শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

নির্বাচনী সহিংসতায় চিকিৎসাধীন হাইমচরে মিজান গাজীর মৃত্যু

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ৭ জানুয়ারি, ২০২২, ৪:২৭ পিএম
নির্বাচনী সহিংসতায় চিকিৎসাধীন হাইমচরে মিজান গাজীর মৃত্যু

নিজস্ব প্রতিনিধি : চাঁদপুর হাইমচর উপজেলা ২ নং আলগী উত্তর ইউনিয়নের নির্বাচন পরবর্তী সহিংসতায় মেম্বার প্রার্থী সমর্থকদের হামলার শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মিজান গাজী নামে এক ব্যক্তির করুণ মৃত্যু হয়েছে।

শুক্রবার চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দ্বিতীয় তলার তারপর মৃত্যু হয়। খবর পেয়ে চাঁদপুর মডেল থানার এসআই সুমন চন্দ্রনাথ হাসপাতালে এসে লাশটি ময়নাতদন্তের জন্য নিয়ে যায়।

বুধবার বিকেলে হাইমচর ২ নং উত্তর আলগি ইউনিয়নের জামিলা মহিলা দাখিল মাদ্রাসা কেন্দ্রে দুই মেম্বার প্রার্থী সমর্থকদের সংঘর্ষে এই ঘটনাটি ঘটে। নিহত মোঃ মিজান গাজী (৫৫)পশ্চিম বিঙ্গুলিয়া গাজীর বাজার শাহাদাৎ গাজীর পুত্র।

নিহতের পরিবারে অভিযোগ করে বলেন,২ নং ওয়ার্ডের জামিলা মহিলা দাখিল মাদ্রাসা কেন্দ্রে জালভোট দেওয়াকে কেন্দ্র করে ২ মেম্বার প্রার্থীর সমর্থকরা বহিরাগত সন্ত্রাসীদের এনে দেশীয় অস্ত্র নিয়ে এ হামলার ঘটনা ঘটায়।  এ সময় তারা নিহত মিজান কাজির মাথায় ও শরীরে ইট মেরে তাকে গুরুতর আহত করে। এই নিহতের ঘটনায় হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানান।

Model Hospital

নির্বাচনী সহিংসতায় চাঁদপুর হাইমচর দুজন ও কচুয়ায় একজন সহ মোট তিনজন নিহত হয়েছে।

এ ঘটনায় থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital