শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

উৎসাহ উদ্দীপনা ও সহিসংতার মধ্য দিয়ে ফরিদগঞ্জের নির্বাচন সম্পন্ন

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ৫ জানুয়ারি, ২০২২, ২:৩৬ পিএম
উৎসাহ উদ্দীপনা ও সহিসংতার মধ্য দিয়ে ফরিদগঞ্জের নির্বাচন সম্পন্ন

এস এম ইকবাল : চাঁদপুরের ফরিদগঞ্জে ব্যাপক উৎসাহ আর উদ্দীপনা ও সহিংসতার মধ্যে দিয়ে ৫ই জানুয়ারী বুধবার ৫ম ধাপের অনুষ্ঠিত ১৩টি ইউনিয়নের ইউপি নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে আইন শৃঙ্খলা বাহিনীর ৩৬টি মোবাইল টিম ও ১০টি ষ্টাকিং ফোর্স অবিরাম কাজ করলেও বিভিন্ন ইউনিয়নে জাল ভোটসহ মারামারির ঘটনা ঘটেছে। অনেকেই এবার শান্তিপূর্ন ভাবে ভোট দিতে পেরে স্বস্তিও প্রকাশ করেছে। চাঁদপুরের জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ ও জেলা পুলিশ সুপার মিলন মাহমুদ ফরিদগঞ্জের নির্বাচনী এলাকা পরিদর্শন করেছেন।

১৩টি ইউনিয়ন ঘুরে দেখা গেছে, সকাল থেকে দুপুর পর্যন্ত ভোটারদের বেশ উপস্থিতি দেখা গেলেও দুপুরের পর তেমন ভোটারের উপস্থিতি ছিলনা।

সকালে বয়বৃদ্ধ বেশ কিছু ভোটারের সাথে কথা বলে জানাগেছে, দেশ স্বাধীনের পর থেকে এমন শান্তিপূর্ন ভাবে আমারা ভোট দিতে পারিনি। তাই এবার শান্তি মত ভোট দিতে পেরে আমরা খুশি এবং এসময় নির্বাচন সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান ভোটাররা।
জানাগেছে, ১, ৩, ৪, ৯, ১১ ও ১৬নং ইউনিয়নে ছোট- বড় সহিংসতার ঘটনা ঘটেছে।

তবে এবারো উপজেলার রূপসা দক্ষিন সেই পীরের কথায় ৫০ বছর ধরে ভোট না দেয়া নারী ভোটারগন ভোট দেয়নি।
উপজেলা নির্বাচন অফিস সুত্রে জানা গেছে, ১৩ টি ইউনিয়নে এবার চেয়ারম্যান পদে ৭৩ জন,১শ ১৭টি মেম্বার পদে ৪শ ৯৩ জন ও সংরক্ষিত ৩৯টি মহিলা মেম্বার পদে ১২৫ জন নির্বাচনে প্রতিদ্বন্ধীতা করছেন। ১৩ ইউনিয়নে ভোট গ্রহনের কেন্দ্র রয়েছে মোট ১শ ১শ ২২টি ,ভোট গ্রহনের কক্ষের সংখ্যা ৭শ ৭২টি, ১৩ ইউনিয়নে মোট পুরুষ ভোটার সংখ্যা ১ লাখ ৪০ হাজার ৯৭৩ মহিলা ভোটার সংখ্যা ১ লাখ ৩০ হাজার ৪শ ৪১। অর্থাৎ পুরুষ ও মহিলা সহ মোট ভোটারের সংখ্যা হলো ২ লাখ ৭১ হাজার ৪১৪।

Model Hospital

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital