বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

মতলব উত্তরে চেয়ারম্যান প্রার্থীর গাড়ি ভাংচুর মামলার আসামি গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বুধবার, ১ মে, ২০২৪, ৯:৫১ পিএম
মতলব উত্তরে চেয়ারম্যান প্রার্থীর গাড়ি ভাংচুর মামলার আসামি গ্রেফতার
 মতলব উত্তর উপজেলা নির্বাচনের আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থী গাজী মুক্তার হোসেনের প্রচারণায় হামলা ও গাড়ি ভাংচুর মামলার আসামি আমির হোসেন মোল্লা কে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
গতকাল বুধবার (১মে) দুপুরে মতলব উত্তর থানা পুলিশ গ্রেফতার করে আদালতে প্রেরণ করলে তার জামিন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণের নির্দেশ প্রদান করেন।
গ্রেফতারকৃত আমির হোসেন মোল্লা মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভার ঘনিয়ারপাড়ের মৃত আঃ গনি মোল্লার ছেলে। মতলব উত্তরে চুরি ডাকাতি সহ একাধিক মামলার আসামি আমির হোসেন মোল্লা।
উল্লেখ্য, গত ২৯ এপ্রিল বিকালে মোহনপুর ইউনিয়নের মুদাফর বাজারে আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থী গাজী মুক্তার হোসেনের প্রচারণায় হামলা করে। এ হামলায় প্রার্থীর গাড়ি একাধিক গাড়ি ভাংচুর ও আনারস প্রতীকের সমর্থক প্রায় ১৫ জন মারাত্মক ভাবে আহত হয়ে চাঁদপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital