বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩

চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক

পরিচয়হীন সেই বৃদ্ধার দাফন কর‌লেন বীর মুক্তিযোদ্ধা দুলাল পাটওয়ারী

সাইদ হোসেন অপু চৌধুরী প্রকাশিত: মঙ্গলবার, ২৫ জুন, ২০২৪, ৯:৩৭ পিএম
পরিচয়হীন সেই বৃদ্ধার দাফন কর‌লেন বীর মুক্তিযোদ্ধা দুলাল পাটওয়ারী

চাঁদপু‌রে অজ্ঞাত বৃদ্ধার জানাজা ও দাফন-কাফন সম্পন্ন কর‌লেন চাঁদপুর পৌরসভার সাবেক চেয়ারম্যান, সাবেক গণপরিষদের সদস্য, সাবেক সংসদ সদস্য মরহুম আব্দুল করিম পাটওয়ারীর সুযোগ্য সন্তান, শিক্ষানুরাগী ও সমাজসেবক, চাঁদপুর জেলা আওয়ামী লী‌গের সাধারণ সম্পাদক বীর মু‌ক্তি‌যোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল।

২৪ জুন সোমবার বি‌কেলে আঞ্জুমা‌নে খা‌দেমুল ইসলা‌মের মাধ‌্যমে অজ্ঞাত বৃদ্ধার জানাজা ও দাফন সম্পন্ন হয়।

এর আ‌গে সকাল ১১টায় চাঁদপুর সদর জেনা‌রেল হাসপাতা‌লে অজ্ঞাত প‌রিচয়হীন বৃদ্ধা ম‌নোয়ারা (৮৫) মৃত‌্যুবরণ ক‌রেন।

জানা যায় গত ১২ দিন পূ‌র্বে হতভা‌গিনী এ বৃদ্ধা রাস্তায় অসুস্থ অবস্থায় প‌ড়েছিল। বিষয়‌টি জেলা আওয়ামী লী‌গের সাধারণ সম্পাদক বীর মু‌ক্তি‌যোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল অবগত হ‌লে তি‌নি বৃদ্ধার চি‌কিৎসার দা‌য়িত্ব নেন। এরপর তার সা‌র্বিক দিক‌নি‌র্দেশনায় জেলা আওয়ামী লীগ কার্যাল‌য়ের অ‌ফিস সহকারী বাদল গাজী চি‌কিৎসাসেবা অব‌্যাহত রা‌খেন।

Model Hospital

এ‌দি‌কে সোমবার সকা‌লে বুদ্ধার মৃত‌্যুর খবর পে‌য়ে পি‌বিআই এর এক‌টি প্রতি‌নি‌ধি দল প‌রিচয় সনাক্ত ক‌রতে চাঁদপুর সরকা‌রি জেনা‌রেল হাসপাতা‌লে আ‌সে। পরবর্তী‌তে বৃদ্ধার পা‌রিবা‌রিক প‌রিচয় না পাওয়ায় মৃত‌দেহ‌টি অজ্ঞাত হি‌সে‌বে সনাক্ত ক‌রেন।

এ প্রস‌ঙ্গে জেলা আওয়ামী লী‌গের সাধারণ সম্পাদক বীর মু‌ক্তি‌যোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল ব‌লেন, আমরা রাজনী‌তি ক‌রি সাধারণ ও অসহায় মানু‌ষের সেবা করার জন্য। গণমাধ‌্যমের মাধ‌্যমে জান‌তে পে‌রে অজ্ঞাত প‌রিচয়হীন বৃদ্ধা ম‌নোয়ারার চি‌কিৎসার দা‌য়িত্ব নেই। কিন্ত তি‌নি চি‌কিৎসাধীন অবস্থায় মৃত‌্যুবরণ ক‌রেন, আল্লাহ তা‌কে বেহেশতবাসী করুন। তি‌নি আরও ব‌লেন, আস‌লে আমার পিতাও অসহায় মানু‌ষের সবসময় সেবা কর‌তেন। আমরা তার সন্তান হি‌সে‌বে চেষ্টা ক‌রি যারাই অসহায় অবস্থায় থা‌কে তাদের‌কে একটু ভাল অবস্থায় রাখ‌তে।

উল্লেখ্য, চাঁদপুরের বিশিষ্ট শিক্ষানুরাগী, সমাজসেবক ও রাজনীতিবিদ আবু নঈম পাটওয়ারী দুলাল একজন আলোকিত মানুষ। দেশের নানা ক্রান্তিকালে মানবিক সেবা দিয়ে তিনি ইতিমধ্যে চাঁদপুরের গণমানুষের মনের মাঝে জায়গা করে নিয়েছেন। বহুমুখী মানবিক ও সেবামূলক কাজ করে তিনি চাঁদপুর জেলার সবার কাছে পরিচিতি পেয়েছেন মানবাতার ফেরিওয়ালা হিসেবে।

বেপর্দা নারীদের দিয়ে মিছিল-মিটিং করে—এরা কেমন ইসলামিক দল : চরমোনাই পীর

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬, ২:২৮ এম
বেপর্দা নারীদের দিয়ে মিছিল-মিটিং করে—এরা কেমন ইসলামিক দল : চরমোনাই পীর

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেন, ‘সমাজ ও রাষ্ট্রে ন্যায়-নীতি, সততা ও জবাবদিহিতা প্রতিষ্ঠা করা প্রয়োজন।’

বুধবার (৩০ সেপ্টেম্বর) রাতে চাঁদপুরের হাজীগঞ্জে এক মাহফিলে এ মন্তব্য করেন তিনি। সঙ্গে অন্যায়, অনিয়ম, দুর্নীতি ও মানুষের অধিকার হরণের বিরুদ্ধে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি। একই সঙ্গে ইসলামি মূল্যবোধ অনুসরণ করে ব্যক্তি ও সামাজিক জীবনে নৈতিকতার চর্চা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।

মাহফিলে দেশের চলমান রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতি,নৈতিকতা,ধর্মীয় মূল্যবোধ ও মানুষের অধিকারসহ বিভিন্ন বিষয়ে বক্তব্য দেন চরমোনাই পীর। বক্তব্যের একপর্যায়ে তিনি বলেন, ‘দেশ খেয়েছে খাজুরেরা, নাম পড়েছে হুজুরের।’

চরমোনাই পীর আরও বলেন, ‘ইসলামিক দল নাম দিয়ে,বেপর্দা নারীদের দিয়ে মিছিল-মিটিং করে—এরা কেমন ইসলামিক দল?’ তিনি দাবি করেন, যারা মুসলমান তারা মিথ্যা বলতে পারে না। তার বক্তব্যে ধর্মীয় আদর্শের সঙ্গে রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডের সামঞ্জস্য রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়।

Model Hospital

সাম্প্রতিক সময়ে রাজনৈতিক বক্তব্যে চরমোনাই পীর দেশের চাঁদাবাজি, সন্ত্রাস, দুর্নীতি, লুটতরাজসহ বিভিন্ন সামাজিক অনাচার নিয়েও সমালোচনা করেছেন।