শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

কচুয়ায় স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী শাহজালাল প্রধানের মনোনয়নপত্র প্রত্যাহার

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১৮ ডিসেম্বর, ২০২১, ১২:৫৬ পিএম
কচুয়ায় স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী শাহজালাল প্রধানের মনোনয়নপত্র প্রত্যাহার

মো: রাছেল, কচুয়া : আগামী ৫ জানুয়ারি পঞ্চম ধাপে অনুষ্ঠিত কচুয়া উপজেলার কাদলা কাদলা ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহজালাল প্রধান জালাল তার মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।

শনিবার আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী রফিকুল ইসলাম লালুকে সমর্থন জানিয়ে রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা শিক্ষা কর্মকর্তার এএইচএম শাহরিয়ার রসূলের কাছে শাহজালাল প্রধান জালাল প্রার্থীতা প্রত্যাহারের আবেদন করেন।

এক প্রতিক্রিয়ায় শাহজালাল প্রধান জালাল বলেন, তৃণমূলের একজন কর্মী হিসেবে ছাত্র জীবন থেকে ছাত্রলীগের রাজনীতিতে সম্পৃক্ত ছিলাম। বঙ্গবন্ধুর আদর্শ অনুসরণ করে করে আওয়ামী যুব লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করে আসছি। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যয়ে কাজ করে যাচ্ছি। আওয়ামী লীগের সভানেত্রী দেশরত্ন শেখ হাসিনার নির্দেশ পালন করার লক্ষ্যে নৌকা প্রতীকের প্রতি সমর্থন জানিয়ে মনোনয়ন পত্র প্রত্যাহার করেছি।

এদিকে রবিবার বিকাল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহারের সময় রয়েছে বলে রিটার্নিং কর্মকর্তা সূত্রে জানা গেছে।

Model Hospital

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital