মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩

মনোনয়নপত্র জমা দিলেন চাঁদপুর সদরের চেয়ারম্যান প্রার্থী অ্যাড. হুমায়ুন কবির সুমন

সাইদ হোসেন অপু চৌধুরী প্রকাশিত: রবিবার, ২১ এপ্রিল, ২০২৪, ৬:২৮ পিএম
মনোনয়নপত্র জমা দিলেন চাঁদপুর সদরের চেয়ারম্যান প্রার্থী অ্যাড. হুমায়ুন কবির সুমন

চাঁদপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী, শিক্ষানুরাগী ও আইনজীবী, সদর উপজেলা যুবলীগের আহ্বায়ক অ্যাড. হুমায়ুন কবির সুমন মনোনয়নপত্র দাখিল করেছেন।

বৃহস্পতিবার (১৮ এপ্রিল) দুপুরে তিনি নির্বাচন কমিশন সচিবালয়ের ওয়েবসাইটে মনোনয়নপত্র দাখিল করেন।

মনোনয়ন ফরম দাখিল শেষে এক প্রতিক্রিয়ায় হুমায়ুন কবির সুমন বলেন, আলহামদুলিল্লাহ চাঁদপুর সদর উপজেলার চেয়ারম্যান প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছি। আমি চাঁদপুরবাসীর সাথে থাকতে চাই। বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। আমি ছোটবেলা থেকে বঙ্গবন্ধু প্রেমী। জনগনের সাথে থেকে কাজ করার আগ্রহ আমার সব সময়। আমি আমার চাঁদপুর সদর উপজেলার সর্বস্তরের জনগণের জন্য কাজ করতে চাই।

তিনি বলেন, সেবার ব্রত নিয়ে আমি চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছি। আমি মানুষের জন্য রাজনীতি করি, মানব সেবার জন্য রাজনীতি করি। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, চাঁদপুরের সর্বস্তরের মানুষ আমাকে ভোট দিয়ে সবার জন্য কাজ করার সুযোগ দেবেন।

Model Hospital

উল্লেখ্য, আগামী ২৩ এপ্রিল মনোনয়নপত্র বাছাই, ২৪ থেকে ২৬ এপ্রিল রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল, ২৭ থেকে ২৯ এপ্রিল আপিল নিষ্পত্তি, ৩০ এপ্রিল প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময়, ২ মে প্রতীক বরাদ্দ এবং আগামী ২১ মে ইলেকট্রনিক ভোটিং মেশিন ইভিএমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

ফরিদগঞ্জের সড়কে প্রা’ণ গেল অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তার

এস এম ইকবাল প্রকাশিত: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ৭:২৫ পিএম
ফরিদগঞ্জের সড়কে প্রা’ণ গেল অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তার
চাঁদপুরের ফরিদগঞ্জে দ্রুতগামী মোটরসাইকেলের ধাক্কায় শংকর চন্দ্র শীল (৭০) নামে এক অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।
মঙ্গলবার (১০ নভেম্বর ২০২৬) দুপুরে উপজেলার রূপসা উত্তর ইউনিয়নের নারকেল তলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত শংকর চন্দ্র শীল ফরিদগঞ্জ পৌরসভার দক্ষিণ কাছিয়াড়া গ্রামের বাসিন্দা এবং তিনি তিন সন্তানের জনক ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, শংকর চন্দ্র শীল রূপসা উত্তর ইউনিয়নের গাব্দেরগাঁও কালীগাছ তলা এলাকায় আয়োজিত হরিনাম সংকীর্তন শুনতে যাচ্ছিলেন। তিনি অটোরিকশা যোগে এসে নারকেল তলায় নেমে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি বেপরোয়া গতির মোটরসাইকেল তাঁকে সজোরে ধাক্কা দেয়। ধাক্কায় তিনি সড়কে ছিটকে পড়ে মারাত্মকভাবে আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয়রা তাকে রক্তাক্ত ও আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা প্রদান করেন। পরে শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে পথিমধ্যে তাঁর মৃত্যু হয়।
এই মর্মান্তিক দুর্ঘটনায় নিহত অবসরপ্রাপ্ত কর্মকর্তার পরিবার ও এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। খবর পেয়ে থানা পুলিশ দুর্ঘটনাস্থল সংক্রান্ত তথ্য সংগ্রহ করেছে।