সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩

হাইকোর্টের রায় : চাঁদপুর আল-আমিন একাডেমি গভর্নিং বডি বাতিলের আদেশ স্থগিত

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬, ১০:২৯ এম
হাইকোর্টের রায় : চাঁদপুর আল-আমিন একাডেমি গভর্নিং বডি বাতিলের আদেশ স্থগিত

চাঁদপুরের আল-আমিন একাডেমি স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডি বাতিলে কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের আদেশ স্থগিত করেছে হাইকোর্ট।

রোববার ২৭ সেপ্টেম্বর কে এম কামরুল কাদের এবং বিচারপতি ফাতেমা আনোয়ার কুমিল্লা বোর্ডের এ আদেশ স্থগিত করেন। আদালত একইসাথে কেন এ আদেশ বাতিল করা হবে না তা জানতে রুল জারি করে।

আল আমিন একাডেমির গভর্নিং বডির বর্তমান সভাপতি মো. মোবারক হোসাইনের এক রিট পিটিশনের প্রেক্ষিতে আদালত এ রায় দেয়। রিটের পক্ষে ছিলেন সিনিয়র আইনজীবী আদিলুর রহমান, মোহাম্মদ শফিকুর রহমান, ইমরান হোসেন প্রমুখ।

রিট আবেদনে বলা হয়, ১৯৭৮ সালে প্রতিষ্ঠিত আল-আমিন একাডেমি দীর্ঘ ৪৮ বছরে চাঁদপুরের একটি পরিচিত স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠানে পরিণত হয়েছে । ২০২৫ সালের জুনিয়র বৃত্তি পরীক্ষায় প্রতিষ্ঠানটির ৯৮ জন শিক্ষার্থী বৃত্তি পেয়ে শিক্ষা বোর্ডে চতুর্থ স্থান অর্জন করে। ২০২৬ সালের এসএসসি পরীক্ষায়ও ২২৭ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়ে শিক্ষা বোর্ডে পঞ্চম এবং চাঁদপুর জেলায় প্রথম স্থান অর্জন করে । বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ মুহাম্মদ

Model Hospital

আবদুর রবের পরিকল্পনায় ১৯৭৭ সালের ৭ জানুয়ারি আল-আমিন সোসাইটি প্রতিষ্ঠিত হয় ।

রিটকারীর অন্যতম সিনিয়র আইনজীবী সাবেক ডেপুটি অটনি জেনারেল মোহাম্মদ শফিকুর রহমান জানান, ২০১৯ সালে গভর্নিং বডি বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টে রিট করা হলে ওই সিদ্ধান্তের চিঠির কার্যকারিতা স্থগিত হয়। পরবর্তী সময়ে এ বিষয়ে আরও একটি রিট করা হয়। ২০২৪ সালের ৩১ অক্টোবর কুমিল্লা শিক্ষা বোর্ড সোসাইটির গঠিত গভর্নিং বডি অনুমোদন করে। কিন্তু বর্তমানে প্রভাবশালী মহলের ছত্রছায়ায় গভর্নিং বডি বাতিলের চেষ্টা করা হচ্ছে যা হাইকোর্ট অবৈধ ঘোষণা করেছে।

মক্তবে যাওয়ার পথে সড়কে থেমে গেল রাফিয়ার জীবন

মেহেদি হাসান রিমেল প্রকাশিত: সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬, ৮:২৭ পিএম
মক্তবে যাওয়ার পথে সড়কে থেমে গেল রাফিয়ার জীবন

চাঁদপুরের হাজীগঞ্জে মক্তবে যাওয়ার পথে প্রাইভেটকারের চাপায় রাফিয়া আক্তার (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার ভোরে হাজীগঞ্জ-গৌরীপুর সড়কের পাতানিশ মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত রাফিয়া উপজেলার পাতানিশ গ্রামের বেপারী বাড়ির এমরান বেপারীর মেয়ে।

স্থানীয় বাসিন্দা মামুন জানান, ভোরে মক্তবে পড়তে যাওয়ার সময় সড়ক পার হচ্ছিল রাফিয়া। এ সময় একটি মাইক্রোবাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

মেয়েকে হারিয়ে বাবা এমরান বেপারী বলেন, “সকালে মক্তবে পড়তে পাঠাইছি। আমার মেয়ে লাশ হয়ে ফিরলো।”

Model Hospital

এ ঘটনায় পরিবার ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মান্নান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে। পরে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।