মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তিতে শ্যামাপূজা ও দীপাবলি  উৎসব উপলক্ষ্যে মাসব্যাপী মেলা

মোঃ মাসুদ রানা প্রকাশিত: শনিবার, ২ নভেম্বর, ২০২৪, ৮:৪১ পিএম
শাহরাস্তিতে শ্যামাপূজা ও দীপাবলি  উৎসব উপলক্ষ্যে মাসব্যাপী মেলা
শাহরাস্তিতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও ধর্মীয় রীতি বজায় রেখে সনাতন  ধর্মাবলম্বীদের অন্যতম বৃহৎ শ্যামাপূজা ও দীপাবলি উৎসব  উপলক্ষে মাসব্যাপী গ্রামীণ কার্তিক মেলার আয়োজন করা হয়েছে।
আবহমানকালের সুপ্রাচীন ঐতিহ্য অনুযায়ী বৃহস্পতিবার শ্রী শ্রী মেহেরেশ্বরী কালীবাড়ি মন্দির সংলগ্ন কালিবাড়ি মাঠে মাসব্যাপী এই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রাগৈতিহাসিক যুগের হিসাব ধরে বাংলা আনুমানিক ৬০৯ বঙ্গাব্দ, প্রায় ৮ শ’ বছর পূর্বে শ্রী শ্রী মেহেরেশ্বরী  কালীবাড়ি মন্দিরটি স্থাপিত হয়।
শাহরাস্তি উপজেলা শহরের ততকালিন মেহার পরগনায় অবস্থিত মহাত্মা সর্ব্বানন্দ ঠাকুর এখানে সিদ্ধিলাভ করেছিলেন এবং সে সময় থেকে এটি সিদ্ধ পীঠস্থান বলে অভিহিত হয়ে আসছে। ওই হিসেবে শ্যামাপূজা ও দীপাবলি উতসবের দিন শ্রী শ্রী মেহেরেশ্বরী কালীবাড়ির গুরুত্ব সনাতন ধর্মাবলম্বীদের নিকট বিশেষ মর্যাদাপূর্ণ।
স্থানীয় পুরোহিত, সনাতন ধর্মাবলম্বী ভক্তবৃন্দ ও এলাকাবাসী  জানান,অবিভক্ত ভারত বর্ষের অধীন থাকাবস্থায় এই মেহের কালীবাড়ি পুজোর আড়ম্বর  ছিল নান্দনিকতায় পরিপূর্ণ । পরবর্তীতে দেশ বিভাগের পর এটির জৌলুস হারাতে বসে। দেশ স্বাধীনের (১৯৭১) পর থেকে ক্রমান্বয়ে মেলাটি সীমিত আকারে  উদযাপন হয়ে আসছে।
এরপরও প্রতি বছর কার্তিক মাস এলেই সনাতন ধর্মাবলম্বীরা শ্যামা পূজা ও দীপাবলি উতসব উপলক্ষে মেহেরকালী বাড়ি মন্দিরে এলাকায় মোমবাতি প্রজ্জ্বলন করে বিভিন্ন ধর্মীয় উপাচারের  মাধ্যমে সৃষ্টিকর্তার মন:তুষ্টি লাভের আশায় রাত জেগে পূজা অর্চনায় মেতে উঠেন।সরজমিনে গিয়ে দেখা যায়,দেশ বিদেশ থেকে আসা অসংখ্য পুণ্যার্থী তাদের মনের বাসনা পূরণের জন্যে প্রার্থনারত থেকে বিনিদ্র রজনী পার করেন।
একই সঙ্গে কালীগাছের চতুর্দিকে প্রদক্ষিন করে ভক্তবৃন্দ ধর্মীয় সংগীত পরিবেশন করেন,সাথে ঢাকের  বাদ্য বাজিয়ে মন:স্কামনার্থে পাঠা বলি দেয়। এভাবে পূজা লগ্ন থেকে পরবর্তী প্রথম প্রহর পর্যন্ত রাত কাটে ভক্তদের।
এছাড়া খানিক দূরে মেহের কালিবাড়ি মাঠে প্রতি বছরের ন্যায় এবারেও বসেছে গ্রামীণ লোকজ মেলা। মেলা উপলক্ষে দেশের বিভিন্ন  প্রান্ত থেকে দোকানিরা হরেক রকম মালামাল নিয়ে পশরা সাজিয়ে বসেছেন।
ওই মেলায় প্রথম দিকে দেশ বিদেশের বিভিন্ন প্রান্তের অতিথিদের উপস্থিত থাকলেও পরবর্তীতে এই মেলাটি আঞ্চলিক মেলায় রূপ নেয়। পরবর্তীতে বৃহত্তর কুমিল্লা চাঁদপুর  রামগঞ্জ নোয়াখালীর চাটখিল অঞ্চল সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে ক্রেতা সাধারণ  ভিড় জমায় এ মেলায়।ক্রেতাদের চাহিদা অনুযায়ী হরেক রকমের মন্ডা, আঙ্গুলভাজা, খেলনাকদমা,দোকানে মধ্যে কাপড়, চশমা, মিঠাই, আচারের দোকান, গৃহস্থালির জিনিসপত্রের দোকান দেখা যায়। এই মেলা হতেই প্রতি বছর কয়েক  কোটি টাকার উপর কাঠের আসবাবপত্র বিক্রি হয় বলেও ব্যবসায়ীরা জানান। এবারও দোকানিরা সেরকম প্রত্যাশা নিয়ে  এই মেলায় অংশগ্রহণ করেছেন।উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের তরফ থেকে নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছেন।
এদিকে শ্রী শ্রী মেহেরেশ্বরী কালীবাড়ি পূজা উদযাপন কমিটির সভাপতি নিখিল চন্দ্র মজুমদার জানান,নানা ঘটনা প্রবাহের মধ্য দিয়েও  ইতিহাস এবং ঐতিহ্যর ধারক বাহক হিসাবে  এ মেহের কালীবাড়ি আজো দাঁড়িয়ে আছে তার আপন ঐতিহ্যে সমুজ্জ্বল মহিমায়।
পূরণ করেছে জাতি, ধর্ম, গোত্র, ধনী, গরীব, উঁচু, নিচু, ছোট-বড় সকল মানুষের মনস্কামনা। ধর্মীয় ভাবধারা রেখেছে সমুন্নত। সম্প্রীতির এক উজ্জ্বল নিদর্শন এই কালীবাড়ির মেলা,যা আজও বহমান এ গ্রামীণ জনপদে।

শেখ হাসিনার জন্মদিনে কেক কেটে মিছিল, ফরিদগঞ্জে সাবেক চেয়ারম্যান-মেয়রসহ ৩৩ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬, ১০:২০ পিএম
শেখ হাসিনার জন্মদিনে কেক কেটে মিছিল, ফরিদগঞ্জে সাবেক চেয়ারম্যান-মেয়রসহ ৩৩ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

চাঁদপুরের ফরিদগঞ্জে শেখ হাসিনার জন্মদিন উদযাপন উপলক্ষে কেক কাটা, মিছিল ও রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান, সাবেক পৌর মেয়র এবং ৬ ইউপি চেয়ারম্যানসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৩৩ নেতাকর্মীর বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করেছে থানা পুলিশ।

সোমবার (২৮ সেপ্টেম্বর) দিনগত গভীর রাতে ফরিদগঞ্জ থানার উপপরিদর্শক এসআই হেলাল খান বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলায় ৩৩ জনের নাম উল্লেখ করে এবং আরও অজ্ঞাতনামা বহু লোককে আসামি করা হয়েছে।

পুলিশ ও এজাহার সূত্রে জানা যায়, সরকার কর্তৃক নিষিদ্ধ ও স্থগিত ঘোষিত দল ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি এবং জননিরাপত্তা বিঘ্নিত করার চক্রান্তে লিপ্ত রয়েছে-এমন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, গত ২৮ সেপ্টেম্বর রাত ১২টা ৫ মিনিটে আসামিরা বালিথুবা পূর্ব ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে সমবেত হয়ে কেক কেটে শেখ হাসিনার জন্মদিন উদযাপন করে এবং সরকারবিরোধী মিছিল ও স্লোগান দেয়।

খবর পেয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে পুলিশ ঘটনাস্থলে অভিযান চালায়। পুলিশি এজাহারে উল্লেখ করা হয়, আসামিরা পরস্পর যোগসাজশে দেশবিরোধী প্রচারণা, রাষ্ট্রীয় অখণ্ডতা ও জননিরাপত্তা বিঘ্নিত করার লক্ষ্যে ধ্বংসাত্মক কার্যক্রমের পরিকল্পনা করছিল। এ ঘটনায় সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯ (সংশোধনী-২০১৩)-এর সংশ্লিষ্ট ধারায় মামলাটি রুজু করা হয়।

Model Hospital

মামলায় আসামিরা হলেন, ২নং বালিথুবা পূর্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং চাঁদপুর জেলা কৃষকলিগের যুগ্ম আহ্বায়ক মোঃ হারুনুর রশিদ (৪৮), ছাত্রলীগের কর্মী জাহিদ আহমেদ (২৫), মুন্না খান (২৩), সাব্বির (২২), মিনহাজ (২১), তুহিন (২৪), ওয়াসিব (২৩), সৈকত (২২), শামীম (২৪), রাসেল মিজি (২৮), আওয়ামী লীগ নেতা জিএম হাসান তাবাস্সুম (৪৫), উপজেলা ছাত্রলীগের কর্মী আল আমিন (২১), সাবেক মেয়র ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ মাহফুজুল হক (৪৫), উপজেলা যুবলীগের সদস্য পুতুল সরকার (৪২), গোবিন্দপুর (উত্তর) ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও ৭ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ জাকির হোসেন মেম্বার (৪৫), গোবিন্দপুর (উত্তর) ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক সোহেল চৌধুরী (৩৫), ১১ নং চরদুঃখিয়া পূর্ব ইউনিয়নের চেয়ারম্যান
মাহমুদুল হাসান মিরাজ (৩৭), রূপসা উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা সে্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক এস এম কাউছার উল আলম কামরুল (৪৫), পাইকপাড়া দক্ষিণ ইউপি চেয়ারম্যান শেখ হোসেন আহাম্মদ রাজন (৪০), উপজেলা আওয়ামীলীগ নেতা ও সাবেক জেলা পরিষদের সদস্য মোঃ মশিউর রহমান মিঠু (৫২), গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সদস্য মোঃ আলাউদ্দিন ভুইয়া (৩৬), ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সাবেক আহবায়ক আলমগীর হোসেন রিপন (৪২), ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি সাত্তার ছৈয়াল (৫৫), রূপসা উত্তর ইউনিয়ন পরিষদ ২ ওয়ার্ডের ইউপি সদস্য ও ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাসান মেম্বার(৩৮), গোবিন্দপুর উত্তর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি সুমন খাঁন (২৮),গোবিন্দপুর উত্তর ইউনিয়নের ছাত্রলীগ‌ নেতা মোঃ শাকিল ভূইয়া (২৫), ইয়াছিন খাঁন (২৫), মোঃ মাসুদ রাঢ়ী (৩০), পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি কামরুল হাসান সাউদ (৪৫), উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম পাটওয়ারী (৩০), যুবলীগ নেতা জাহাঙ্গীর ওরফে কামরুল সরকার (৩৫), উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা ছাত্রলীগের‌ সাবেক সভাপতি খাজে আহমেদ মজমুদার (৪৮), ছাত্রলীগ নেতা মাহবুব শেখ (৩২) এর বিরুদ্ধে এজহার নামিয় আসামি করে আরো অজ্ঞাতনামার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

এ বিষয়ে ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এরশাদ উল্যাহ জানান, অবৈধভাবে জনসমাবেশ করে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড ও আইনশৃঙ্খলা বিঘ্ন ঘটানোর চক্রান্তের অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে। মামলার ১ নম্বর আসামি বালিথুবা পূর্ব ইউপি চেয়ারম্যান মো. হারুনুর রশিদকে ইতোমধ্যে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। অন্য এজাহারনামীয় আসামীদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।