বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩

পঞ্চম দিনেও কর্মস্থলে ফিরছেন মানুষ, চাঁদপুর লঞ্চঘাটে উপচেপড়া ভিড়

সাইদ হোসেন অপু চৌধুরী প্রকাশিত: রবিবার, ২৩ জুন, ২০২৪, ৮:০৩ পিএম
পঞ্চম দিনেও কর্মস্থলে ফিরছেন মানুষ, চাঁদপুর লঞ্চঘাটে উপচেপড়া ভিড়
ঈদের ছুটি উদযাপন শেষে পঞ্চম দিনেও কর্মস্থলে ফিরছেন মানুষ। সকাল থেকেই লঞ্চঘাটে যাত্রীদের ভিড় লক্ষ্য করা গেছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যাত্রীর চাপ আরও বেড়েছে।

রোববার (২৩ জুন) লঞ্চঘাটে সরেজমিনে গিয়ে দেখা যায়, সকাল থেকে চাঁদপুর লঞ্চঘাটে ছিল যাত্রীদের উপচে পড়া ভিড়।

দেখা যায়, এবার ঘাটে পর্যাপ্ত লঞ্চ থাকায় যাত্রীরা নির্বিঘ্নে যাতায়াত করতে পারছেন। সকালে বৃষ্টি হওয়ায় কিছুটা দুর্ভোগে পড়তে হয় তাদের। তবে যাত্রীদের অভিযোগ যাত্রী ছাউনিগুলোতে বসার কোনো ব্যবস্থা না থাকায় দীর্ঘক্ষণ যাত্রীদের দাঁড়িয়ে থেকে লঞ্চের জন্য অপেক্ষা করতে হচ্ছে। একই সঙ্গে ছিলো গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। অপেক্ষারত যাত্রীদেরকে পড়তে হয়েছে যথেষ্ট বিপাকে।

চাঁদপুর নদী বন্দর পরিবহন পরিদর্শক মো. শাহ আলম বলেন, ‘অতিরিক্ত যাত্রী নিয়ে কোনো লঞ্চ এবার ঘাট থেকে ছেড়ে যায়নি। নির্ধারিত ভাড়ায় যাতায়াত করছেন যাত্রীরা। যাত্রীদের নিরাপত্তায় নেওয়া হয়েছে সকল ধরনের ব্যবস্থা।’

Model Hospital

চাঁদপুর লঞ্চঘাট থেকে ঢাকা, নারায়ণগঞ্জ, বরিশালসহ বিভিন্ন অঞ্চলে অর্ধশতাধিক লঞ্চ যাতায়াত করে। চাঁদপুর ছাড়াও নোয়াখালী, রায়পুর, লক্ষ্মীপুর, শরীয়তপুরসহ আশপাশের বিভিন্ন জেলার হাজারও মানুষ এই নৌরুট ব্যবহার করে থাকেন।

বেপর্দা নারীদের দিয়ে মিছিল-মিটিং করে—এরা কেমন ইসলামিক দল : চরমোনাই পীর

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬, ২:২৮ এম
বেপর্দা নারীদের দিয়ে মিছিল-মিটিং করে—এরা কেমন ইসলামিক দল : চরমোনাই পীর

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেন, ‘সমাজ ও রাষ্ট্রে ন্যায়-নীতি, সততা ও জবাবদিহিতা প্রতিষ্ঠা করা প্রয়োজন।’

বুধবার (৩০ সেপ্টেম্বর) রাতে চাঁদপুরের হাজীগঞ্জে এক মাহফিলে এ মন্তব্য করেন তিনি। সঙ্গে অন্যায়, অনিয়ম, দুর্নীতি ও মানুষের অধিকার হরণের বিরুদ্ধে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি। একই সঙ্গে ইসলামি মূল্যবোধ অনুসরণ করে ব্যক্তি ও সামাজিক জীবনে নৈতিকতার চর্চা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।

মাহফিলে দেশের চলমান রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতি,নৈতিকতা,ধর্মীয় মূল্যবোধ ও মানুষের অধিকারসহ বিভিন্ন বিষয়ে বক্তব্য দেন চরমোনাই পীর। বক্তব্যের একপর্যায়ে তিনি বলেন, ‘দেশ খেয়েছে খাজুরেরা, নাম পড়েছে হুজুরের।’

চরমোনাই পীর আরও বলেন, ‘ইসলামিক দল নাম দিয়ে,বেপর্দা নারীদের দিয়ে মিছিল-মিটিং করে—এরা কেমন ইসলামিক দল?’ তিনি দাবি করেন, যারা মুসলমান তারা মিথ্যা বলতে পারে না। তার বক্তব্যে ধর্মীয় আদর্শের সঙ্গে রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডের সামঞ্জস্য রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়।

Model Hospital

সাম্প্রতিক সময়ে রাজনৈতিক বক্তব্যে চরমোনাই পীর দেশের চাঁদাবাজি, সন্ত্রাস, দুর্নীতি, লুটতরাজসহ বিভিন্ন সামাজিক অনাচার নিয়েও সমালোচনা করেছেন।