বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩

চাঁদপুর সেতুতে ফের টোল বন্ধের দাবিতে বিক্ষোভ-অবরোধ

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০২৪, ৬:৫০ পিএম
চাঁদপুর সেতুতে ফের টোল বন্ধের দাবিতে বিক্ষোভ-অবরোধ

চাঁদপুর সেতুতে ফের টোল চালু করায় বিক্ষোভ, সড়ক অবরোধ ও ভাঙচুর করেছেন পরিবহন শ্রমিকরা।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) বেলা ১১টা থেকে চাঁদপুর সেতু ওপর ও বাগাদি সড়ক মোড়ে গাছের গুড়ি ফেলে যানবাহন চলাচল বন্ধে করে বিক্ষোভ করেন তারা।

এতে দুই ঘণ্টা বন্ধ ছিল চাঁদপুর-লক্ষ্মীপুর সড়কে যানচলাচল। এতে চরম ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা। যানচলাচল বন্ধ থাকায় অনেকে পায়ে হেটে গন্তব্যে যান।

পরে সেনাবাহিনী ও পুলিশের সামনেই উত্তেজিত চালক ও পরিবহন শ্রমিকরা চাঁদপুর সেতুর টোল ঘর ভেঙে ফেলে। প্রায় দুই ঘণ্টা পর স্বাভাবিক হয় যানচলাচল।

Model Hospital

অটোরিকশাচালক মাসুদ বলেন, সকালে খালি সিএনজি নিয়ে যাওয়ার সময় আমার কাছে টোল চায়। আমি টোল দেবো না বললে মারধর করে। তারা অবৈধভাবে আর কতদিন টোল নেবে?

সিএনজিচালিত অটোরিকশার মালিক প্রতিনিধি খোরশেদ আলম বলেন, দীর্ঘ বছর অতিবাহিত হওয়ার পরও এখনো টোল আদায় হচ্ছে। ছাত্র আন্দোলনের কারণে কিছুদিন টোল বন্ধ থাকলেও এখন আবার নতুন করে টোল নেওয়া হচ্ছে। আমরা সব শ্রমিক ও মালিক পরিবহনের নেতাকর্মীরা এই টোল আদায় বন্ধ চাই।

যাত্রী আল আমিন বলেন, সড়কে যানবাহন বন্ধ থাকায় হেটে যেতে হচ্ছে। যত আন্দোলনই হোক সাধারণ মানুষের দুর্ভোগ বাড়ে।

চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহার মিয়া বলেন, আমরা খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে এসে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করি। পরে সেনাবাহিনীর সদস্যরা আমাদের সঙ্গে যোগ দেন। প্রায় দুই ঘণ্টা পর যানবাহন চলাচল করে।

টোল আদায় নিয়ে উভয়ের সঙ্গে কথা বলে সমাধানের চেষ্টা চলছে।

বেপর্দা নারীদের দিয়ে মিছিল-মিটিং করে—এরা কেমন ইসলামিক দল : চরমোনাই পীর

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬, ২:২৮ এম
বেপর্দা নারীদের দিয়ে মিছিল-মিটিং করে—এরা কেমন ইসলামিক দল : চরমোনাই পীর

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেন, ‘সমাজ ও রাষ্ট্রে ন্যায়-নীতি, সততা ও জবাবদিহিতা প্রতিষ্ঠা করা প্রয়োজন।’

বুধবার (৩০ সেপ্টেম্বর) রাতে চাঁদপুরের হাজীগঞ্জে এক মাহফিলে এ মন্তব্য করেন তিনি। সঙ্গে অন্যায়, অনিয়ম, দুর্নীতি ও মানুষের অধিকার হরণের বিরুদ্ধে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি। একই সঙ্গে ইসলামি মূল্যবোধ অনুসরণ করে ব্যক্তি ও সামাজিক জীবনে নৈতিকতার চর্চা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।

মাহফিলে দেশের চলমান রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতি,নৈতিকতা,ধর্মীয় মূল্যবোধ ও মানুষের অধিকারসহ বিভিন্ন বিষয়ে বক্তব্য দেন চরমোনাই পীর। বক্তব্যের একপর্যায়ে তিনি বলেন, ‘দেশ খেয়েছে খাজুরেরা, নাম পড়েছে হুজুরের।’

চরমোনাই পীর আরও বলেন, ‘ইসলামিক দল নাম দিয়ে,বেপর্দা নারীদের দিয়ে মিছিল-মিটিং করে—এরা কেমন ইসলামিক দল?’ তিনি দাবি করেন, যারা মুসলমান তারা মিথ্যা বলতে পারে না। তার বক্তব্যে ধর্মীয় আদর্শের সঙ্গে রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডের সামঞ্জস্য রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়।

Model Hospital

সাম্প্রতিক সময়ে রাজনৈতিক বক্তব্যে চরমোনাই পীর দেশের চাঁদাবাজি, সন্ত্রাস, দুর্নীতি, লুটতরাজসহ বিভিন্ন সামাজিক অনাচার নিয়েও সমালোচনা করেছেন।