সে কারণে ইলিশের ডিমও সরবরাহ করার চেষ্টা থাকে তাদের।
তরুণ ওই উদ্যোক্তারা জানান, বাজারে আরও নানা ধরনের ইলিশ পাওয়া যায়। কোনোটি সাগরের আবার কোনোটি নদীর ইলিশ বলে বিক্রি করলেও আসলে এগুলো ক্রেতাদের সাথে একধরনের প্রতারণা। বাজারে ইলিশের সঙ্গে তাদের ইলিশের মানে রয়েছে বিস্তর ফারাক। আর সে কারণেই দাম একটু বেশি। ক্রেতারা খেয়ে মজা পাওয়ার কারণে একটু দাম বেশি দিয়ে হলেও আবার নিয়ে থাকেন।
তারা আরো জানান, আমাদের মাছের অর্ডার আমরা সাধারনত অনলাইন থেকে পেয়ে থাকি। যখন ক্রেতা আমাদের কাছে অর্ডার দেয় তখন আমরা হাফ পেমেন্ট, ফুল পেমেন্ট, কন্ডিশন ও ক্যাশ অন ডেলিভারিতে মাছ বিক্রি করে আসছি। আমরা মাছগুলো চাঁদপুর বড় স্টেশন মাছঘাট এর আড়ত ও জেলেদের কাছ থেকে সংগ্রহ করে ককশিট দ্বারা ভালোমত প্যাকেজিং করে ক্রেতাদের কাছে পাঠাই।আমরা সাধারনত চাঁদপুর এর বাইরে কুরিয়ার, বাস ও লঞ্চের মাধ্যমে মাছ পৌঁছাতে চেষ্টা করি। এছাড়াও চাঁদপুর জেলার অভ্যন্তরে ও নিকটবর্তী স্থান গুলোতে আমরা নিজেরা গিয়ে ডেলিভারি দিয়ে আসি।
আরেক অনলাইন উদ্যোক্তা রিয়াজ পাঠান বলেন, শ্রম, মেধা ও পেশাদারিত্ব দিয়ে অনলাইন প্ল্যাটফর্মের সামাজিক যোগাযোগমাধ্যমকে কাজে লাগিয়েই আয় করছি। বিনিয়োগ খুব বেশি না হলেও ক্রেতাদের বিশ্বাস রক্ষায় কম লাভেই চাঁদপুরের ইলিশ বিক্রি করে আসছি। চ্যালেঞ্জ অনেক আছে সেসব চ্যালেঞ্জ মোকাবিলা করেই সামনে এগিয়ে যাচ্ছি। তিনি আরও বলেন, আরও অনেকে অনলাইনে প্ল্যাটফর্ম কাজে লাগিয়ে নিজেদের প্রতিষ্ঠা করতে আসছেন-এটা ইতিবাচক। কিন্তু অনেকেই মিথ্যার আশ্রয় নিচ্ছেন। সাগরের মাছ চাঁদপুরের পদ্মা-মেঘনার বলে চালিয়ে দিচ্ছেন। দামও নিচ্ছেন কম। এ ধরনের অপেশাদার আচরণের কারণে এখানে টিকে থাকা কিছুটা ঝুঁকির।
ফেসবুকে তাদের প্লাটফর্ম: https://www.facebook.com/online.elish.bazar

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।

খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Model Hospital

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।