বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

টানা চতুর্থ বার চাঁদপুরের শ্রেষ্ঠ এএসআই ফরিদগঞ্জ থানার সাদ্দাম

এস এম ইকবাল প্রকাশিত: মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪, ৯:৩৮ পিএম
টানা চতুর্থ বার চাঁদপুরের শ্রেষ্ঠ এএসআই ফরিদগঞ্জ থানার সাদ্দাম
চতুর্থ বারের মতো চাঁদপুর জেলার মধ্যে সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্ট তামিল আসামি, মাদক উদ্ধার ও অন্যান্য কাজের কৃতিত্ব স্বরুপ পুরস্কৃত হলেন ফরিদগঞ্জ থানার এএসআই মোহাম্মদ সাদ্দাম হোসেন।
সোমবার (২৯ এপ্রিল) চাঁদপুর পুলিশ আয়োজিত মাসিক অপরাধ ও কল্যাণ সভায় চাঁদপুর জেলা পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম পিপিএম-বিপিএম জেলার শ্রেষ্ঠ এএসআই সাদ্দাম হোসেনের হাতে এ পুরস্কার তুলে দেন। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে চাঁদপুর জেলা পুলিশ ও বিভিন্ন থানার পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
টানা চতুর্থ বারের মতো পুরুষ্কৃত হয়ে এএসআই মোহাম্মদ সাদ্দাম হোসেন বলেন, আমি দৃঢ়তার সঙ্গে বিশ্বাস করি একটি আধুনিক ও ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে পুলিশ ও জনতার সেতুবন্ধন অত্যন্ত জরুরি। সেই উদ্দেশ্যেই ফরিদগঞ্জ থানা এলাকায় মাদক উদ্ধার ও গ্রেফতারি পরোনায়ানি আসামীদের ধরতে সচেষ্ট ছিলাম।
ফরিদগঞ্জ থানায় কর্মরত আমার প্রতিটি সহকর্মীকে ও আমাকে যারা সহযোগিতা করেছেন সকলকে ধন্যবাদ জানাই।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী
মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।
খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।
পরিদর্শনকালে জেলা বিএনপির সদস্য ও মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ  পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।