বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরে পাসপোর্ট দালাল চক্রের ১৬ সদস্য গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: সোমবার, ২৪ জুন, ২০২৪, ১০:২৩ পিএম
চাঁদপুরে পাসপোর্ট দালাল চক্রের ১৬ সদস্য গ্রেফতার

নাগরিকদের লিখিত ও মৌখিক অভিযোগের ভিত্তিতে চাঁদপুর পাসপোর্ট অফিস এলাকায় অভিযান পরিচালনা করেছে র‌্যাব-১১ কুমিল্লার একটি বিশেষ দল।

অভিযানে পাসপোর্ট দালাল চক্রের মূলহোতা মো. ইয়াসিনসহ ১৬ সক্রিয় সদস্যকে গ্রেফতার করা হয়।

রোববার (২৩ জুন) দিনগত রাতে এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেন র‌্যাব-১১ কুমিল্লার কোম্পানি অধিনায়ক (উপপরিচালক) লেফটেন্যান্ট কমান্ডার মাহমুদুল হাসান।

গ্রেফতাররা হলেন- মো. ইয়াসিন (২২), মো. মামুন (৩৭), মুনকার আহমেদ রাজ (২২), মো. তানভীর (২৩), মোবারক গাজী (৪০), মো. রবিউল আলম (২৮), মো. শরীফ হোসেন (৩৭), মো. শাওন (২২), নুরুল ইসলাম মজুমদার (২৬), মো. অমিত হাসান (২২), মো. তোফাজ্জল দেওয়ান (৫৫), মো. সেলিম (৪০), রানা (৩৭), সাজ্জাদ (১৯), মো. তামিম হোসেন (২৩) ও আরমান হোসেন (৩০)। এদের বাড়ি চাঁদপুর সদরসহ জেলার অন্যান্য উপজেলায়।

Model Hospital

গ্রেফতারের সময় তাদের হেফাজতে থাকা ১৮৩টি পাসপোর্ট ডেলিভারি স্লিপ, ৮টি মোবাইল ফোন, নগদ ৪৫ হাজার ২শ টাকা এবং পাসপোর্ট সংক্রান্ত বিভিন্ন নথিপত্র উদ্ধার করা হয়।

লেফটেন্যান্ট কমান্ডার মাহমুদুল হাসান জানান, একজন সাধারণ নাগরিক হিসেবে দেশের প্রচলিত নিয়ম-নীতি অনুসরণ করে পাসপোর্ট প্রাপ্তি সকল নাগরিকের অধিকার। তবে অধিকাংশ সময় অসংখ্য ভুক্তভোগী দালাল চক্রের সদস্যকে পাসপোর্ট করতে দিয়ে অতিরিক্ত টাকা নেওয়ার পরও পাসপোর্ট পায়নি মর্মে লিখিত ও মৌখিক অভিযোগ করেন। অভিযোগের সত্যত্য যাচাই এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-১১ রোববার (২৩ জুন) দুপুরে চাঁদপুর সদরের তরপুরচন্ডী এলাকায় অভিযান পরিচালনা করে এদেরকে গ্রেফতার করে।

তিনি আরও জানান, গ্রেফতাররা প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও অনুসন্ধানে পাসপোর্ট প্রস্তুত করে দেবে বলে নির্ধারিত টাকার চাইতে অতিরিক্ত টাকা হাতিয়ে নিয়ে আসছিলো বলে স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে চাঁদপুর সদর মডেল থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

পাসপোর্ট দালাল নির্মূলে র‌্যাবের এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান এই কর্মকর্তা।

বেপর্দা নারীদের দিয়ে মিছিল-মিটিং করে—এরা কেমন ইসলামিক দল : চরমোনাই পীর

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬, ২:২৮ এম
বেপর্দা নারীদের দিয়ে মিছিল-মিটিং করে—এরা কেমন ইসলামিক দল : চরমোনাই পীর

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেন, ‘সমাজ ও রাষ্ট্রে ন্যায়-নীতি, সততা ও জবাবদিহিতা প্রতিষ্ঠা করা প্রয়োজন।’

বুধবার (৩০ সেপ্টেম্বর) রাতে চাঁদপুরের হাজীগঞ্জে এক মাহফিলে এ মন্তব্য করেন তিনি। সঙ্গে অন্যায়, অনিয়ম, দুর্নীতি ও মানুষের অধিকার হরণের বিরুদ্ধে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি। একই সঙ্গে ইসলামি মূল্যবোধ অনুসরণ করে ব্যক্তি ও সামাজিক জীবনে নৈতিকতার চর্চা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।

মাহফিলে দেশের চলমান রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতি,নৈতিকতা,ধর্মীয় মূল্যবোধ ও মানুষের অধিকারসহ বিভিন্ন বিষয়ে বক্তব্য দেন চরমোনাই পীর। বক্তব্যের একপর্যায়ে তিনি বলেন, ‘দেশ খেয়েছে খাজুরেরা, নাম পড়েছে হুজুরের।’

চরমোনাই পীর আরও বলেন, ‘ইসলামিক দল নাম দিয়ে,বেপর্দা নারীদের দিয়ে মিছিল-মিটিং করে—এরা কেমন ইসলামিক দল?’ তিনি দাবি করেন, যারা মুসলমান তারা মিথ্যা বলতে পারে না। তার বক্তব্যে ধর্মীয় আদর্শের সঙ্গে রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডের সামঞ্জস্য রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়।

Model Hospital

সাম্প্রতিক সময়ে রাজনৈতিক বক্তব্যে চরমোনাই পীর দেশের চাঁদাবাজি, সন্ত্রাস, দুর্নীতি, লুটতরাজসহ বিভিন্ন সামাজিক অনাচার নিয়েও সমালোচনা করেছেন।