বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

মতলব উত্তরে অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার

মনিরুল ইসলাম মনির প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ নভেম্বর, ২০২৩, ৯:২৭ পিএম
মতলব উত্তরে অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার

মতলব উত্তর উপজেলার বাগানবাড়ি ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মৌটুপী ভুঁইয়া বাড়ির সামনে পাকা রাস্তার পশ্চিম পাশ থেকে অজ্ঞাত পরিচয়ে এক (৭০) বৎসর বয়সী এক বৃদ্ধ ব্যক্তি (পুরুষ ব্যক্তির) লাশ উদ্ধার করছে মতলব উত্তর থানা পুলিশ।

তবে মৃতদেহের কোন পরিচয় পাওয়া যায়নি। বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে স্থানীয়রা লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে রাত ৩টার দিকে থানা পুলিশ ও বাগানবাড়ি ইউপির ১নম্বর ওয়ার্ডের সদস্য জহিরুল ইসলাম জমাদার লাশটি উদ্ধার করে বাগানবাড়ি বাজারের চৌরাস্তা কালভার্টের উপর এনে রাখা হয়। যাতে অজ্ঞাত এই ব্যাক্তির পরিচয় পেতে সহজ হয় সেজন্য এখানে এনে রাখা হয়।

বৃহস্পতিবার সকালে সহকারি পুলিশ সুপার (মতলব সার্কেল) মো. খায়রুল বাশার, মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাশেদ মোবারক ও ওসি (তদন্ত) ছানোয়ার হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাশেদ মোবারক।

Model Hospital

তিনি আরো বলেন, লাশটি পিবিআই (পুলিশ ইনভেস্টিগেশন) এর বিশেষজ্ঞ টিম এসে প্রযুুক্তির মাধ্যমে পরিচয় জানবার চেষ্টা চালনো হয়ে ছিলো। সম্ভবত অজ্ঞাত এই ব্যক্তি ভোটার না হওয়াতে তার পরিচয় সনাক্ত করা সম্ভব হয়নি। তবে আমরা তার পরিচয় জানাবার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি। সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন থানায় অবহিত করা হয়েছে।

এ বিষয়ে তদন্ত চলছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্যে চাঁদপুর মর্গে পাঠানো হয়েছে বলে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাশেদ মোবারক জানান।

এদিকে অজ্ঞাত এই বৃদ্ধার পরিচয় জানা এবং ঘটনাস্থল পরিদর্শন করেছেন পিবিআই (পুলিশ ইনভেস্টিগেশন) এর বিশেষজ্ঞ টিম এর মধ্যে ছিলেন পিবিআই (পুলিশ ইনভেস্টিগেশন) ইন্সপেক্টর কবির আহম্মেদ ও এম শামীম ইসলামসহ বিশেষজ্ঞ টিম এর সদস্যরাও।

বাগানবাড়ি ইউপির ১ নাম্বার ওয়ার্ডের সদস্য জহির জমাদার বলেন, বুধবার রাত আড়াইটার সময় থানা থেকে আমাকে বাগানবাড়ি ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মৌটুপী ভুঁইয়া বাড়ির সামনে পাকা রাস্তার পশ্চিম পাশে অজ্ঞাত এক বৃদ্ধার লাশ পাওয়ার সংবাদ দেওয়া হয়। এরপর আমি সেখানে ছুটে গিয়ে থানা পুলিশের সাথে থেকে লাশটির পরিচয় যাতে সহজে জানা যায়, সে জন্য রাত ৩টার দিকে বাগানবাড়ি বাগার চৌরাস্তা মোড়ে এনে রাখা হয়।

অজ্ঞাত এক বৃদ্ধার বয়স আনুমানিক (৭০) বছর হবে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital