শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

তীব্র তাপদাহে হাইমচরের হাসপাতালে বাড়ছে রোগীর চাপ

হাইমচর প্রতিনিধি প্রকাশিত: শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১১:২২ পিএম
তীব্র তাপদাহে হাইমচরের হাসপাতালে বাড়ছে রোগীর চাপ
চাঁদপুরসহ সারাদেশে বইছে তীব্র তাপদাহ। তীব্র গরমে চরাঞ্চলের মানুষ অসুস্থ হয়ে পড়ছে । এই গরমে বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রতিদিনই বাড়ছে রোগীর চাপ। তুলনামূলক বেশি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে শিশুরা।
রোগীর চাপ বাড়ায় সবাইকে ভর্তি রাখাও কঠিন হয়ে পড়েছে। সিট না পেয়ে হাসপাতালের বারান্দায় থেকে চিকিৎসা সেবা নিতে দেখা গেছে অনেককে।
রোগীর স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত কয়েক দিনে শ্বাসকষ্ট নিয়ে অনেক রোগী ভর্তি হয়েছে। এর মধ্যে নিউমোনিয়া আক্রান্ত রোগীর সংখ্যা বেশি।
আছমা বেগম এসেছেন তিন বছর বয়সী মেয়ে জান্নাতুল ফেরদাউসকে নিয়ে। তার মেয়ের নিউমোনিয়া, গরমের কারণে মেয়ের শরীর দুর্বল হয়ে গেছে। শ্বাস নিতে অসুবিধা হওয়ায় চিকিৎসকের পরামর্শে হাসপাতালে ভর্তি করিয়েছেন।
এদিকে শিশু রোগীর পাশাপাশি বৃদ্ধ ও যুবকরাও প্রচণ্ড গরমে হঠাৎ অসুস্থ হয়ে পড়ছে।
গত কয়েকদিন ধরে তাপদাহে বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে মানুষ ।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ঘুরে জানা যায়, সাধারণত প্রতিদিন বহির্বিভাগে রোগীরা চিকিৎসাসেবা নিচ্ছেন গত কয়েকদিন ধরে।
এদিকে হাইমচর স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকরা জানান, গত বছরের তুলনায় এ সময় জ্বর নিউমোনিয়া রোগী বেড়েছে। ডায়রিয়া আক্রান্ত হচ্ছে এই গরমে। এই মুহূর্তে হাসপাতালে অনেক নিউমোনিয়া রোগী ভর্তি আছে। পাশাপাশি ডায়রিয়া রোগীও ভর্তি হচ্ছে । গরমে রোগীর চাপ বেড়েছে। বেড সংকটের কারণে আমরা সব রোগী বেডে দিতে পারছিনা। আমরা সকলের চিকিৎসা সেবা নিশ্চিত করার চেস্টা করছি।
হাসপাতালে গিয়ে দেখা গেছে, সেবা নিতে আসা রোগীরা গরমে হাঁসফাঁস করছে। প্রচণ্ড গরমে যখন বিদ্যুৎ চলে যায় তখন রোগীরা দিশেহারা হয়ে পড়েন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital