বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

রমজান এলেই নিত্য পণ্য বিনালাভে বিক্রি করেন চাঁদপুরের শাহ আলম

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৫, ৬:১৫ পিএম
রমজান এলেই নিত্য পণ্য বিনালাভে বিক্রি করেন চাঁদপুরের শাহ আলম

পবিত্র রমজান আসলেই দেশে যখন সিন্ডিকেটের হাতে বন্দি প্রয়োজনীয় নিত্য পণ্য সামগ্রী। তখনই হুর হুর করে বাড়তে থাকে সকল খাদ্য পণ্যের দাম।

তবে সব সিন্ডিকেটকে পেছনে রেখে রমজান আসলেই প্রয়োজনীয় নিত্য পণ্যের দাম কমিয়ে দেন চাঁদপুরের শাহ আলম মাল।

জেলার ফরিদগঞ্জ পৌরসভার চরকুমিরা গ্রামের বাসিন্দা শাহ আলম মাল। গেলো দু’বছর পবিত্র মাহে রমজানে মাত্র এক টাকা লাভে ইফতার সামগ্রী বিক্রয় করেন তিনি। এবার হাটছেন ভিন্ন পথে। কোন লাভ ছাড়াই পবিত্র মাহে রমজানের ছোলা, খেসারির ডাল, বেসন, মুড়ি, চিড়া, চিনি, খেজুর ও সয়াবিন তৈল সহ আটটি খাদ্য পণ্য বিক্রয় করছেন ক্রয় মূল্যে।

রমজানে বাজারে না গিয়ে শাহ আলম মালের দোকান থেকে ক্রয় মূল্যে ইফতার সামগ্রী কিনতে পেরে বেজায় খুশি ক্রেতারাও। তারা বলছেন, শাহ আলমের দোকান থেকে পণ্য ক্রয় করলে সময় ও অর্থ দু’দিকেই সুবিধা হয় তাদের।

Model Hospital

গেলো দু’বছর ১ টাকা লাভে পণ্য বিক্রয় করে ব্যাপক সাড়া পান শাহ আলম মাল। গরিব মেহনতি মানুষের জন্য কিছু করতে হবে ভেবে এবছর ক্রয় মূল্যেই রমজানের আটটি খাদ্য পণ্য সামগ্রী বিক্রয় করছেন। এতে অন্যান্য মাসে এক থেকে দেড় লাখ টাকা বিক্রয় হলেও রমজান মাসে ১০ থেকে ১৫ লাখ টাকার মালামাল বিক্রয় করেন বলে জানান শাহ আলম মাল।

এদিকে রমজান উপলক্ষে ক্রয় মূল্যে পণ্য বিক্রয় করায় শাহ আলমকে স্বাগত জানান জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। যেকোনো পরিস্থিতিতে শাহ আলমের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুর জেলার সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী
মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।
খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।
পরিদর্শনকালে জেলা বিএনপির সদস্য ও মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ  পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।