বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চন্দ্রকলা থিয়েটার পদক পাচ্ছেন সাংবাদিক ও নাট্যব্যক্তিত্ব হৃদয়

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: মঙ্গলবার, ২ জুলাই, ২০২৪, ১২:৪১ এম
চন্দ্রকলা থিয়েটার পদক পাচ্ছেন সাংবাদিক ও নাট্যব্যক্তিত্ব হৃদয়

‘চন্দ্রকলা থিয়েটার পদক-২০২৪’ পাচ্ছেন সাংবাদিক ও নাট্যব্যক্তিত্ব মো. জাহাঙ্গীর আলম হৃদয়।

শুক্রবার (৫ জুলাই) বিকেলে ঢাকাস্থ দনিয়া স্টুডিও থিয়েটার হলে আনুষ্ঠানিকভাবে তার হাতে এ পদক তুলে দেওয়া হবে।

চন্দ্রকলা থিয়েটার পদকে হৃদয়কে মনোনিত করায় তিনি ঢাকা চন্দ্রকলা থিয়েটার পরিবারকে আন্তরিক ধন্যবাদ জানান। হৃদয় বলেন, দেশের গণ্ডি পেরিয়ে বিদেশের মাটিতে মঞ্চ নাটক ছড়িয়ে দিতে থিয়েটারকর্মীদের আন্তরিকভাবে কাজ করতে হবে।

তিনি বলেন, অনেকেই থিয়েটার জগত থেকে টেলিভিশন জগতে গিয়ে সেলিব্রিটি হয়েছেন। কিন্তু যে মঞ্চ থেকে তিনি উঠে এসেছেন সেটিই ভুলে যাচ্ছেন, যার কারণে মঞ্চ নাটকের পরিধি কমে যাচ্ছে। অতীতকে মনে রেখে আমাদের চলা উচিত।

Model Hospital

হৃদয় চাঁদপুর শাহরাস্তি উপজেলার কৃষ্ণপুর পাটোয়ারী বাড়ির মৃত আবদুল খালেক পাটোয়ারীর ছেলে। তিনি ১৯৯০ সাল থেকে গণমাধ্যম কর্মী, মঞ্চকর্মীসহ বিভিন্ন সংগঠনের সঙ্গে জড়িত। বাবা আব্দুল খালেকের চাকরির সুবাদে হৃদয় চট্টগ্রাম থেকেই মূলত গণমাধ্যম কর্মী, থিয়েটার কর্মী এবং সামাজিক কর্মকাণ্ড শুরু করেন।

হৃদয় শাহরাস্তি অপরূপা নাট্যগোষ্ঠী যুব ও মহিলা সাংস্কৃতিক সংগঠন এবং সৌদি আরব রিয়াদ বাংলাদেশ থিয়েটারের প্রতিষ্ঠাতা সভাপতি, চাঁদপুর প্রেসক্লাবের আজীবন সদস্য, শাহরাস্তি প্রেস ক্লাবের সহসভাপতি, সৌদি আরব বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরামের সভাপতি (ভারপ্রাপ্ত), চাঁদপুর বঙ্গবন্ধু আবৃত্তি পরিষদের সদস্য, চাঁদপুর সাহিত্য একাডেমী ও রেডক্রিসেন্ট সোসাইটির আজীবন সদস্য, রোটারি ক্লাব অব চাঁদপুর হিলশা সিটির চাটার মেম্বার।

এ ছাড়া নাট্যকার, নির্দেশক, কবি, অভিনেতা হিসেবেও হৃদয়ের পরিচিত রয়েছে। ২০০৭ সালে সৌদি আরবে পাড়ি জমান তিনি।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।

খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Model Hospital

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।