বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩

কচুয়ায় উপজেলার সর্বত্র রাসেল’স ভাইপারে আতংক

ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া প্রকাশিত: রবিবার, ২৩ জুন, ২০২৪, ৮:২১ পিএম
কচুয়ায় উপজেলার সর্বত্র রাসেল’স ভাইপারে আতংক

কচুয়া উপজেলার সর্বত্র রাসেল ভাইপার নিয়ে আতংক বিরাজ করেছে।

রবিবার উপজেলার বিভিন্ন এলাকা ঘুড়ে দেখা গেছে কচুয়ার কোথায়ও রাসেল ভাইপারের সন্ধান পাওয়া যায়নি।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইজবুকে উপজেলার রহিমানগর সাতাবাড়িয়া এলাকায় রাসেল ভাইপারের সন্ধান পাওয়া গেছে বলে কচুয়া বার্তা বাজার, Soykot hossen, Md mahedi hassan meraz,David rana, মফিজুল ইসলাম বাবুল সহ বিভিন্ন আইডি থেকে পোস্ট করা হয় সাতবাড়িয়া রাসেল ভাইপারের সন্ধান পাওয়া গেছে।

সরজমিনে ঘটনাস্থলে গেলে এলাকাবাসী যে সাপটিকে রাসেল ভাইপার হিসেবে চিহ্নিত করেছে, সত্যিকার অর্থে ওই সাপটি দুধরাজ সাপ। নেটিজেনরা মনে করছেন, ভুয়া আইডির মাধ্যমে রাসেল ভাইপারের আতংক বিরাজ করার জন্য একটি চক্র উঠে পড়ে লেগেছে।

Model Hospital

কচুয়ায় কোথায়ও রাসেল ভাইপারের দেখা না মিললেও ছোট বড় সকলের মাঝে রাসেল ভাইপারের আতংক বিরাজ করছে।

শ্রীরামপুর গ্রামের সুমাইয়া আক্তার নামের এক স্কুল ছাত্রী জানান, মামা জমিতে মাঠে কাজ করছে, বাড়ি থেকে পানি নিয়ে যাচ্ছি কিন্তু মনের ভিতর ভয় কাজ করছে রাসেল ভাইপার সাপের আতংক। তারপরেও সাহস করে মামার জন্য জমিতে পানি নিয়ে গেছি।

এভাবে সুমাইয়ার মতো বিভিন্ন স্কুল পড়ুয়া ছাত্রছাত্রী সহ কৃষক, শ্রমিক পেশার মানুষরা এই রাসেল ভাইপারের আতংকের মধ্যে দিয়ে দিন পার করছে।

কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডাঃ সোহেল রানা জানান, রাসেল ভাইপার সবচেয়ে বিষাক্ত সাপ। এই সাপ দংশন করলে বিষক্রিয়ায় রক্ত জমাট বন্ধ হয়ে যায়। ফলে অত্যাধিক রক্তক্ষরণে অনেক দীর্ঘ যন্ত্রণায় মৃত্যু হয়। সাপ সাধারনত ডিম পাড়ে এবং ডিম ফুটে বাচ্চা হয়। তবে রাসেল ভাইপার সাপ ডিম পাড়ার পরিবর্তে সরাসরি বাচ্চা দেয়। এরা বছরে যেকোন সময় প্রজনন করে। একটি স্ত্রী সাপ গর্ভধারন শেষে ২০ থেকে ৪০টি বাচ্চা দেয়। তবে কোন কোন সাপ ৮০ টি বাচ্চার দেওয়ার রেকর্ড আছে।

তিনি আরো জানান, রাসেল ভাইপার সাপ থেকে আতংকিত না হয়ে আমাদের সকলকে সচেতন থাকতে হবে।

এখন পর্যন্ত কচুয়ায় সাপে কাটার কোন রোগী হাসপাতালে আসেনি।

বেপর্দা নারীদের দিয়ে মিছিল-মিটিং করে—এরা কেমন ইসলামিক দল : চরমোনাই পীর

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬, ২:২৮ এম
বেপর্দা নারীদের দিয়ে মিছিল-মিটিং করে—এরা কেমন ইসলামিক দল : চরমোনাই পীর

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেন, ‘সমাজ ও রাষ্ট্রে ন্যায়-নীতি, সততা ও জবাবদিহিতা প্রতিষ্ঠা করা প্রয়োজন।’

বুধবার (৩০ সেপ্টেম্বর) রাতে চাঁদপুরের হাজীগঞ্জে এক মাহফিলে এ মন্তব্য করেন তিনি। সঙ্গে অন্যায়, অনিয়ম, দুর্নীতি ও মানুষের অধিকার হরণের বিরুদ্ধে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি। একই সঙ্গে ইসলামি মূল্যবোধ অনুসরণ করে ব্যক্তি ও সামাজিক জীবনে নৈতিকতার চর্চা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।

মাহফিলে দেশের চলমান রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতি,নৈতিকতা,ধর্মীয় মূল্যবোধ ও মানুষের অধিকারসহ বিভিন্ন বিষয়ে বক্তব্য দেন চরমোনাই পীর। বক্তব্যের একপর্যায়ে তিনি বলেন, ‘দেশ খেয়েছে খাজুরেরা, নাম পড়েছে হুজুরের।’

চরমোনাই পীর আরও বলেন, ‘ইসলামিক দল নাম দিয়ে,বেপর্দা নারীদের দিয়ে মিছিল-মিটিং করে—এরা কেমন ইসলামিক দল?’ তিনি দাবি করেন, যারা মুসলমান তারা মিথ্যা বলতে পারে না। তার বক্তব্যে ধর্মীয় আদর্শের সঙ্গে রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডের সামঞ্জস্য রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়।

Model Hospital

সাম্প্রতিক সময়ে রাজনৈতিক বক্তব্যে চরমোনাই পীর দেশের চাঁদাবাজি, সন্ত্রাস, দুর্নীতি, লুটতরাজসহ বিভিন্ন সামাজিক অনাচার নিয়েও সমালোচনা করেছেন।