বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

শাহরাস্তি প্রেসক্লাবের উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বৃহস্পতিবার, ১৮ জানুয়ারি, ২০২৪, ১০:৪২ পিএম
শাহরাস্তি প্রেসক্লাবের উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ
শাহরাস্তি প্রেসক্লাবের উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে প্রেসক্লাবের মেহের কালিবাড়ী অস্থায়ী কার্যালয়ে প্রেসক্লাব নেতৃবৃন্দ  গরীব, অসহায় ও দুস্থ মানুষের মাঝে এ শীত বস্ত্র বিতরণ করেন।
প্রেসক্লাব সভাপতি মোঃ হাবিবুর রহমান ভুইঁয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নোমান হোসেন আখন্দের সঞ্চালনায় শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন  শাহরাস্তি প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সহকারী অধ্যাপক মোঃ আবুল কালাম, সাবেক সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা কাজী হুমায়ুন কবির, সাবেক সাধারণ সম্পাদক মোঃ মাসুদ রানা, প্রেসক্লাব সাংগঠনিক সম্পাদক সৈয়দ আমরুজ্জামান সবুজ, সাংবাদিক ও ডেইলি স্টার প্রতিনিধি ডা: দুলাল চন্দ্র ঘোষ, প্রেসক্লাবের সাবেক শিক্ষা ও সংস্কৃতি সম্পাদক মো: জাহাঙ্গীর আলম রতন, সৌদি আরব থেকে টেলিকনফারেন্সে সংযুক্ত হন শাহরাস্তি প্রেসক্লাবের সন্মানিত সদস্য, লেখক নাট্যকার রোটারিয়ান মো: জাহাঙ্গীর আলম হৃদয়, সাংবাদিক মোঃ রুহুল আমিন তরুণ,  মোঃ মাহবুব হাসান বাবলু, সৈয়দ মোকাদ্দেস হোসেন প্রবাসী সাংবাদিক ও কাতার প্রেসক্লাবের সভাপতি মোঃ ইউসুফ পাটোয়ারী লিংকন, দৈনিক জাগ্রত বার্তা প্রকাশক মোঃ জাহিদুল ইসলাম জাহিদ, সাংবাদিক মোঃ ফিরোজ বেপারী, মনিরুজ্জামান শান্ত, মোঃ নুরে আলম, মো ইউসুফ আলী, মো: ফরিদ পাটোয়ারী, ইমতিয়াজ সিদ্দিকী তোহা, মোঃ সাখাওয়াত হোসেন হ্নদয় প্রমুখ।
ওই সময় প্রেস ক্লাব নেতৃবৃন্দ সংক্ষিপ্ত আলোচনায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী স্থানীয় সাংসদ মেজর অব. রফিকুল ইসলাম বীর উত্তমের পঞ্চম বারের মতো এই আসনে সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় কৃতজ্ঞচিতেে ধন্যবাদ জ্ঞাপন করেন।
ওই সময় নেতৃবৃন্দ শাহরাস্তি হাজীগঞ্জ উন্নয়নে প্রেসক্লাবের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার বিষয় ঐক্যমত পোষণ করেন।
পরে শীর্তাত  শতাধিক দরিদ্র, অসহায়, দুস্থ ও মানুষের মাঝে কম্বল, জ্যাকেট, সোয়েটার, মহিলাদের কার্ডিগান বিতরণ করা হয়।
চলতি শীত মৌসুমে এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে গণমাধ্যম কর্মীরা আশাবাদ ব্যক্ত করেন।

চাঁদপুর জামায়াতের আলোচনা সভা ও ডকুমেন্টারি প্রদর্শনী

বর্তমানে বিএনপি সরকারও সেই স্বৈরাচারী আচরণ শুরু করেছে : জামায়াত আমীর মাও. বিল্লাল হোসাইন মিয়াজি

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ৮:৪৩ পিএম
বর্তমানে বিএনপি সরকারও সেই স্বৈরাচারী আচরণ শুরু করেছে : জামায়াত আমীর মাও. বিল্লাল হোসাইন মিয়াজি

রক্তাক্ত ২৮ অক্টোবর উপলক্ষে দেশব্যাপী লগী-বৈঠা দিয়ে বর্বরোচিত হামলাকারী আওয়ামী সন্ত্রাসী, খুনিদের বিচারের দাবিতে আলোচনা সভা ও ডকুমেন্টারি প্রদর্শনী করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর শহর শাখা।

বুধবার ২৮শে অক্টোবর বিকেল ৪টায় চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য ও জেলা আমীর মাওলানা বিল্লাল হোসাইন মিয়াজি। তিনি বলেন, ২০০৬ সালের ২৮ শে অক্টোবর এই দিনটি ছিলো খুবই বেদনা দায়ক। এই দিনে চারদলীয় জোটের শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের দিন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সমাবেশে শেখ হাসিনা তার সন্ত্রাসীবাহিনী দিয়ে লগী বৈঠা নিয়ে বর্বরোচিত হামলা চালিয়ে অনেক ভাইকে শহীদ করেছে। বর্তমান সরকার ও সেই স্বৈরাচারী আচরণ শুরু করেছে। বিরুধী দলকে বিভিন্ন হুমকি ধমকি দিয়ে দমনের চেষ্টা করছে।

২৮ অক্টোবর কত ভাইয়ের রক্ত জড়েছে এখনো জড়ছে যুগে যুগে এভাবেই রক্তের সিঁড়ি বেয়ে একদিন এই দেশে ইসলামী আইন প্রতিষ্ঠিত হবে। ইনশাআল্লাহ।

Model Hospital

চাঁদপুর শহর জামায়াতের আমীর এডভোকেট শাহজাহান খানের সভাপতিত্বে চাঁদপুর শহর জামায়াতের সেক্রেটারি বেলায়েত হোসেনের পরিচালনায় আরো বক্তব্য রাখেন শহরের সহকারী সেক্রেটারি সাইফুল ইসলাম সবুজ, প্রভাষক ওমর ফারুক।

আরও উপস্থিত ছিলেন শহর জামায়াত নেতা বিশিষ্ট সমাজ সেবক আব্দুস শুক্কুর মস্তান, প্রভাষক মো: হানিফ মোল্লা, তরপরচন্ডি ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আলমগীর বন্দুকশী, শহর শ্রমিক কল্যাণের সভাপতি গোলাম মাওলা।

শহরের বিভিন্ন ওয়ার্ড ও ইউনিট সভাপতি সেক্রেটারিসহ সর্বস্তরের জনশক্তি দায়িত্বশীল উপস্থিত ছিলেন।