শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩

চাঁদপুরে সফলভাবে বিদায় নিলো ফ্রিল্যান্সিং সাকসেস আইটির কোর্স সম্পন্নকারী শিক্ষার্থীরা

মাসুদ হোসেন প্রকাশিত: বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪, ৯:০৪ পিএম
চাঁদপুরে সফলভাবে বিদায় নিলো ফ্রিল্যান্সিং সাকসেস আইটির কোর্স সম্পন্নকারী শিক্ষার্থীরা
ক্যারিয়ারে আরো একধাপ এগিয়ে যাওয়ার দৃঢ় প্রত্যয়ে উৎসাহ আর উদ্দীপনায় প্রশিক্ষণ শেষে মনোমুগ্ধকর আয়োজনের মাধ্যমে বিদায় নিলো ফ্রিল্যান্সিং সাকসেস আইটির ডিজিটাল মার্কেটিং কোর্সের সফল ৩টি ব্যাচ।
বুধবার (১৩ নভেম্বর) বিকেলে চাঁদপুর বাগাদী চৌরাস্তা সংলগ্ন ইট এন্ড চিল রেস্টুরেন্টে আয়োজিত এই অনুষ্ঠানে প্রশিক্ষনার্থী বিদায়ী শিক্ষার্থীদের অনুভূতি, সম্মাননা ক্রেস্ট ও সনদ প্রদানের মাধ্যমে উক্ত অনুষ্ঠান সম্পন্ন হয়। মাহমুদুল হাসান কাকনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ফ্রিল্যান্সিং সাকসেস আইটির সিইও এবং মেন্টর মো. রাসেল হোসেন। এসময় তিনি বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ফ্রিল্যান্সিং কাজ শিখে অনেকে এখন স্বাবলম্বী হয়েছে।
এমনকি অনেকে গাড়ি-বাড়ি এবং অনেক টাকার মালিকও হয়েছে। আপনারা ফ্রিল্যান্সিং কাজ শিখেছেন ঠিকই, নিজেদের ক্যারিয়ার তৈরি করতে ও নিজেদেরকে ভালো পজিশনে নিয়ে যেতে এটিকে কাজে লাগাতে হবে। ফ্রিল্যান্সিং থেকে মাসে লক্ষ লক্ষ টাকা আয় করা সম্ভব। ফ্রিল্যান্সিং হচ্ছে একটি মুক্ত পেশা।
তাই আজকে ফ্রিল্যান্সিং শিখে ঘরে বসে টাকা ইনকাম করা কেন ব্যাপার না। এতে নিজে স্বাবলম্বী হওয়া যায় অন্যদিকে দেশের অর্থনৈতিক ক্ষেত্রে ভূমিকাও রাখা যায়।
তিনি আরো বলেন, আজকের এই বিদায় মূলত বিদায় নয়। এটি কোর্স সম্পন্ন করার একটি আনুষ্ঠানিকতা মাত্র। মুক্ত এই পেশায় কাজ করতে গিয়ে যেকোন প্রয়োজনে সবসময় আমার সহযোগিতা পাবেন। ’
গত চার মাসের ডিজিটাল মার্কেটিং এর উপর কোর্স সম্পন্নকারী ১ম, ২য় ও ৩য় ব্যাচের শিক্ষার্থীরা তুলে ধরেন তাদের নানা অভিজ্ঞতার কথা। প্রতিষ্ঠানটির মেন্টর রাসেল হোসেন এর প্রশংসার কথাও স্মৃতিচারণ করেন তারা।
এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলামিস্ট ও ফিচার লেখক সাংবাদিক মো. মাসুদ হোসেন, সফল ফ্রিল্যান্সার মো. রবিউল ইসলাম, নূর মোহাম্মদ, রিয়াদ হোসেন সহ বিভিন্ন উপজেলা থেকে আগত প্রায় ৬০ জন শিক্ষার্থীবৃন্দ।

উৎপাদনই বদলাবে বাংলাদেশ: দক্ষতা বৃদ্ধিতে চাঁদপুরে ব্যবসায়ী সম্মেলন

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬, ১০:২৭ পিএম
উৎপাদনই বদলাবে বাংলাদেশ: দক্ষতা বৃদ্ধিতে চাঁদপুরে ব্যবসায়ী সম্মেলন

চাঁদপুরে ‘টাকা মাত্র ১০ হাজার, খুলবে ব্যবসার দ্বার’ এই স্লোগানে অনুষ্ঠিত হয়েছে ব্যবসায়ী সম্মেলন। সম্মেলনে দেশের অর্থনৈতিক অগ্রগতি তরান্বিত করতে নতুন উদ্যোক্তা তৈরি, সৎ-আদর্শ ব্যবসায়ী গড়ে তোলা এবং উৎপাদনমুখী শিল্পপ্রতিষ্ঠান প্রতিষ্ঠার ওপর জোর দিয়েছেন বক্তারা।

শুক্রবার (২৩ অক্টোবর) সকালে চাঁদপুর শহরের চেয়ারম্যানঘাট এলাকার ইউরেশিয়া কনভেনশন হলে ইন্ডাস্ট্রিয়ালিস্টস অ্যান্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশন (আইবিডাব্লিউএফ) চাঁদপুর জেলা শাখা এ সম্মেলনের আয়োজন করে।

সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ শহিদুল ইসলাম বলেন, ‘২০৫০ সালের বিশ্ব শিল্পবিপ্লবের সঙ্গে তাল মেলাতে হলে আমাদের উৎপাদনে যেতে হবে। শিল্পপ্রতিষ্ঠান গড়ে তোলার কোনো বিকল্প নেই।’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশ বাণিজ্যিকভাবে সম্ভাবনাময় দেশ। ১৮ কোটি মানুষের বিশাল বাজার থাকায় দেশি-বিদেশি বিনিয়োগকারীদের কাছে বাংলাদেশের গুরুত্ব রয়েছে। এ সম্ভাবনাকে কাজে লাগাতে ব্যবসায়ীদের উৎপাদনমুখী হতে হবে।’

Model Hospital

চীনসহ বিভিন্ন উৎপাদনকারী দেশ সফরের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, ‘উৎপাদনই এসব দেশের অর্থনৈতিক পরিবর্তনের অন্যতম প্রধান শক্তি।

তিনি আরও বলেন, সম্পদ অর্জন করতে হবে, তবে তা অবশ্যই সৎ পথে। সংগঠনের সদস্য হওয়ার ক্ষেত্রে ব্যক্তি বা ধর্মীয় পরিচয়ে কোনো বাধা নেই, তবে সততা থাকতে হবে। সঠিক পরিকল্পনা, সততা, সাহস, দক্ষতা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে চাঁদপুরেও বড় শিল্পোদ্যোক্তা তৈরি করা সম্ভব।’

সম্মেলনে অংশ নেওয়া পাঁচ শতাধিক ব্যবসায়ীর মধ্যে মাত্র ১৬ জন উৎপাদনকারী প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত রয়েছেন উল্লেখ করে তিনি বলেন, এই উদ্যোক্তারা চাঁদপুরে শিল্পায়নের সম্ভাবনা জাগিয়ে তুলেছেন। মাত্র তিনটি মেশিন দিয়ে উৎপাদন শুরু করে তিন বছরের মধ্যে একটি প্রতিষ্ঠানকে অর্ধশতাধিক মেশিনে বিভিন্ন পণ্য উৎপাদন করতে দেখেছেন বলেও নিজের অভিজ্ঞতা তুলে ধরেন তিনি। তার মতে, এ ধরনের সাফল্য নতুন উদ্যোক্তাদের অনুপ্রাণিত করতে পারে।

আইবিডাব্লিউএফের চাঁদপুর জেলা শাখার সভাপতি অধ্যাপক শাহ্ আলমের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য দেন সংগঠনটির কেন্দ্রীয় অর্থ সম্পাদক হুমায়ুন কবির পাটওয়ারী, কুমিল্লা আঞ্চলিক সভাপতি কাজী নজরুল ইসলাম খাদেম এবং জেলা শাখার উপদেষ্টা অধ্যক্ষ মো. হারুন অর রশিদ উসমানী।

জেলা শাখার সাধারণ সম্পাদক রেজাউল করিমের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য দেন সহসভাপতি মোজাম্মেল হক পরান ও বাদশা ফয়সাল।

ব্যবসায়ীদের মধ্যে বক্তব্য দেন মাওলানা আবু জাফর সিদ্দিক, শাখাওয়াত হোসেন, আবুবকর সিদ্দিক, হাফেজ তাজবীর ও সাইফুল ইসলাম সবুজ প্রমুখ।

বক্তারা নিজেদের ব্যবসায়িক অভিজ্ঞতা ও সাফল্যের গল্প তুলে ধরে সমৃদ্ধ বাংলাদেশ গঠনে ব্যবসায়ীদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা বলেন। পাশাপাশি নতুন উদ্যোক্তা তৈরি, ব্যবসায়ীদের ঐক্যবদ্ধ করা এবং সততা ও আদর্শের ভিত্তিতে ব্যবসা পরিচালনার আহ্বান জানান।