মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩

হাজীগঞ্জ ফোরামের আয়োজনে ৩দিন ব্যাপী বই মেলার উদ্বোধন হচ্ছে আজ

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: রবিবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৪, ১০:৪১ পিএম
হাজীগঞ্জ ফোরামের আয়োজনে ৩দিন ব্যাপী বই মেলার উদ্বোধন হচ্ছে আজ

মহান একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদদের স্মরণে আজ সোমবার থেকে হাজীগঞ্জ ফোরামের আয়োজনে ফুড লাভার্স পার্টি সেন্টারে শুরু হচ্ছে ৩দিনব্যাপী বই মেলা।

বিকেল ৩টায় বই মেলার উদ্বোধন করবেন হাজীগঞ্জ পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি আ স ম মাহবুব-উল আলম লিপন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পৌরসভার প্যানেল মেয়র-১ ও ৪নং ওয়ার্ডের মোহাম্মদ জাহিদুল আযহার আলম বেপারী, প্যানেল মেয়র-২ ও ৯নং ওয়ার্ডের কাউন্সিলর মো. আজাদ হোসেন মজুমদার, প্যানেল-৩ ও ১, ২ ও ৩নং ওয়ার্ডের সংরক্ষিত নারী কাউন্সিলর রোকেয়া বেগম, ১নং ওয়ার্ডের কাউন্সিলর মাইনুদ্দিন মিয়াজী, ২নং ওয়ার্ডের কাউন্সিলর আলাউদ্দিন মুন্সী, ৩নং ওয়ার্ডের কাউন্সিলর মোহাসীন ফারুক বাদল, ৫নং ওয়ার্ডের কাউন্সিলর সুমন তপদার, ৬নং ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ শাহআলম, ৭নং ওয়ার্ডের কাউন্সিলর কাজী মনির হোসেন, ৮নং ওয়ার্ডের কাউন্সিলর হাজী মো. কবির হোসেন, ১০নং ওয়ার্ডের কাউন্সিলর মো. বিল্লাল হোসেন, ১১নং ওয়ার্ডের কাউন্সিলর মো. সাদেকুজ্জামান মুন্সী ও ১২নং ওয়ার্ডের কাউন্সিলর মো. শাহআলম, ৪, ৫ ও ৬নং ওয়ার্ডের কাউন্সিলর মমতাজ বেগম মুক্তা, ৭, ৮ ও ৯নং ওয়ার্ডের কাউন্সিলর মিনু আক্তার মিন এবং ১০, ১১ ও ১২নং ওয়ার্ডের কাউন্সিলর নাজমুন নাহার আক্তার ঝুমু।

মহান একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদদের স্মরণে অনুষ্ঠিত বই মেলার আহবায়ক সাপ্তাহিক ত্রিনদী পত্রিকার সম্পাদক ও প্রকাশক মহিউদ্দিন আল আজাদ।

Model Hospital

সংগঠনের সভাপতি ব্যারিস্টার শাহারিয়ার আহমেদ ৩দিন ব্যাপী বই মেলার সভাপতিত্ব করেন। অনুষ্ঠান পরিচালনায় সংগঠনের সাধারণ সম্পাদক অধ্যাপক (সহ.) এস এম চিশতী। বই মেলার কার্যক্রমে কাজ করছেন সংগঠনের সহ-সভাপতি যুগল কৃষ্ণ হালদার, অর্থ সম্পাদক জাহিদ হাসান, প্রচার সম্পাদক আসলাম, আকবার প্রমূখ।

বই মেলার দ্বিতীয় দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপস শীল, সহকারি কমিশনার (ভূমি) মেহেদি হাসান মানিক, অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ সার্কেল) পঙ্কজ কুমার দে, অফিসার ইনচার্জ মুহাম্মদ আবদুর রশিদ।

বই মেলার তৃতীয় দিন (সমাপনি দিন) প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এবং প্রতিভার খোঁজে আয়োজিত প্রতিভাবানদের মাঝে পুরস্কার বিতরণ করবেন মহান মুক্তিযুদ্ধের ১নং সেক্টরের সেক্টর কমান্ডার, সাবেক সফল স্বরাষ্ট্রমন্ত্রী, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেজর অব. রফিকুল ইসলাম। এ দিন বিশেষ অতিথি হিসেবে গণ্যমান্য ব্যক্তবর্গ উপস্থিত থাকবেন।

সমাপ্ত দিনে চাঁদপুর জেলার ৫জন গুণী লেখককে হাজীগঞ্জ ফোরামের পক্ষ থেকে সম্মাননা প্রদান করা হবে।

সমাজের আলোকিত মানুষদের সম্মান জানাল কচুয়া কোয়া চাঁদপুর সমাজ কল্যাণ সংঘ

ইসমাইল হোসেন বিপ্লব প্রকাশিত: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ৯:১৪ পিএম
সমাজের আলোকিত মানুষদের সম্মান জানাল কচুয়া কোয়া চাঁদপুর সমাজ কল্যাণ সংঘ

কচুয়ার সামাজিক ও মানবিক সংগঠন কোয়া চাঁদপুর সমাজ কল্যাণ সংঘের ৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে  অবসরপ্রাপ্ত শিক্ষক, প্রশাসনিক কর্মকর্তা, বিশিষ্ট ব্যবসায়ী ও গুণীজনদের সংবর্ধনার পাশাপাশি একাত্তরের বীর মুক্তিযোদ্ধাদের মরণোত্ত সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে।

গত রবিবার বিকেলে কোয়া চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে  বর্ণনাঢ্য আয়োজনে  সংবর্ধনা অনুষ্ঠান করা হয়। দরবেশগঞ্জ উচ্চ বিদ্যালয় সাবেক সহকারী প্রধান শিক্ষক ও বিশিষ্ট সমাজসেবক হাজী মোঃ আব্দুল বশিদের সভাপতিত্বে ও রাজনীতিবিদ জাফরুল হাসান সেলিম এবং সংগঠনের অন্যতম সদস্য এস এম রেজার যৌথ পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, সংগঠনের প্রধান উপদেষ্টা ও বিশিষ্ট সমাজসেবক মোঃ শহীদুল্লাহ স্বপন। প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাবেক উপ-পরিচালক বিজ্ঞান তথ্য এবং প্রযুক্তি অডিটর ও আমেরিকার প্রবাসী শহীদ মাহমুদ মিয়া (কানুন)।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সাবেক কমিশনার ও বিশিষ্ট সমাজসেবক জাহাঙ্গীর আলম, সমাজসেবক মোঃ শাহ আলম।

অনুষ্ঠানে গুণীজনদের মধ্যে সংবর্ধনা পেয়েছেন, কোয়া চাঁদপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসার সাবেক সভাপতি,বিশিষ্ট ব্যবসায়ী ও দানশীল ব্যক্তি জামাল হোসেন রাজু, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ইকবাল হোসেন, নন্দীখোলা ফাজিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ হাজী মাওলানা আবু সালেহ মোহাম্মদ আলী, কোয়া চাঁদপুর কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা শাহ ইকরামুল হক। অন্যদিকে দেশের জন্য অবদান রাখছেন তাদের পরিবারকে মরণোত্তর সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। মরণোত্ত সম্মাননা পেলেন মরহুম বীর মুক্তিযোদ্ধা মরহুম আমিনুল হক, মোঃ তাজুল ইসলাম, এনায়েত হোসেন, আবু তাহের ও মাওলানা আবুল খায়ের। অনুষ্ঠানে অতিথিরা বক্তব্যে বলেন,

Model Hospital

গুণীজনদের সম্মানিত করা আমাদের সকলের দায়িত্ব ও কর্তব্য। জ্ঞানী-গুণীরা আমাদের সমাজ, জাতি ও দেশের জন্য সম্পদ। তাদেরকে সম্মানে ভূষিত করা আমাদের সকলের নৈতিক দায়িত্ব বলে মন্তব্য করেন। আজ কোয়া চাঁদপুর সমাজ কল্যাণ সংঘ এই ব্যতিক্রমী অনুষ্ঠান করার জন্য সংগঠনের সকল নেতৃবৃন্দকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।

এসময় কোয়া চাঁদপুর সমাজ কল্যাণ সংঘের অন্যতম সদস্য আবুল কালাম আজাদসহ সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ ও এলাকার গুণীজন, শিক্ষক, বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।