বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

হাইমচরে জাতীয়তাবাদী তাঁতি দলের ৭১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন

সাইদ হোসেন অপু চৌধুরী প্রকাশিত: শুক্রবার, ১ নভেম্বর, ২০২৪, ১:৩৩ এম
হাইমচরে জাতীয়তাবাদী তাঁতি দলের ৭১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন

আগামী ১ বছরের জন্য ৭১ সদস্যের বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল হাইমচর উপজেলা কমিটি অনুমোদন প্রদান করেন চাঁদপুর জেলা তাঁতি দলের আহবায়ক আলী আহমদ সরকার, যুগ্ম আহ্বায়ক মজিবুর রহমান লিটন।

বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল হাইমচর উপজেলার অলিউল্লা ছৈয়ালকে সভাপতি ও আব্দুল কাদের বেপারীকে সাধারণ সম্পাদক ও আক্তার হোসেনকে সাংগঠনিক সম্পাদক করে আগামী ১ বছরের জন্য ৭১ সদস্যের কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৯ অক্টোবর) জেলা তাঁতি দলের আহবায়ক আলী আহমদ সরকার, যুগ্ম আহ্বায়ক মজিবুর রহমান লিটন ও সফিকুর রহমান পাটোয়ারী স্বাক্ষরিত এ কমিটির অনুমোদন দিয়েছেন।

কমিটির অন্যান্যরা হলেন সহ-সভাপতি আঃ অদুদ মাস্টার, আব্দুল কাদের পাটোয়ারী, ইসমাইল গাজী, সবুজ বিশ্বাস, সোহেল গাজী, ফারুক রাড়ি, মোখলেসুর রহমান ভূঁইয়া, সহ-সাধারণ সম্পাদক ফারুক পাটোয়ারী, ফারুক মেলকার, খোকন জমাদার, জাকির ছৈয়াল, সহ-সাংগঠনিক সম্পাদক আমির হোসেন টেলু শেখ,দপ্তর সম্পাদক হাসান পাটোয়ারী, প্রচার সম্পাদক নজরুল ইসলাম বেপারী, সহ প্রচার সম্পাদক ইয়াসিন পাটোয়ারী, তোহা ছৈয়াল, অর্থ সম্পাদক বাবুল গাজী, সহ অর্থ সম্পাদক মুমিন ঢালী, সিমু মিয়া, সমাজ কল্যাণ সম্পাদক শিপন দেওয়ান, সাহিত্য সম্পাদক আখতার হাওলাদার, সহ সাহিত্য সম্পাদক রিপন গাজী, রুহুল আমিন মিয়া সেলিম, সাংস্কৃতিক সম্পাদক বাচ্চু ঢালী, ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক হাজী বাদশা মোল্লা, সহ ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক হোসেন মিজি, শ্রম বিষয়ক সম্পাদক জসিম হাওলাদার, সহ শ্রম বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন, মানবাধিকার বিষয়ক সম্পাদক রিপন ঢালী, সহ মানবাধিকার বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান, পাঠাগার বিষয়ক সম্পাদক মন্টু গাজী, সহ পাঠাগার বিষয়ক সম্পাদক ফারুক গাজী, মনির হোসেন, মহিলা বিষয়ক সম্পাদক নাজনিন বেগম, যুব বিষয়ক সম্পাদক আরিফ পাটোয়ারী, ধর্ম বিষয়ক সম্পাদক জাহিদুল ইসলাম, সহ ধর্ম বিষয়ক সম্পাদক বাচ্চু গাজী মেলিটারি, ক্রীড়া সম্পাদক আলমগীর রাড়ী, যোগাযোগ বিষয়ক সম্পাদক ইউনুস গাজী, সহ যোগাযোগ বিষয়ক সম্পাদক সোহেল হাওলাদার, রফিক ভূইয়া, সমবায় বিষয়ক সম্পাদক বেলায়েত হোসেন, সহ সমবায় বিষয়ক সম্পাদক মিজান মিয়া, ছিদ্দিক গাজী, মিডিয়া বিষয়ক সম্পাদক আল আমিন, সহ মিডিয়া বিষয়ক সম্পাদক হান্নান গাজী, আলাউদ্দিন পাটোয়ারী, সদস্য বিল্লাল হোসেন ছৈয়াল, মোঃ লনি, বোরহান গাজী, রুহুল আমিন গাজী, মিজান মাঝি, মনির হোসেন, বিল্লাল, টিটু বেপারী, ফারুক ওজা, জসিম সর্দার, লিটন সর্দার, দেলু মাঝি, জাকির হোসেন, বিল্লাল হোসেন, হাছান ছৈয়াল, জাহাঙ্গীর গাজী, মোঃ সবুজ, রহমাতুল্লাহ, ছালে আহম্মদ মিজি।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital