বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩

ফরক্কাবাদ ডিগ্রি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান-২০২৪

দক্ষ জনশক্তি গড়ে তুলতে সুশিক্ষার বিকল্প নাই : সুজিত রায় নন্দী

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বুধবার, ২৬ জুন, ২০২৪, ১০:৩৬ পিএম
দক্ষ জনশক্তি গড়ে তুলতে সুশিক্ষার বিকল্প নাই : সুজিত রায় নন্দী

ফরক্কাবাদ ডিগ্রি কলেজের গান্ধী ভবনে আয়োজিত ২০২৪ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান গত ২৬ জুন বুধবার সকালে অনুষ্ঠিত হয়।

এতে চাঁদপুর প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন কলেজের প্রতিষ্ঠাতা বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জননেতা সুজিত রায় নন্দী।

তিনি তার বক্তব্যে বলেন, দক্ষ জনশক্তি গড়ে তুলতে সুশিক্ষার বিকল্প নাই। কর্মমূখী শিক্ষার প্রসারে শেখ হাসিনার সরকার নিরলস কাজ করে যাচ্ছে। দক্ষ জনশক্তি গড়ে তুলতে আধুনিক যুগের প্রয়োজন বিবেচনায় বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষা এবং কারিগরী শিক্ষায় জোর দিয়েছেন বর্তমান সরকার। দক্ষ জনশক্তি সৃষ্টি করতে পারলে তারা দেশের উন্নয়নে ব্যাপক অবদান রাখতে পারবে।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফরক্কাবাদ ডিগ্রী কলেজ স্থায়ী দাতা সদস্য মোঃ সৈয়দ আহম্মেদ পাটওয়ারী, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো: আমিনুল হক মজুমদার, ফরক্কাবাদ ডিগ্রী কলেজ বিদ্যুৎসাহী সদস্য ড. আব্দুল্লা আল-মমিন, ফরক্কাবাদ ডিগ্রী কলেজ বিদ্যুৎসাহী সদস্য মো: রুহুল আমিন মিজি, ফরাক্কাবাদ ডিগ্রি কলেজ বিদ্যুৎসাহী সদস্য আলহাজ্ব হারুন অর রশিদ তালুকদার, ফরাক্কাবাধ ডিগ্রি কলেজ হিতৈষী সদস্য মো: সেলিম পাটওয়ারী, ফরক্কাবাদ ডিগ্রী কলেজ অভিভাবক সদস্য মো: হান্নান মিজি, ফরক্কাবাদ ডিগ্রী কলেজ অভিভাবক সদস্য মো: ইব্রাহীম। সভাপতিত্ব করেন চাঁদপুর ফরক্কাবাদ ডিগ্রি কলেজে অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) দীলিপ চন্দ্র দাস।

Model Hospital

উক্ত বিদায় ও দোয়া অনুষ্ঠানে অত্র কলেজের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক প্রতিনিধি ও শিক্ষার্থীবৃন্দ সহ বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সবশেষে এইচএসসি পরীক্ষার্থীদের সাফল্য কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।

বেপর্দা নারীদের দিয়ে মিছিল-মিটিং করে—এরা কেমন ইসলামিক দল : চরমোনাই পীর

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬, ২:২৮ এম
বেপর্দা নারীদের দিয়ে মিছিল-মিটিং করে—এরা কেমন ইসলামিক দল : চরমোনাই পীর

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেন, ‘সমাজ ও রাষ্ট্রে ন্যায়-নীতি, সততা ও জবাবদিহিতা প্রতিষ্ঠা করা প্রয়োজন।’

বুধবার (৩০ সেপ্টেম্বর) রাতে চাঁদপুরের হাজীগঞ্জে এক মাহফিলে এ মন্তব্য করেন তিনি। সঙ্গে অন্যায়, অনিয়ম, দুর্নীতি ও মানুষের অধিকার হরণের বিরুদ্ধে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি। একই সঙ্গে ইসলামি মূল্যবোধ অনুসরণ করে ব্যক্তি ও সামাজিক জীবনে নৈতিকতার চর্চা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।

মাহফিলে দেশের চলমান রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতি,নৈতিকতা,ধর্মীয় মূল্যবোধ ও মানুষের অধিকারসহ বিভিন্ন বিষয়ে বক্তব্য দেন চরমোনাই পীর। বক্তব্যের একপর্যায়ে তিনি বলেন, ‘দেশ খেয়েছে খাজুরেরা, নাম পড়েছে হুজুরের।’

চরমোনাই পীর আরও বলেন, ‘ইসলামিক দল নাম দিয়ে,বেপর্দা নারীদের দিয়ে মিছিল-মিটিং করে—এরা কেমন ইসলামিক দল?’ তিনি দাবি করেন, যারা মুসলমান তারা মিথ্যা বলতে পারে না। তার বক্তব্যে ধর্মীয় আদর্শের সঙ্গে রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডের সামঞ্জস্য রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়।

Model Hospital

সাম্প্রতিক সময়ে রাজনৈতিক বক্তব্যে চরমোনাই পীর দেশের চাঁদাবাজি, সন্ত্রাস, দুর্নীতি, লুটতরাজসহ বিভিন্ন সামাজিক অনাচার নিয়েও সমালোচনা করেছেন।