সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩

খেরু‌দিয়া দে‌লোয়ার হো‌সেন হাইস্কুল এন্ড ক‌লেজ এসএসসি পরীক্ষার্থী‌দের বিদায়

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ৩ নভেম্বর, ২০২১, ৩:৫০ পিএম
খেরু‌দিয়া দে‌লোয়ার হো‌সেন হাইস্কুল এন্ড ক‌লেজ এসএসসি পরীক্ষার্থী‌দের বিদায়

খেরু‌দিয়া দে‌লোয়ার হো‌সেন হাইস্কুল এন্ড ক‌লেজ এসএস‌সি পরীক্ষার্থী‌দের বিদায় উপল‌ক্ষে মিলাদ ও দোয়া অনু‌ষ্ঠানে বক্তব্য রাখেন গর্ভনিং ব‌ডির সভাপ‌তি আব্দুল আ‌জিজ খান বাদল।

সাইদ হোসেন অপু চৌধুরী : খেরু‌দিয়া দে‌লোয়ার হো‌সেন হাইস্কুল এন্ড ক‌লেজ এসএস‌সি পরীক্ষার্থী‌দের বিদায় উপল‌ক্ষে মিলাদ ও দোয়া অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে।

৩ ন‌ভেম্বর সকাল ১১টায় বিদ‌্যাল‌য়ের হলরু‌মে বিদায় অনুষ্ঠা‌নে প্রধান অ‌তি‌থির বক্তব‌্য রাখেন খেরু‌দিয়া দে‌লোয়ার হো‌সেন হাইস্কুল এন্ড ক‌লেজেন গর্ভনিং ব‌ডির সভাপ‌তি আব্দুল আ‌জিজ খান বাদল।

ক‌লেজ অধ‌্যক্ষ (ভারপ্রাপ্ত) মেজবাহ উ‌দ্দিন ভূঁইয়ার সভাপ‌তি‌ত্বে ও মোহাম্মদ ক‌বির হোসেনের  প‌রিচালনায় উপ‌স্থিত ছি‌লেন ভারপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক সোলাইমান গাজী, শাহজাহান সরকার, পারভীন সামছ, সৈয়দ মাহতাব উ‌দ্দিন, মোঃ মাহমুদুল হাসান, ক‌লেজ শাখার আব্দুল মান্নান পাটওয়ারী, ইউ‌নিয়ন যুবলী‌গের আহবায়ক নাঈম খান, গর্ভনিং ব‌ডির সদস‌্য নজরুল ক‌বির মি‌জি।

দোয়া ও মোনাজাত প‌রিচালনা ক‌রেন আব্দুল জাব্বার প্রধা‌নিয়া। পর‌ক্ষার্থী‌দের মধ‌্য থে‌কে বক্তব্য রাখেন জোবা‌য়ের হোসেন সা‌নি ও অধ‌্যয়নরত‌দের পক্ষ থে‌কে জান্নাতুল মাওয়া।

Model Hospital

শীতার্তদের পাশে ‘আশা’, চাঁদপুর জেলা প্রশাসনের কাছে ৪৩০ কম্বল হস্তান্তর

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬, ১১:১২ এম
শীতার্তদের পাশে ‘আশা’, চাঁদপুর জেলা প্রশাসনের কাছে ৪৩০ কম্বল হস্তান্তর
চাঁদপুরের শীতার্তদের হাতে তুলে দিতে ক্ষুদ্র ঋণ প্রদানকারী প্রতিষ্ঠান আশা’র উদ্যোগে জেলা প্রশাসনের কাছে ৪শ’ ৩০ পিস কম্বল হস্তান্তর করা হয়েছে।
১৫ নভেম্বর রোববার এই কম্বল বুজে নেন জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান। তিনি বলেন, আশা’র এই উদ্যোগকে আমি স্বাগত জানাচ্ছি। সমাজের বিত্তবান সবাইকে অসহায়ের পাশে এগিয়ে আসতে হবে। আমরা দ্রুতই কম্বলগুলো প্রকৃত অসহায়দের মাঝে বিতরণ করবো।
জানা যায়, বিশ্বের সর্ববৃহৎ আত্মনির্ভরশীল বেসরকারি ক্ষুদ্র ঋণ প্রদানকারী প্রতিষ্ঠান হচ্ছে আশা। যারা নিজস্ব অর্থায়নে সামাজিক ও মানবিক দায়বদ্ধতা থেকে প্রতিবছরের ন্যায় এবারও দরিদ্র সুবিধাবঞ্চিত শীতার্ত মানুষের মাঝে বিতরণের জন্য শীতবস্ত্র এভাবে জেলা প্রশাসনের কাছে হস্তান্তর করলো।
এ কর্মকান্ড নিয়ে আশা চাঁদপুর ব্রাঞ্চের সিনিয়ির জেলা ব্যবস্থাপক শেখ ফরিদ বলেন, আমরা আশা’র পক্ষ থেকে শুধু ঋণদান কার্যক্রমই নয়, এছাড়াও আরও নানাবিধ সেবামূলক সামাজিক কর্মকান্ড পরিচালনা করে থাকি। এরমধ্যে শুধু শীতবস্ত্র বিতরণই নয়, পাশাপাশি স্বাস্থ্যসেবা নিশ্চিতে ফিজিওথেরাপি সেবা, শিশুদের প্রাথমিক শিক্ষা সেবাসহ দূর্যোগপূর্ণ সময়ে সরকারের অংশিজন হিসেবে মানুষের পাশে দাঁড়াই।ভবিষ্যতেও আমাদের এ ধরণের কার্যক্রম উর্দ্ধতনের নির্দেশে অব্যাহত থাকবে।
এ সময় অন্যানদের মাঝে উপস্থিত ছিলেন আশা চাঁদপুর সদর অঞ্চলের সিনিয়র রিজিওনাল ব্যবস্থাপক মোঃ আব্দুল জলিল, এসই পূজন কুমার চক্রবর্তী, চাঁদপুর সদর-১ ব্রাঞ্চের ব্যবস্থাপক মোঃ শাখাওয়াত হোসেন, সিনিয়র সহকারী ব্যবস্থাপক মো: বোরহান উদ্দিন প্রমূখ।