বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরের ৭ উপজেলায় চেয়ারম্যান হলেন যারা

সাইদ হোসেন অপু চৌধুরী প্রকাশিত: শুক্রবার, ৭ জুন, ২০২৪, ১১:১৭ পিএম
চাঁদপুরের ৭ উপজেলায় চেয়ারম্যান হলেন যারা
চাঁদপুর জেলার ৭ টি উপজেলা পরিষদ নির্বাচন শান্তিপূর্ণ ভাবে তিনটি ধাপে সমাপ্ত হয়েছে। চাঁদপুর জেলার ৮ টি উপজেলার চেয়ারম্যান হলেন যারা।
প্রথম ধাপে গত (০৮ মে) চাঁদপুর জেলার মতলব উত্তর ও মতলব দক্ষিণ উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে মতলব দক্ষিণ উপজেলায় দোয়াত কলম প্রতীকে ১৬ হাজার ৯১০ ভোট পেয়ে বেসরকারি ভাবে চেয়ারম্যান নির্বাচিত হন অধ্যাপক মোস্তফা তালুকদার এবং মতলব উত্তর উপজেলায় ঘোড়া প্রতীক নিয়ে ৩৩ হাজার ৭০৭ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হন মো. মোস্তফা মানিক।
দ্বিতীয় ধাপে গত (২১ মে) জেলার চাঁদপুর সদর, হাজীগঞ্জ ও শাহরাস্তি উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে চাঁদপুর সদর উপজেলায় ঘোড়া প্রতীক নিয়ে ৫০ হাজার ৮৬৯ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হন অ্যাড.হুমায়ুন কবির সুমন, হাজীগঞ্জ উপজেলায় আনারস প্রতীক নিয়ে ২৬ হাজার ৫৬৫ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন মো. হেলাল উদ্দিন এবং শাহরাস্তি উপজেলায় ঘোড়া প্রতীক নিয়ে ৩৩ হাজার ৬৩২ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন মো. মুকবুল হোসেন।
তৃতীয় ধাপে (০৫ জুন) জেলার ফরিদগঞ্জ ও কচুয়া উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ফরিদগঞ্জ উপজেলায় চিংড়ি প্রতীক নিয়ে ৬২ হাজার ৪৯৬ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন মো. খাজে আহমেদ মজুমদার এবং কচুয়া উপজেলায় টেলিফোন প্রতীক নিয়ে ৩৪ হাজার ৪৩০ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন মো. মাহবুব আলম।
উল্লেখ্য: নির্বাচিত সকল প্রার্থী আ’লীগের নেতাকর্মী।

বেপর্দা নারীদের দিয়ে মিছিল-মিটিং করে—এরা কেমন ইসলামিক দল : চরমোনাই পীর

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬, ২:২৮ এম
বেপর্দা নারীদের দিয়ে মিছিল-মিটিং করে—এরা কেমন ইসলামিক দল : চরমোনাই পীর

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেন, ‘সমাজ ও রাষ্ট্রে ন্যায়-নীতি, সততা ও জবাবদিহিতা প্রতিষ্ঠা করা প্রয়োজন।’

বুধবার (৩০ সেপ্টেম্বর) রাতে চাঁদপুরের হাজীগঞ্জে এক মাহফিলে এ মন্তব্য করেন তিনি। সঙ্গে অন্যায়, অনিয়ম, দুর্নীতি ও মানুষের অধিকার হরণের বিরুদ্ধে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি। একই সঙ্গে ইসলামি মূল্যবোধ অনুসরণ করে ব্যক্তি ও সামাজিক জীবনে নৈতিকতার চর্চা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।

মাহফিলে দেশের চলমান রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতি,নৈতিকতা,ধর্মীয় মূল্যবোধ ও মানুষের অধিকারসহ বিভিন্ন বিষয়ে বক্তব্য দেন চরমোনাই পীর। বক্তব্যের একপর্যায়ে তিনি বলেন, ‘দেশ খেয়েছে খাজুরেরা, নাম পড়েছে হুজুরের।’

চরমোনাই পীর আরও বলেন, ‘ইসলামিক দল নাম দিয়ে,বেপর্দা নারীদের দিয়ে মিছিল-মিটিং করে—এরা কেমন ইসলামিক দল?’ তিনি দাবি করেন, যারা মুসলমান তারা মিথ্যা বলতে পারে না। তার বক্তব্যে ধর্মীয় আদর্শের সঙ্গে রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডের সামঞ্জস্য রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়।

Model Hospital

সাম্প্রতিক সময়ে রাজনৈতিক বক্তব্যে চরমোনাই পীর দেশের চাঁদাবাজি, সন্ত্রাস, দুর্নীতি, লুটতরাজসহ বিভিন্ন সামাজিক অনাচার নিয়েও সমালোচনা করেছেন।