শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

বাবুরহাট স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতার পুরস্কার বিতরনী সম্পন্ন

মাসুদ হোসেন প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ জানুয়ারি, ২০২৫, ৮:৫১ পিএম
বাবুরহাট স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতার পুরস্কার বিতরনী সম্পন্ন
চাঁদপুর সদর উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান ২০২৫ সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জানুয়ারী) সকাল সাড়ে ৯টায় বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে দিনব্যাপী এ অনুষ্ঠানের সূচনা ঘটে।
অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি এবং বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজ গভর্নিং বডির সভাপতি মোঃ এরশাদ উদ্দিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন।
তিনি তাঁর বক্তব্যে বলেন, আজকের তরুনরা, এবং আজকে যারা লেখা পড়া করছেন, আপনাদের কাছে মনিসীদের মতো কর্মকান্ড চাই। তিঁনি উপস্থিত শিক্ষার্থেদের উদ্দেশ্যে বলেন, আপনাদের মধ্যে কেউ সাইনটিস্ট হবে, কেউ সিঙ্গার হবে, কেউ আর্টিস্ট হবে, কেউ পিলোসোপার হবে, কেউ মানবসেবী হবে, কেউ আবার স্বেচ্ছাসেবী হবে।
তিনি আরো বলেন, তোমরা স্বপ্ন দেখা কখনো ভুলবা না। সমাজে আলোকবর্তিকা যারা বেঁচে আছে তারা কিন্তু চাকরি করে না। আমাদের ছাত্রদের প্রধান কাজ হলো পড়াশোনা করতে হবে। যে যেই বিষয়ে দুর্বল সেই বিষয়ের প্রতি চর্চা করতে হবে। এবং যে যেই বিষয়ে পারদর্শী সে ঐ বিষয়কে গুরুত্ব দিয়ে সামনে এগিয়ে যেতে হবে।
তিঁনি বিদ্যালয়ের মনোমুগ্ধকর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনের জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন, যতগুলো প্রতিষ্ঠানের অনুষ্ঠানে এখনো পর্যন্ত তিঁনি অংশগ্রহণ করেছেন তার মধ্যে এ আয়োজনটি ছিল সবচেয়ে অন্যতম।
অধ্যক্ষ মোশারফ হোসেনের স্বাগত বক্তব্যে শুরু হওয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি রহিম বাদশা, সাধারন সম্পাদক কাদের পলাশ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহাবুবুর রহমান জুয়েল, পৌর বিনপির সাবেক যুগ্ম সাধারন সম্পাদক ও আহ্বায়ক কমিটির সদস্য শেখ সালমান, ১৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি মহসিন মজুমদার লিটন, সাধারন সম্পাদক বাবুল মাল, বাবুরহাট বাজার ব্যবস্থাপনা কমিটির সভাপতি মোঃ দেলোয়ার খান, সহ সাধারন সম্পাদক ও বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য মাসুদ পালোয়ান, শাহআলম মজুমদার সহ কলেজের অধ্যাপক-অধ্যাপিকা প্রভাষক-প্রভাষিকা, বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষিকা, অবিভাবক ও শিক্ষার্থীরা।
বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মাসুদুর রহমান মাসুদের সঞ্চালনায় উক্ত ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে বিভিন্ন স্টল স্থাপনের পাশাপাশি স্কাউট সদস্যদের প্রাণবন্ত কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়।
এছাড়াও জমকালো এ আয়োজনে শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে দেখা দিয়েছে এক উৎসাহ উদ্দীপনা।

শতবর্ষ উদযাপনের প্রস্তুতি সভা

শাহরাস্তি সরকারি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি আয়োজনের সিদ্ধান্ত

মোঃ মাসুদ রানা প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ১০:৩৬ পিএম
শাহরাস্তি সরকারি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি আয়োজনের সিদ্ধান্ত

চাঁদপুরের শাহরাস্তি সরকারি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন উপলক্ষে প্রথম প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) বিদ্যালয় প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়। পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মধ্য দিয়ে সভার কার্যক্রম শুরু হয়। সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সৈয়দ ইমাম হাসান সুমন।

সভাপতির বক্তব্যে সৈয়দ ইমাম হাসান সুমন বলেন, শতবর্ষ পূর্তি একটি ঐতিহাসিক ও গৌরবের আয়োজন। এ অনুষ্ঠানকে স্মরণীয় ও সফল করতে এখন থেকেই সুষ্ঠু পরিকল্পনা গ্রহণ করতে হবে।

অনুষ্ঠানের সম্ভাব্য তারিখ নির্ধারণ এবং আয়োজন বাস্তবায়নে একটি কার্যকরী কমিটি গঠন করা জরুরি। তিনি সাবেক শিক্ষার্থী, শিক্ষক ও সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন।

সভায় দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়োজিত বিদ্যালয়ের বিভিন্ন ব্যাচের সাবেক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। তারা শতবর্ষ উদযাপনকে ঘিরে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য ও পরামর্শ দেন।আলোচনা শেষে বিভিন্ন ব্যাচ থেকে দুজন করে সাবেক শিক্ষার্থী নিয়ে অনুষ্ঠান পরিচালনার জন্য একটি আহ্বায়ক কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়া ২০২৭ সালের সুবিধাজনক সময়ে শতবর্ষ পূর্তি অনুষ্ঠান আয়োজনের বিষয়ে প্রাথমিক সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

Model Hospital

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ঈমাম হোসেন বলেন, ‘শতবর্ষ পূর্তি আমাদের বিদ্যালয়ের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও গৌরবের বিষয়। সাবেক শিক্ষার্থী, বর্তমান শিক্ষক-শিক্ষার্থী এবং সংশ্লিষ্ট সবার আন্তরিক পরামর্শ ও সহযোগিতা ছাড়া এত বড় আয়োজন সফল করা সম্ভব নয়। সবার সম্মিলিত প্রচেষ্টায় আমরা অনুষ্ঠানটিকে স্মরণীয় করে তুলতে চাই।

শতবর্ষ উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের অংশগ্রহণের পাশাপাশি প্রয়াত প্রধান শিক্ষক মরহুম সিদ্দিকুর রহমানসহ বিদ্যালয়ের সব প্রয়াত ও  শিক্ষকের আত্মার মাগফিরাত কামনা করা হয়।যে কয়জন জীবিত শিক্ষক রয়েছে তাদের সম্মাননা দেওয়া বিষয়ে অভিমত তুলে ধরা হয়।

একই সঙ্গে শতবর্ষের এই প্রতিষ্ঠানকে গড়ে তোলার পেছনে যাঁরা ভূমি, অর্থ, শ্রম ও নানা ত্যাগ-তিতিক্ষার মাধ্যমে অবদান রেখেছেন, তাঁদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়।

বিশেষভাবে প্রয়াত প্রধান শিক্ষক সিদ্দিকুর রহমানের অবদানের কথা স্মরণ করে কয়েকজন সাবেক শিক্ষার্থী অশ্রুসিক্ত কণ্ঠে বক্তব্য দেন। প্রিয় শিক্ষকের স্মৃতিচারণ করতে গিয়ে তাঁরা আবেগাপ্লুত হয়ে পড়েন। তাঁরা বলেন, ‘সিদ্দিকুর রহমান স্যার শুধু একজন শিক্ষক ছিলেন না, তিনি ছিলেন আমাদের অভিভাবক ও প্রিয় পথপ্রদর্শক। তিনি ছিলেন একজন মেধাবী ও আদর্শ শিক্ষক। আমরা তাঁর অবদানের সর্বোচ্চ স্বীকৃতি চাই।

সভায় শতবর্ষ উদযাপন সফলভাবে সম্পন্ন করার লক্ষ্যে পরবর্তী করণীয় নির্ধারণে আগামী ১০ অক্টোবর ২০২৬ আহ্বায়ক কমিটির গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠানের সিদ্ধান্ত নেওয়া হয়। ওই সভায় সাবেক শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সবাইকে উপস্থিত থাকার জন্য বিশেষ অনুরোধ জানানো হয়েছে।