শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩

হাইমচরে ইসলামী আন্দোলনের সচেতনতা মূলক পথসভা

মোঃ সাজ্জাদ হোসেন রনি প্রকাশিত: মঙ্গলবার, ১৩ আগস্ট, ২০২৪, ৫:০২ পিএম
হাইমচরে ইসলামী আন্দোলনের সচেতনতা মূলক পথসভা
হাইমচরে জনসচেতনতায় ইসলামী আন্দোলন বাংলাদেশের আয়োজনে পথসভা অনুষ্ঠিত হয়েছে। দেশের সঙ্কটময় পরিস্থিতি মোকাবেলায় জনসাধারণের করনীয় বিষয়ক এ পথসভায় পরস্পরের সাথে হানাহানি, মারামারি, ভাংচুর ও গুজব ছড়ানোসহ যাবতীয় অন্যায় থেকে বিরত থাকতে সর্বসাধারণকে আহ্বান করা হয়।
১২ আগষ্ট ২০২৪ সোমবার বিকেলে হাইমচর উপজেলার উত্তর, দক্ষিণ ও চরভৈরবী ইউনিয়নে গুরুত্বপূর্ণ স্পটে এ পথসভা অনুষ্ঠিত হয়। এতে ইসলামী আন্দোলন বাংলাদেশ হাইমচর উপজেলা শাখার সভাপতি ডাক্তার মাওলানা ছফিউল্লাহ’র সভাপতিত্বে পথসভায় বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার সভাপতি মাওলানা শেখ মোঃ জয়নাল আবেদীন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, গত ৫ আগষ্ট খুন, গুম, লুটতরাজ, ধর্ষণ, চাঁদাবাজসহ একটি সম্রাজ্যের পতন হয়েছে। আমরা আনন্দ করেছি, উল্লাস করেছি। কিন্তু আনন্দ করতে গিয়ে এমন কোনো কাজ করবো না, যে কাজের দ্বারা সাধারণ মানুষ অস্বস্তি বোধ করবে, অশান্তিতে থাকবে।
তিনি বলেন, এ দেশটা আমাদের এ রাষ্ট্রের মালিক আমরা। আমরা সমাজবদ্ধ হয়ে বসবাস করি। সামাজিক শক্তি-ই সবচেয়ে বড় শক্তি। আমরা যদি ঐক্যবদ্ধ হতে পারি, তবে কোনো দুষ্কৃতকারী সমাজ ও রাষ্ট্রের কোনো ক্ষতি সাধন করতে পারবে না।
তিনি সর্বসাধারণকে অভয় দিয়ে বলেন, সন্ত্রাস পালিয়ে গেছে, আমরা আর এ দেশে সন্ত্রাসী কর্মকাণ্ড চাই না। চাঁদাবাজ দেশে থেকে বিতাড়িত হয়েছে, আর কাউকে একটাকা চাঁদা দিবেন না। কেউ যদি কোনো প্রকার সমস্যায় নিপতিত হন, সাথে সাথে নিকটস্থ আইন শৃঙ্খলা বাহিনীকে অবহিত করবেন।
এসময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার সহ-সাংগঠনিক সম্পাদক মুফতি আমির হোসেন বিন নূরী অর্থ ও প্রকাশনা সম্পাদক মামুনুর রশীদ বেলাল, জেলা ইসলামি আন্দোলন নেতা মাহবুব ইমরান মাসুম, ইসলামী আন্দোলন বাংলাদেশ হাইমচর উপজেলা শাখার সহ-সভাপতি ফখরুল ইসলাম শিমুল, যুব আন্দোলন সভাপতি নূরুল ইসলাম হাওলাদার, উপজেলা প্রেসক্লাব সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম সহ অন্যরা।

খেয়াঘাটে ‘রান ফর লাইফ’, সুস্থতার বার্তা নিয়ে ৩ কিলোমিটার দৌড়

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬, ১০:৫৭ পিএম
খেয়াঘাটে ‘রান ফর লাইফ’, সুস্থতার বার্তা নিয়ে ৩ কিলোমিটার দৌড়

মানুষের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি, নিয়মিত শরীরচর্চায় উৎসাহিত করা এবং সুস্থ জীবনযাপনের বার্তা ছড়িয়ে দিতে চাঁদপুরের শাহরাস্তিতে অনুষ্ঠিত হয়েছে ‘রান ফর লাইফ’ শীর্ষক ৩ কিলোমিটার ফান রান। শুক্রবার (২৩ অক্টোবর) সকাল ৬টায় উপজেলার পরিচিত পর্যটনকেন্দ্র খেয়াঘাট এলাকায় এ আয়োজন করা হয়।

ভোরের নির্মল পরিবেশে আয়োজিত এ দৌড়ে অংশগ্রহণকারীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে প্রাণবন্ত হয়ে ওঠে শাহরাস্তি ওয়াকওয়ে। শরীরচর্চার পাশাপাশি আনন্দ ও সুস্থতার বার্তা ছড়িয়ে দেওয়াই ছিল এ আয়োজনের মূল লক্ষ্য।

‘Vital Mahadi Run’ পেজের অ্যাডমিন মো. মেহেদী হাসান এবং ‘মানুষের কথা’ পেজের অ্যাডমিন মো. সোহেল আহমেদের যৌথ উদ্যোগে এ ফান রানের আয়োজন করা হয়। অংশগ্রহণকারীদের রিপোর্টিং সময় ছিল ভোর সাড়ে ৫টা।

আয়োজকেরা জানান, শাহরাস্তি ওয়াকওয়ের সূচীপাড়া ব্রিজ-সংলগ্ন স্থান থেকে দৌড় শুরু হয়। সেখান থেকে রানাররা গন্দপুর ব্রিজ পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার এগিয়ে যান। পরে ইউ-টার্ন নিয়ে একই পথে ফিরে এসে মোট ৩ কিলোমিটার দৌড় সম্পন্ন করেন।

Model Hospital

আয়োজনটিতে ফুড স্পন্সর হিসেবে সহযোগিতা করে ‘ইলশে বাড়ি’। প্রতিষ্ঠানটি চাঁদপুরের ঐতিহ্যবাহী ইলিশ সারা দেশে সরবরাহ করে থাকে।

অন্যদিকে, মেডেল স্পন্সর হিসেবে সহযোগিতা করেন শাহরাস্তির মেহের উত্তর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মো. লোকমান হোসেন মুন্সী। তাঁর পক্ষ থেকে অংশগ্রহণকারীদের জন্য কাস্টমাইজড মেডেলের ব্যবস্থা করা হয়। মেডেল পেয়ে রানারদের মধ্যে বাড়তি উৎসাহ ও আনন্দ দেখা যায়।

আয়োজকেরা আশা প্রকাশ করেন, এ ধরনের আয়োজন তরুণসহ বিভিন্ন বয়সী মানুষকে নিয়মিত শরীরচর্চায় আগ্রহী করে তুলবে। পাশাপাশি স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি ও সুস্থ সমাজ গঠনে ইতিবাচক ভূমিকা রাখবে।

আয়োজকদের প্রত্যাশা, ‘রান ফর লাইফ’-এর এই উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং আরও বেশি মানুষকে সুস্থ জীবনযাপনে উদ্বুদ্ধ করবে।

‘রান ফর লাইফ’-এর প্রত্যয়—সুস্থ শরীর, সুন্দর সমাজ।