বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩

চাঁদপুর সদর ও শাহরাস্তি উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের শপথ গ্রহণ

সাইদ হোসেন অপু চৌধুরী প্রকাশিত: বৃহস্পতিবার, ১৩ জুন, ২০২৪, ৮:২৬ পিএম
চাঁদপুর সদর ও শাহরাস্তি উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের শপথ গ্রহণ

৬ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে নির্বাচিত চাঁদপুর সদর উপজেলা চেয়ারম্যান অ্যাড. হুমায়ুন কবির সুমন, ভাইস চেয়ারম্যান মোঃ নুরুল হায়দার সংগ্রাম ও মহিলা ভাইস চেয়ারম্যান রেবেকা সুলতানা মুন্না এবং চাঁদপুরের শাহরাস্তি উপজেলা পরিষদ চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোঃ মকবুল হোসেন, ভাইস চেয়ারম্যান মোঃ ইমদাদুল হক মিলন ও মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার শপথ গ্রহণ করেছেন।

বুধবার (১২ জুন) দুপুর সাড়ে ১২টায় চট্টগ্রাম প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনিস্টিটিউট (পিটিআই) অডিটোরিয়ামে বিভাগীয় কমিশনার মোঃ তোফায়েল ইসলাম নির্বাচিতদের শপথবাক্য পাঠ করান।

শপথগ্রহণ শেষে শপথ বইয়ে স্বাক্ষর করেন নির্বাচিতরা। এরপর তারা অন্যান্য আনুষ্ঠানিকতা শেষ করেন।

শপথ পাঠ করানোর পর বিভাগীয় কমিশনার সবাইকে ফুলেল শুভেচ্ছা জানান।

Model Hospital

এসময় নির্বাচিত প্রতিনিধিদের উদ্দেশ্যে বিভাগীয় কমিশনার বলেন, আপনারা জনগণের সেবার লক্ষ নিয়ে নির্বাচনে অংশ নিয়ে জয়ী হয়েছেন। আপনারা এখন ওই এলাকার জনপ্রতিনিধি। নির্বাচিত এলাকার উন্নয়নের আপনারা ভুমিকা রাখবেন এটাই আমরা প্রত্যাশা করি। আপনাদের সকলের প্রচেষ্টায় উন্নয়নের মাধ্যমে এলাকার উন্নয়ন হবে এবং দেশের উন্নয়ন হবে। এতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন পূরণ হবে। আমাদের দেশ হবে সোনার বাংলা।

তিনি আরো বলেন, যে শপথ নিলেন, সেই শপথের প্রতি শ্রদ্ধা আর ভালোবাসা অক্ষুন্ন রাখবেন এমন প্রত্যাশা আমাদের। বিভাগীয় কমিশনার নবনির্বাচিত জনপ্রতিনিধিদের দেশপ্রেম, সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে নিজ নিজ দায়িত্ব পালনের আহ্বান জানান।

এ সময় চাঁদপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাখাওয়াত জামিল সৈকতসহ বিভিন্ন স্তরের কর্মকর্তা ও অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে (পিটিআই) অডিটোরিয়ামের বাইরে নেতাকর্মী ও সমর্থকরা নির্বাচিতদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

শপথ গ্রহণ শেষে চাঁদপুর সদর উপজেলার চেয়ারম্যান অ্যাড. হুমায়ুন কবির সুমন বলেন, বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, সমাজকল্যাণ মন্ত্রী ডাঃ দীপু মনি আপা চাঁদপুরের উন্নয়নের রুপকার। তিনি চাঁদপুর একটি আধুনিক এবং স্মার্ট উপজেলা হিসেবে গড়ে তোলার লক্ষে চাঁদপুরের প্রতিটি গ্রামকে সহরে পরিণত করার জন্য ইতিমধ্যে মাননীয় প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশের ভিশন বাস্তবায়নে কাজ শুরু করেছেন। আমি তাঁর সঙ্গে একাত্মতা পোষণ করে চাঁদপুরকে একটি আধুনিক এবং স্মার্ট উপজেলা হিসেবে গড়ে তোলার লক্ষে কাজ করে যেতে চাই।

উপজেলার চেয়ারম্যান আরও বলেন চাঁদপুরে যোগাযোগ, শিক্ষা, স্বাস্থ্যসহ যেসব সেক্টরে কাজ করার সুযোগ আছে নিজের সর্বোচ্চটুকু উজাড় করে কাজ করবো। আমার রাজনৈতিক অভিভাবক ডাঃ দীপু মনি আপার পরামর্শ নিয়ে উপজেলাব্যাপী অবকাঠামোসহ সব ধরনের জনদুর্ভোগ লাঘবে কাজ করে যাবো। আমি আমার পরিষদের দুই ভাইস চেয়ারম্যানদেরকে সাথে নিয়ে চাঁদপুরবাসীর সেবা করে যাবো।

উল্লেখ্য: ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপের নির্বাচন ২১ মে মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে।

বেপর্দা নারীদের দিয়ে মিছিল-মিটিং করে—এরা কেমন ইসলামিক দল : চরমোনাই পীর

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬, ২:২৮ এম
বেপর্দা নারীদের দিয়ে মিছিল-মিটিং করে—এরা কেমন ইসলামিক দল : চরমোনাই পীর

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেন, ‘সমাজ ও রাষ্ট্রে ন্যায়-নীতি, সততা ও জবাবদিহিতা প্রতিষ্ঠা করা প্রয়োজন।’

বুধবার (৩০ সেপ্টেম্বর) রাতে চাঁদপুরের হাজীগঞ্জে এক মাহফিলে এ মন্তব্য করেন তিনি। সঙ্গে অন্যায়, অনিয়ম, দুর্নীতি ও মানুষের অধিকার হরণের বিরুদ্ধে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি। একই সঙ্গে ইসলামি মূল্যবোধ অনুসরণ করে ব্যক্তি ও সামাজিক জীবনে নৈতিকতার চর্চা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।

মাহফিলে দেশের চলমান রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতি,নৈতিকতা,ধর্মীয় মূল্যবোধ ও মানুষের অধিকারসহ বিভিন্ন বিষয়ে বক্তব্য দেন চরমোনাই পীর। বক্তব্যের একপর্যায়ে তিনি বলেন, ‘দেশ খেয়েছে খাজুরেরা, নাম পড়েছে হুজুরের।’

চরমোনাই পীর আরও বলেন, ‘ইসলামিক দল নাম দিয়ে,বেপর্দা নারীদের দিয়ে মিছিল-মিটিং করে—এরা কেমন ইসলামিক দল?’ তিনি দাবি করেন, যারা মুসলমান তারা মিথ্যা বলতে পারে না। তার বক্তব্যে ধর্মীয় আদর্শের সঙ্গে রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডের সামঞ্জস্য রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়।

Model Hospital

সাম্প্রতিক সময়ে রাজনৈতিক বক্তব্যে চরমোনাই পীর দেশের চাঁদাবাজি, সন্ত্রাস, দুর্নীতি, লুটতরাজসহ বিভিন্ন সামাজিক অনাচার নিয়েও সমালোচনা করেছেন।