বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩

দেশীয় ফলের স্বাদ নিতে ও পরিচয়ও পেতে...

চাঁদপুরে ২৮ ধরনের দেশি ফলে পুলিশের গ্রীষ্মকালীন ফল উৎসব

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: সোমবার, ১০ জুন, ২০২৪, ৯:৫৪ পিএম
চাঁদপুরে ২৮ ধরনের দেশি ফলে পুলিশের গ্রীষ্মকালীন ফল উৎসব

চাঁদপুর জেলা পুলিশের উদ্যোগে নানা ধরনের দেশি ফল নিয়ে গ্রীষ্মকালীন ফল উৎসব অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১০ জুন) বিকেলে চাঁদপুর শহরের বাবুরহাট এলাকায় পুলিশ লাইনস ড্রিলসেডে গ্রীষ্মকালীন এ ফল উৎসবের আয়োজন করা হয়।

উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ সাইফুল ইসলাম।

তিনি বলেন, দেশীয় ফল আমাদের ঐতিহ্য। এজন্য আমাদের জেলা পুলিশের সদস্যদের জন্য গ্রীষ্মকালীন ফল উৎসবের আয়োজন করা হয়েছে। কারণ এ মৌসুমে এই ফলমূলগুলো বেশি পাওয়া যায়। এখানে তারা বিভিন্ন ধরনের দেশীয় ফলের স্বাদ নিতে পারবেন। পাশাপাশি বিভিন্ন দেশীয় ফলের সঙ্গে পরিচয়ও হবে।

Model Hospital

উৎসবে কাঠাল, জাম, পেয়ারা, লটকন, তরমুজ, আনারস, পেঁপে, কামরাঙা, কলা, তালের শাস, আনার, জামবুরাসহ ২৮ ধরনের দেশীয় ফলমূল নিয়ে এই আয়োজন করা হয়।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুদীপ্ত রায়, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) রাশেদুল হক চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ সার্কেল) পংকজ কুমার দে, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. ইয়াসির আরাফাত, সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেল) খায়রুল কবীর, সহকারী পুলিশ সুপার (কচুয়া সার্কেল) মো. রিজওয়ান সাঈদ জিকু, জেলা প্রেসক্লাবের সভাপতি শাহাদাত হোসেন শান্ত প্রমুখ।

বেপর্দা নারীদের দিয়ে মিছিল-মিটিং করে—এরা কেমন ইসলামিক দল : চরমোনাই পীর

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬, ২:২৮ এম
বেপর্দা নারীদের দিয়ে মিছিল-মিটিং করে—এরা কেমন ইসলামিক দল : চরমোনাই পীর

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেন, ‘সমাজ ও রাষ্ট্রে ন্যায়-নীতি, সততা ও জবাবদিহিতা প্রতিষ্ঠা করা প্রয়োজন।’

বুধবার (৩০ সেপ্টেম্বর) রাতে চাঁদপুরের হাজীগঞ্জে এক মাহফিলে এ মন্তব্য করেন তিনি। সঙ্গে অন্যায়, অনিয়ম, দুর্নীতি ও মানুষের অধিকার হরণের বিরুদ্ধে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি। একই সঙ্গে ইসলামি মূল্যবোধ অনুসরণ করে ব্যক্তি ও সামাজিক জীবনে নৈতিকতার চর্চা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।

মাহফিলে দেশের চলমান রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতি,নৈতিকতা,ধর্মীয় মূল্যবোধ ও মানুষের অধিকারসহ বিভিন্ন বিষয়ে বক্তব্য দেন চরমোনাই পীর। বক্তব্যের একপর্যায়ে তিনি বলেন, ‘দেশ খেয়েছে খাজুরেরা, নাম পড়েছে হুজুরের।’

চরমোনাই পীর আরও বলেন, ‘ইসলামিক দল নাম দিয়ে,বেপর্দা নারীদের দিয়ে মিছিল-মিটিং করে—এরা কেমন ইসলামিক দল?’ তিনি দাবি করেন, যারা মুসলমান তারা মিথ্যা বলতে পারে না। তার বক্তব্যে ধর্মীয় আদর্শের সঙ্গে রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডের সামঞ্জস্য রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়।

Model Hospital

সাম্প্রতিক সময়ে রাজনৈতিক বক্তব্যে চরমোনাই পীর দেশের চাঁদাবাজি, সন্ত্রাস, দুর্নীতি, লুটতরাজসহ বিভিন্ন সামাজিক অনাচার নিয়েও সমালোচনা করেছেন।