বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

হাইমচরে শহিদ বুদ্ধিজীবী দিবসে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা

মোঃ সাজ্জাদ হোসেন রনি প্রকাশিত: শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ৮:৩৩ পিএম
হাইমচরে শহিদ বুদ্ধিজীবী দিবসে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা
হাইমচর উপজেলায় ১৪ ডিসেম্বর শহিদ বুদ্ধিজীবী দিবস উদযাপন উপলক্ষে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা এবং দোয়া অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৪ ডিসেম্বর) সকাল ১০টায় উপজেলা সদর আলগী বাজার দূর্গাপুর উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ শহিদ মিনারে উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে সালমা নাজনীন তৃষার নেতৃত্বে বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন ও বীর মুক্তিযুদ্ধাগন শহিদ বুদ্ধিজীবী দের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করেন।
বেলা ১১ ঘটিকার উপজেলা পরিষদ সভাকক্ষে প্রশাসনের আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে সালমা নাজনীন তৃষার সভাপতিত্বে ও উপজেলা পল্লী সঞ্চয় ব্যাংক ব্যবস্থাপক আব্দুর রহমান এর পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নিরুপম মজুমদার, থানা অফিসার ইনচার্জ মহিউদ্দিন সুমন, উপজেলা কৃষি অফিসার শাকিল খন্দকার, উপজেলা মুক্তিযুদ্ধা সংসদ সাবেক ডেপুটি কমান্ডার হাফিজ আহমেদ, সাবেক কমান্ডার বারেক বকাউল, হাইমচর প্রেসক্লাব আহবায়ক মোঃ ফারুকুল ইসলাম প্রমুখ।
এসময় উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা (অঃদাঃ) ডাঃ জনি ঘোষ, উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা অফিসার মিজানুর রহমান, হাইমচর সাব-জোনাল অফিস এজিএম মোঃ হাফিজুর রহমান, সিভিল ডিফেন্স স্টেশন অফিসার (ভারপ্রাপ্ত) মো. রতন শেখ, হাইমচর প্রেসক্লাব সদস্য সচিব সাহেদ হোসেন দিপু পাটওয়ারী সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন ও বীর মুক্তিযোদ্ধাগণ উপস্থিত ছিলেন।
দোয়া ও মুনাজাত পরিচালনা করেন, উপজেলা পরিষদ জামে মসজিদের খতিব মাওলানা মুজিবুর রহমান।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।

খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Model Hospital

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।