বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জ উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যানের খাজে আহমেদের কৃতজ্ঞতা

এস এম ইকবাল প্রকাশিত: বৃহস্পতিবার, ৬ জুন, ২০২৪, ১১:০৬ পিএম
ফরিদগঞ্জ উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যানের খাজে আহমেদের কৃতজ্ঞতা
৫ জুন বুধবার ফরিদগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে, চেয়ারম্যান, পুরুষ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বিপুল ভোটের ব্যবধানে উপজেলার চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি খাজে আহমেদ মজুমদার।
তিনি চিংড়ি মাছ প্রতীক নিয়ে ৬২ হাজর ৪’শ ৯৬ ভোট পেয়েছেন। আর আনারস প্রতীকে আমির আজম রেজা পেয়েছেন ২০ হাজার ১’শ ৬৫ ভোট। খাজে আহমেদ মজুমদার আমির আজম রেজা থেকে ৪২ হাজার ৩’শ ৩১ ভোট বেশি পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন।
তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান খাজে আহমেদ মজুমদার বলেন, ফরিদগঞ্জবাসী তাঁদের মূল্যবান ভোট দিয়ে চিংড়ি মাছ প্রতীকে আমাকে জয়যুক্ত করায় আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি আমি শুকরিয়া আদায় করি। সম্মানিত ভোটারদের প্রতি আমি গভীর কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই। আপনারা আমার ওপর যে আস্থা ও বিশ্বাস স্থাপন করেছেন আমি আমার সততা, আন্তরিকতা, নিষ্ঠা, মেধা, দক্ষতা ও আমার নিরলস পরিশ্রম দিয়ে আপনাদের সে আস্থা ও বিশ্বাসের পূর্ণ মর্যাদা রক্ষা করতে প্রতিশ্রুতিবদ্ধ।
আপনাদের নির্বাচিত চেয়ারম্যান হিসেবে আমাকে আপনাদের সেবা করার সুযোগ দিয়েছেন, আমাকে সম্মানিত করেছেন, আপনাদের দেয়া এ দায়িত্ব আমি যথাযথভাবে পালনে আমার অঙ্গীকার পুনর্ব্যক্ত করছি। আমি আপনাদের দোয়া, শুভ কামনা ও সহযোগিতা প্রত্যাশা করি। ইনশাআল্লাহ, উপজেলায় আপনাদের সকল সেবা প্রাপ্তি নিশ্চিত করতে আমি আপনাদের সাথে নিয়ে কাজ করবো। একইসাথে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সুশাসন নিশ্চিত করে নির্বাচনী দেয়া আমার অঙ্গীকার আমি অবশ্যই পালন করবো।
ফরিদগঞ্জ উপজেলা, পৌর ও ইউনিয়ন আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, মহিলা লীগ, যুব মহিলা লীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, কৃষক লীগসহ আমাদের সকল সংগঠনের নেতা- কর্মীরা দীর্ঘদিন এই নির্বাচনের জন্য নিরলস পরিশ্রম করেছেন। তাঁদের সকলের প্রতি আমি আমার শ্রদ্ধা, ভালোবাসা, কৃতজ্ঞতা ও অভিনন্দন জানাই। আজকের এ বিজয় আপনাদের নিরলস পরিশ্রমের ফসল।
আমি বিশেষভাবে কৃতজ্ঞতা জানাই উপজেলা আওয়ামী লীগ, আমাদের এ নির্বাচনে বরাবরের মতই ফরিদগঞ্জের সাংবাদিক, সংস্কৃতিকর্মী, ব্যবসায়ী ও পেশাজীবীসহ বিশিষ্ট নাগরিকবৃন্দ তাঁদের গুরুত্বপূর্ণ সমর্থন ও সহায়তা প্রদান করেছেন। আমি তাদের সবার প্রতি কৃতজ্ঞ।
আমার পরিবারের প্রতিটি প্রিয়জনের কাছে আমি তাঁদের ধৈর্য, দোয়া, ভালোবাসা ও সহযোগিতার জন্য ঋণী। নির্বাচন পরিচালনায় দায়িত্বপ্রাপ্ত নির্বাচন কমিশন, জেলা, উপজেলা প্রশাসন, ফরিদগঞ্জ প্রেসক্লাব, প্রিজাইডিং, সহকারী প্রিজাইডিং ও পোলিং কর্মকর্তাবৃন্দ, পুলিশ, বিজিবি, র‍্যাব, আনসারসহ সকল আইনশৃঙ্খলার দায়িত্বে নিয়োজিত ব্যক্তিবর্গ এবং সংশ্লিষ্ট অন্যান্য সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।
নির্বাচনে যারা অংশ নিয়েছেন সবাইকেই সঙ্গে নিয়ে উপজেলার সেবায় কাজ করবো ইনশাআল্লাহ। জয় বাংলা। জয় বঙ্গবন্ধু। বাংলাদেশ চিরজীবী হোক।

বেপর্দা নারীদের দিয়ে মিছিল-মিটিং করে—এরা কেমন ইসলামিক দল : চরমোনাই পীর

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬, ২:২৮ এম
বেপর্দা নারীদের দিয়ে মিছিল-মিটিং করে—এরা কেমন ইসলামিক দল : চরমোনাই পীর

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেন, ‘সমাজ ও রাষ্ট্রে ন্যায়-নীতি, সততা ও জবাবদিহিতা প্রতিষ্ঠা করা প্রয়োজন।’

বুধবার (৩০ সেপ্টেম্বর) রাতে চাঁদপুরের হাজীগঞ্জে এক মাহফিলে এ মন্তব্য করেন তিনি। সঙ্গে অন্যায়, অনিয়ম, দুর্নীতি ও মানুষের অধিকার হরণের বিরুদ্ধে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি। একই সঙ্গে ইসলামি মূল্যবোধ অনুসরণ করে ব্যক্তি ও সামাজিক জীবনে নৈতিকতার চর্চা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।

মাহফিলে দেশের চলমান রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতি,নৈতিকতা,ধর্মীয় মূল্যবোধ ও মানুষের অধিকারসহ বিভিন্ন বিষয়ে বক্তব্য দেন চরমোনাই পীর। বক্তব্যের একপর্যায়ে তিনি বলেন, ‘দেশ খেয়েছে খাজুরেরা, নাম পড়েছে হুজুরের।’

চরমোনাই পীর আরও বলেন, ‘ইসলামিক দল নাম দিয়ে,বেপর্দা নারীদের দিয়ে মিছিল-মিটিং করে—এরা কেমন ইসলামিক দল?’ তিনি দাবি করেন, যারা মুসলমান তারা মিথ্যা বলতে পারে না। তার বক্তব্যে ধর্মীয় আদর্শের সঙ্গে রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডের সামঞ্জস্য রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়।

Model Hospital

সাম্প্রতিক সময়ে রাজনৈতিক বক্তব্যে চরমোনাই পীর দেশের চাঁদাবাজি, সন্ত্রাস, দুর্নীতি, লুটতরাজসহ বিভিন্ন সামাজিক অনাচার নিয়েও সমালোচনা করেছেন।