রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩

শাহরাস্তিতে দাখিলে পাসের হার ৯৮.২০ভাগ, জিপিএ-৫ পেয়েছে ২৯ জন

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ ডিসেম্বর, ২০২১, ৪:২২ পিএম
শাহরাস্তিতে দাখিলে পাসের হার ৯৮.২০ভাগ, জিপিএ-৫ পেয়েছে ২৯ জন

প্রতীকী ছবি

মোঃ মাসুদ রানা : শাহরাস্তিতে ২টি দাখিল কেন্দ্রে ২১টি শিক্ষা প্রতিষ্ঠানের ৬শ ৬৭জন শিক্ষার্থী অংশগ্রহন করে। এতে কৃতকার্য হয়েছে ৬শ ৫৫জন শিক্ষার্থী। যার মধ্যে জিপিএ-৫ পায় ২৯জন শিক্ষার্থী। শতভাগ পাস করেছে ১৩টি মাদ্রাসার শিক্ষার্থীরা।

মাদ্রাসাগুলো হলোঃ কাকৈরতলা গোলাম কিবরিয়া দাখিল মাদ্রাসা ৪৬ হতে ৪৬ জন শিক্ষার্থী শতভাগ পাশ করে যার মধ্যে জিপিএ ৫ পায় ১ জন। আলহাজ সিরাজ উদ্দিন চৌধুরী মহিলা দাখিল মাদ্রাসা২৪ হতে ২৪ শিক্ষার্থী শতভাগ পাশ করে যার মধ্যে জিপিএ ৫ পায় ৯ জন। দৈয়ারা দারুুসুন্নাত মবিনিয়া নেসারিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা৩৪ হতে ৩৪ শিক্ষার্থী শতভাগ পাশ করে, পাথৈর ইসলামিয়া দাখিল মাদ্রাসা২০ হতে ২০ শিক্ষার্থী শতভাগ পাশ করে, পেরুয়া কাদেরিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা৪১ হতে ৪১ শিক্ষার্থী শতভাগ পাশ করে যার মধ্যে জিপিএ ৫ পায় ১ জন। দর্শনা পাড়া মোহাম্মদীয়া দাখিল মাদ্রাসা১৮ হতে ১৮ শিক্ষার্থী শতভাগ পাশ করে । রহমানিয়া নুরিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসা৩১ হতে ৩১ শিক্ষার্থী শতভাগ পাশ করে ।

শাহরাস্তি চিশতিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসা৪০ হতে ৪০ শিক্ষার্থী শতভাগ পাশ করে, যার মধ্যে জিপিএ ৫ পায় ৮ জন।

আহমেদনগর আব্দুল আজিজ আলিম মাদ্রাসা৩১ হতে ৩১ শিক্ষার্থী শতভাগ পাশ করে । শেখ ফজিলাতুন্নেছা মহিলা আলিম মাদ্রাসা৩৮ হতে ৩৮ শিক্ষার্থী শতভাগ পাশ করে যার মধ্যে জিপিএ ৫ পায় ৩ জন। পরানপুর ফাজিল মাদ্রাসা৩৫হতে ৩৫ শিক্ষার্থী শতভাগ পাশ করে যার মধ্যে জিপিএ ৫ পায় ১ জন। নুনিয়া ইসলামিয়া ফাজিল মাদ্রাসা৩৬ হতে ৩৬ শিক্ষার্থী শতভাগ পাশ করে ।

Model Hospital

যাদবপুর মজিবুর রহমান মৃধা ইসলামিয়া দাখিল মাদ্রাসা ৩০ হতে ২৯ শিক্ষার্থী শতভাগ পাশ করে । মাদরাসাতুল নবাবী খামপাড় দাখিল মাদ্রাসা ২২ হতে ২১ শিক্ষার্থী শতভাগ পাশ করে । টাম্পা দাখিল মাদ্রাসা ২৯ হতে ২৮ শিক্ষার্থী শতভাগ পাশ করে যার মধ্যে জিপিএ ৫ পায় ৪ জন। কাদরা কর্ণপাড়া মদিনাতুল উলুম দাখিল মাদ্রাসা ২০ হতে ১৭ শিক্ষার্থী শতভাগ পাশ করে ।

রাগৈ ইসলামিয়া দাখিল মাদ্রাসা১৮ হতে ১৭শিক্ষার্থী শতভাগ পাশ করে , চিতোষী সুলতানিয়া ফাজিল মাদ্রাসা ৩৪ হতে ৩৩ শিক্ষার্থী শতভাগ পাশ করে , রাজাপুরা আলামিন ফাজিল মাদ্রাসা৪২ হতে ৪০ শিক্ষার্থী শতভাগ পাশ করে , ভোলদীঘি কামিল মাদ্রাসা ৪০ হতে ৩৮ শিক্ষার্থী শতভাগ পাশ করে, যার মধ্যে জিপিএ ৫ পায় ২ জন।

‘ঐক্যবদ্ধ আহলে সুন্নাতের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই, কুমিল্লায় ইতিহাস গড়া হবে’ ওলামা মাশায়েখ

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬, ১২:৩৭ এম
‘ঐক্যবদ্ধ আহলে সুন্নাতের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই, কুমিল্লায় ইতিহাস গড়া হবে’ ওলামা মাশায়েখ

কুমিল্লা টাউন হলে আহলে সুন্নাত ওয়াল জামাআতের মতবিনিময় সভায় বক্তব্য রাখছেন কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের যুগ্ম মহাসচিব আল্লামা মুফতি আবুল কাশেম মোহাম্মদ ফজলুল হক, পীরে তরিকত আল্লামা খাজা আরিফুর রহমান তাহেরী, আল্লামা আনম মাসউদ হোসাইন আল-কাদেরী ও সাংগঠনিক সচিব পীর মুফতি গিয়াসউদ্দিন তাহেরী।

আহলে সুন্নাত ওয়াল জামাআতের মতাদর্শ ভিত্তিক কুমিল্লার সকল দরবার ও খানেকার প্রতিনিধি, সংগঠনের নেতৃবৃন্দ এবং পীর মাশায়েখ ও ওলামায়ে কেরামের সাথে কেন্দ্রীয় নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৪ নভেম্বর ২০২৬) সকালে ঐতিহ্যবাহী কুমিল্লা টাউন হলের মুক্তিযোদ্ধা কর্নারে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন আহলে সুন্নাত ওয়াল জামাআতের কো-চেয়ারম্যান পীরে তরিকত শায়খ আবু সুফিয়ান আবেদী আল-কাদেরী।

গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন আহলে সুন্নাত ওয়াল জামাআতের যুগ্ম মহাসচিব বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব আল্লামা মুফতি আবুল কাশেম মোহাম্মদ ফজলুল হক, পীরে তরিকত আল্লামা খাজা আরিফুর রহমান তাহেরী ও আল্লামা আ ন ম মাসউদ হোসাইন আল-কাদেরী, কো-চেয়ারম্যান পীরে তরিকত মুফতি কাজী মোহাম্মদ মহিউদ্দিন লতিফি, প্রেসিডিয়াম সদস্য পীরে তরিকত মুফতি এসএম সাকিউল কাউসার, সাংগঠনিক সম্পাদক পীর মুফতি গিয়াসউদ্দিন তাহেরী, ঐতিহ্যবাহী কুমিল্লা শাহপুর দরবার শরীফের পীর সাহেব শাহজাদা শেখ গোলাম আব্দুল কাদের কাওকাব, কুমিল্লা কেন্দ্রীয় মসজিদ ও ঈদগাহর খতিব, কুমিল্লা ইসলামিয়া আলিয়া মাদ্রাসার সহকারী অধ্যাপক হাফেজ মাওলানা মুফতি ইব্রাহিম আল-কাদেরী, বখশিয়া দরবার শরীফের পীর সাহেব কুতুবউদ্দিন বখশী শাহেদী, কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সদস্য মাওলানা এএইচএম আহসান উল্লাহ, পীরে তরিকত মাওলানা মুফতি মহিউদ্দিন সুফি, এস একে এম মোস্তাফিজুর রহমান, মাওলানা সোহরাব হোসেন জালালী প্রমুখ। পরিচালনা করেন আহলে সুন্নাত ওয়াল জামাআতের কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা সাদেকুর রহমান খান ও বিশিষ্ট যুব নেতা জাবের হোসাইন।

এই মতবিনিময় সভায় কুমিল্লার সকল তরিকতপন্থী দরবারের পীর সাহেব এবং খানেকার প্রতিনিধি, আহলে সুন্নাতের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। স্বতঃস্ফূর্ত এই মতবিনিময় সভায় কেন্দ্রীয় নেতৃবৃন্দ বলেন, আজকের এই মতবিনিময় সভায় ব্যাপক উপস্থিতি কুমিল্লা আহলে সুন্নাত ওয়াল জামাআতের জন্য একটা মাইলফলক হয়ে থাকবে।

Model Hospital

আজকে ইতিহাস হয়ে গেলো। আজকের উপস্থিতি প্রমাণ করে কুমিল্লা মহানগর এবং জেলায় আহলে সুন্নাত ওয়াল জামাআত ইতিহাস সৃষ্টি করবে। নেতৃবৃন্দ ঐক্যবদ্ধ আহলে সুন্নাতের বাইরে এখনও যে কয়জন বিচ্ছিন্নভাবে আছেন, তাঁদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ঐক্যবদ্ধ আহলে সুন্নাতের বাইরে কিছু করার সুযোগ নেই। কেন্দ্রীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে কেহ কিছু করলে তা গ্রহণযোগ্য হবে না। তারা বিচ্ছিন্ন হিসেবেই থাকবে।

নেতৃবৃন্দ সহসা বিশাল আয়োজনে স্মরণকালের সেরা কাউন্সিল অধিবেশনের মাধ্যমে কুমিল্লা মহানগর এবং জেলা আহলে সুন্নাত ওয়াল জামাআতের শক্তিশালী কমিটি গঠন করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

সবশেষে মিলাদ কিয়াম ও তবররুক বিতরণের মধ্য দিয়ে মতবিনিময় সভা শেষ হয়।