বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

হাইমচরে হৃদয়ে মানবতা সামাজিক সংগঠনের র‍্যালী ও কুরআন খতম

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ১৭ ডিসেম্বর, ২০২১, ১:৫২ পিএম
হাইমচরে হৃদয়ে মানবতা সামাজিক সংগঠনের র‍্যালী ও কুরআন খতম
মোঃ সাজ্জাদ হোসেন রনি : হাইমচরে ঐতিহ্যবাহী স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন “হৃদয়ে মানবতা সামাজিক সংগঠন” এর পক্ষ থেকে ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে আনন্দ র‍্যালী, মানবতার দেয়াল পুনঃস্থাপন, কোরআন তেলাওয়াত ও দোয়া-মুনাজাত সম্পন্ন হয়েছে।
১৬ ডিসেম্বর বৃহস্পতিবার সকাল ৮টায় সংগঠনের উপদেষ্টা মোখলেছুর রহমান মুকুলসহ সংগঠনের দায়িত্বশীল নেতৃবৃন্দের উপস্থিতিতে এ আনন্দ র‍্যালীসহ বিভিন্ন কর্মসূচি উদযাপিত হয়। আনন্দ মিছিল শেষে সংগঠনের পক্ষ থেকে গত বছর উদ্বোধন করা মানবতার দেয়াল পুনঃস্থাপন করা হয়। পরিশেষে সাংগঠনিক কার্যালয়ে মহান স্বাধীনতা যুদ্ধের সকল বীর শহীদদের আত্মার মাগফেরাত কামনায় পবিত্র কোরআন তেলাওয়াত ও দোয়া-মুনাজাত সম্পন্ন হয়।
এতে হৃদয়ে মানবতা সামাজিক সংগঠন এর সভাপতি মোঃ বোরহান উদ্দিন এর সভাপতিত্বে ও অর্থ সম্পাদক মোঃ আবু রায়হান এর সঞ্চালনায় বিজয় দিবসের গুরুত্ব ও তাৎপর্য উপস্থাপন করে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা মোঃ মোখলেছুর রহমান মুকুল। এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ ইমরান হোসাইন, সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুর রহমান প্রমূখ।
সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইবরাহীম, আতাউর রহমান সিয়াম, ফয়সাল, বিল্লাল হোসাইন, আঃ কাদির, মাহাদী হাসান, মেহেদী হোসাইন, সিয়াম, রাকিব, সুমন, আবির, পলাশ সহ সংগঠনের দায়িত্বশীল নেতৃবৃন্দ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital