মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩

শত্রুতা উদ্ধারে এ কেমন নিষ্ঠুরতা......

বিষ্ণুপুরে মাছ চাষের বাঁধ কেটে দিল প্রতিপক্ষ, স্রোতে ভাসিয়ে নিল ১৭ লাখ টাকার মাছ

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪, ৯:০৯ পিএম
বিষ্ণুপুরে মাছ চাষের বাঁধ কেটে দিল প্রতিপক্ষ, স্রোতে ভাসিয়ে নিল ১৭ লাখ টাকার মাছ
দুই পক্ষের জমি সক্রান্তের বিরোধে মাঝখানে ১৭ লাখ টাকার মাছ হারালো মুন্না হাওলাদার নামের এক মাছচাষী।
চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুপুরে শত্রুতা উদ্ধারে রাতের আঁধারে মাছ চাষের খামারের বাঁধ কেটে দেয়ার অভিযোগ পাওয়া গেছে।
মাছের খামারের বাঁধ কেটে ফেলায় পানির স্রোতের সাথে ভেসে গেলো প্রায় ১৭ লাখ টাকার চাষকৃত মাছ। আর এই মর্মান্তিক ও দুঃখজনক ঘটনাটি ঘটেছে চাঁদপুর সদর উপজেলার ১ নং বিষ্ণুপুর ইউনিয়নের ৮ নং ওয়াটস্থ পূর্ব খেরুদিয়া গ্রামের হাজরা বাড়িতে।
ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক রয়েছেন বলে জানিয়েছেন স্থানীয়রা।
ওই গ্রামের ভুক্তভোগী মাছচাষী মুন্না হাওলাদার জানান, তিনি প্রায় দুই বছর পূর্বে হাজরা বাড়ির মোঃ ইব্রাহিম হাজরার কাছ থেকে এক একর ৭২ শতাংশ জমি ১২ বছরের জন্য পোষণী নেন। তারপর তিনি ওই জমিতে বাঁধ নির্মান করে সেখানে বিভিন্ন প্রজাতির মাছ চাষ করে আসছেন।
এদিকে ইব্রাহিম হাজরা এবং তাদের আত্মীয় মৃত সায়েদ আলী হাজরার ছেলে সফিক হাজরা, শরবত আলী হাজরার ছেলে ওয়াদুদ হাজরা গংদের সাথে দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিলো। তারই সূত্র ধরে ঘটনার আগের দিন সফিক হাজরা এবং ওয়াদুদ হাজরা মুন্না হাওলাদারকে পোষনী নেয়া জমি ছেড়ে দেয়ার কথা বলেন। মুন্নার অভিযোগ তারা তাকে হুমকি স্বরূপ বলেন, তুই যদি জমি না ছেড়ে দিস তাহলে কিভাবে তোর মাছ থাকে সেটি দেখবো। তার পরেরদিন সকালেই মুন্না তার শ্বাশুড়ির ফোন পেয়ে জানতে পারেন তার মাছ চাষের বাঁধ ভেঙ্গে সমস্ত মাছ ভেসে যাচ্ছে। তিনি দৌড়ে ঘটনাস্থলে গিয়ে দেখেন বাঁধের মাঝখানে বিশাল জায়গা জুড়ে কেটে দেয়া হয়েছে। পানির স্রোতের সাথে ভেসে যাচ্ছে তার চাষকৃত হাইব্রিড তেলাপিয়া, রুই, কাতল, কালিবাইস, পাঙ্গাস সগ বিভিন্ন প্রজাতির মাছ। এতে তার প্রায় ১৭ লাখ টাকার মাছ চলে গিয়েছে।
পোষনী দেয়া জমির মালিক ইব্রাহিম হাজরা ও তার পুত্র একই কথা জানিয়ে বলেন কিছু টাকার প্রয়োজনে আমরা আমাদের এক একর ৭২ শতাংস জমি মুন্নার কাছে পোষনী দেই। সে এখানে গত দুই বছর ধরে মাছ চাষ করে আসছে।
আমাদের সাথে সফিক হাজরা এবং ওয়াদুদ হাজরার সাথে জমির বিরোধ নিয়ে আদালতে মামলা রয়েছে। কিন্তু তারা আমাদের সাথে শত্রুতা নিয়ে রাতের আধারে মুন্নার মাছ চাষের বাঁধ কেটে দেয়। এটি খুবই দুঃখজনক। তারা আমাদের সাথে আদালতে মামলায় বুঝুক। কিন্তু একজন তৃতীয় ব্যক্তির এই ক্ষতি করাটা মানুষের কাজ হতে পারেনা।
কারো সাথে জমি সংক্রান্ত ব্যক্তিগত  শত্রুতা উদ্ধারে এমন জঘন্যতম কাজের জন্য তারা চাঁদপুরের জেলা প্রশাসনের সুদৃষ্টি কামনা করছেন।
এ বিষয়ে সফিক এবং ওয়াদুদ হাজরাদের বক্তব্য নেয়ার জন্য তাদের বাড়িতে গেলে তাদেরকে পাওয়া যায়নি।

শেখ হাসিনার জন্মদিনে কেক কেটে মিছিল, ফরিদগঞ্জে সাবেক চেয়ারম্যান-মেয়রসহ ৩৩ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬, ১০:২০ পিএম
শেখ হাসিনার জন্মদিনে কেক কেটে মিছিল, ফরিদগঞ্জে সাবেক চেয়ারম্যান-মেয়রসহ ৩৩ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

চাঁদপুরের ফরিদগঞ্জে শেখ হাসিনার জন্মদিন উদযাপন উপলক্ষে কেক কাটা, মিছিল ও রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান, সাবেক পৌর মেয়র এবং ৬ ইউপি চেয়ারম্যানসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৩৩ নেতাকর্মীর বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করেছে থানা পুলিশ।

সোমবার (২৮ সেপ্টেম্বর) দিনগত গভীর রাতে ফরিদগঞ্জ থানার উপপরিদর্শক এসআই হেলাল খান বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলায় ৩৩ জনের নাম উল্লেখ করে এবং আরও অজ্ঞাতনামা বহু লোককে আসামি করা হয়েছে।

পুলিশ ও এজাহার সূত্রে জানা যায়, সরকার কর্তৃক নিষিদ্ধ ও স্থগিত ঘোষিত দল ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি এবং জননিরাপত্তা বিঘ্নিত করার চক্রান্তে লিপ্ত রয়েছে-এমন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, গত ২৮ সেপ্টেম্বর রাত ১২টা ৫ মিনিটে আসামিরা বালিথুবা পূর্ব ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে সমবেত হয়ে কেক কেটে শেখ হাসিনার জন্মদিন উদযাপন করে এবং সরকারবিরোধী মিছিল ও স্লোগান দেয়।

খবর পেয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে পুলিশ ঘটনাস্থলে অভিযান চালায়। পুলিশি এজাহারে উল্লেখ করা হয়, আসামিরা পরস্পর যোগসাজশে দেশবিরোধী প্রচারণা, রাষ্ট্রীয় অখণ্ডতা ও জননিরাপত্তা বিঘ্নিত করার লক্ষ্যে ধ্বংসাত্মক কার্যক্রমের পরিকল্পনা করছিল। এ ঘটনায় সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯ (সংশোধনী-২০১৩)-এর সংশ্লিষ্ট ধারায় মামলাটি রুজু করা হয়।

Model Hospital

মামলায় আসামিরা হলেন, ২নং বালিথুবা পূর্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং চাঁদপুর জেলা কৃষকলিগের যুগ্ম আহ্বায়ক মোঃ হারুনুর রশিদ (৪৮), ছাত্রলীগের কর্মী জাহিদ আহমেদ (২৫), মুন্না খান (২৩), সাব্বির (২২), মিনহাজ (২১), তুহিন (২৪), ওয়াসিব (২৩), সৈকত (২২), শামীম (২৪), রাসেল মিজি (২৮), আওয়ামী লীগ নেতা জিএম হাসান তাবাস্সুম (৪৫), উপজেলা ছাত্রলীগের কর্মী আল আমিন (২১), সাবেক মেয়র ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ মাহফুজুল হক (৪৫), উপজেলা যুবলীগের সদস্য পুতুল সরকার (৪২), গোবিন্দপুর (উত্তর) ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও ৭ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ জাকির হোসেন মেম্বার (৪৫), গোবিন্দপুর (উত্তর) ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক সোহেল চৌধুরী (৩৫), ১১ নং চরদুঃখিয়া পূর্ব ইউনিয়নের চেয়ারম্যান
মাহমুদুল হাসান মিরাজ (৩৭), রূপসা উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা সে্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক এস এম কাউছার উল আলম কামরুল (৪৫), পাইকপাড়া দক্ষিণ ইউপি চেয়ারম্যান শেখ হোসেন আহাম্মদ রাজন (৪০), উপজেলা আওয়ামীলীগ নেতা ও সাবেক জেলা পরিষদের সদস্য মোঃ মশিউর রহমান মিঠু (৫২), গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সদস্য মোঃ আলাউদ্দিন ভুইয়া (৩৬), ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সাবেক আহবায়ক আলমগীর হোসেন রিপন (৪২), ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি সাত্তার ছৈয়াল (৫৫), রূপসা উত্তর ইউনিয়ন পরিষদ ২ ওয়ার্ডের ইউপি সদস্য ও ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাসান মেম্বার(৩৮), গোবিন্দপুর উত্তর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি সুমন খাঁন (২৮),গোবিন্দপুর উত্তর ইউনিয়নের ছাত্রলীগ‌ নেতা মোঃ শাকিল ভূইয়া (২৫), ইয়াছিন খাঁন (২৫), মোঃ মাসুদ রাঢ়ী (৩০), পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি কামরুল হাসান সাউদ (৪৫), উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম পাটওয়ারী (৩০), যুবলীগ নেতা জাহাঙ্গীর ওরফে কামরুল সরকার (৩৫), উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা ছাত্রলীগের‌ সাবেক সভাপতি খাজে আহমেদ মজমুদার (৪৮), ছাত্রলীগ নেতা মাহবুব শেখ (৩২) এর বিরুদ্ধে এজহার নামিয় আসামি করে আরো অজ্ঞাতনামার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

এ বিষয়ে ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এরশাদ উল্যাহ জানান, অবৈধভাবে জনসমাবেশ করে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড ও আইনশৃঙ্খলা বিঘ্ন ঘটানোর চক্রান্তের অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে। মামলার ১ নম্বর আসামি বালিথুবা পূর্ব ইউপি চেয়ারম্যান মো. হারুনুর রশিদকে ইতোমধ্যে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। অন্য এজাহারনামীয় আসামীদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।