মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩

মতলব উত্তরে ৬ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ও এক চেয়ারম্যান প্রার্থীর বাতিল

মনিরুল ইসলাম মনির প্রকাশিত: বুধবার, ১৭ এপ্রিল, ২০২৪, ৮:৩৮ পিএম
মতলব উত্তরে ৬ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ও এক চেয়ারম্যান প্রার্থীর বাতিল

মতলব উত্তর উপজেলা নির্বাচনে ২ চেয়ারম্যান, ৩ ভাইস চেয়ারম্যান ও ১ নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। এক চেয়ারম্যান প্রার্থীর মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ তোফায়েল হোসেন।

বুধবার দুপুরে চাঁদপুর জেলা নির্বাচন কার্যালয়ে উপজেলা পরিষদ নির্বাচন প্রথম ধাপের দাখিলকৃত মনোনয়ন পত্র যাচাই বাছাই করা হয়।

চেয়ারম্যান প্রার্থী গাজী মুক্তার হোসেনের ব্যাংক ঋণ পরিশোধ না করায় বাংলাদেশ ব্যাংকের আপত্তির কারণে তাঁর মনোনয়ন পত্র অবৈধ ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা। তবে তিনি আপিল করতে পারবেন বলে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা।

চেয়ারম্যান পদে এম এ কুদ্দুস ও মোঃ মানিক দর্জির মনোনয়ন পত্র বৈধ ঘোষনা করা হয়।

Model Hospital

এছাড়া ভাইস চেয়ারম্যান পদে রিয়াজুল হাসান রিয়াজ, মিয়া মোঃ আসাদুজ্জামান, সামির হোসেন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে লাভলী চৌধুরীর মনোনয়ন পত্র বৈধ ঘোষণা করা হয়।

স্থানীয় সরকারের উপজেলা পরিষদ নির্বাচনে এবারই প্রথম শুধু অনলাইনে মনোনয়নপত্র জমা নিয়েছেন নির্বাচন কমিশন (ইসি)। প্রথম ধাপে ১৫২টি উপজেলায় আগামী ৮ মে ভোট হবে।

নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, প্রথম ধাপে মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ১৫ এপ্রিল, মনোনয়নপত্র বাছাই হবে ১৭ এপ্রিল, রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা যাবে ১৮ থেকে ২০ এপ্রিলের মধ্যে, আপিল নিষ্পত্তি ২১ এপ্রিল, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২২ এপ্রিল, প্রতীক বরাদ্দ ২৩ এপ্রিল ও ভোট গ্রহণ হবে ৮ মে।

ফরিদগঞ্জের সড়কে প্রা’ণ গেল অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তার

এস এম ইকবাল প্রকাশিত: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ৭:২৫ পিএম
ফরিদগঞ্জের সড়কে প্রা’ণ গেল অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তার
চাঁদপুরের ফরিদগঞ্জে দ্রুতগামী মোটরসাইকেলের ধাক্কায় শংকর চন্দ্র শীল (৭০) নামে এক অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।
মঙ্গলবার (১০ নভেম্বর ২০২৬) দুপুরে উপজেলার রূপসা উত্তর ইউনিয়নের নারকেল তলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত শংকর চন্দ্র শীল ফরিদগঞ্জ পৌরসভার দক্ষিণ কাছিয়াড়া গ্রামের বাসিন্দা এবং তিনি তিন সন্তানের জনক ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, শংকর চন্দ্র শীল রূপসা উত্তর ইউনিয়নের গাব্দেরগাঁও কালীগাছ তলা এলাকায় আয়োজিত হরিনাম সংকীর্তন শুনতে যাচ্ছিলেন। তিনি অটোরিকশা যোগে এসে নারকেল তলায় নেমে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি বেপরোয়া গতির মোটরসাইকেল তাঁকে সজোরে ধাক্কা দেয়। ধাক্কায় তিনি সড়কে ছিটকে পড়ে মারাত্মকভাবে আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয়রা তাকে রক্তাক্ত ও আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা প্রদান করেন। পরে শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে পথিমধ্যে তাঁর মৃত্যু হয়।
এই মর্মান্তিক দুর্ঘটনায় নিহত অবসরপ্রাপ্ত কর্মকর্তার পরিবার ও এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। খবর পেয়ে থানা পুলিশ দুর্ঘটনাস্থল সংক্রান্ত তথ্য সংগ্রহ করেছে।