বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ফিনিক্স ফাইন্যান্স এন্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের এমডি কচুয়ার কৃতি সন্তান মামুন মোল্লা

ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া প্রকাশিত: সোমবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৫, ৩:৫৯ পিএম
ফিনিক্স ফাইন্যান্স এন্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের এমডি কচুয়ার কৃতি সন্তান মামুন মোল্লা
চাঁদপুর জেলার কচুয়ার কৃতি সন্তান মো. মামুনুর রশীদ মোল্লা ফিনিক্স ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে যোগদান করেছেন।
তিনি গত ১৬ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে এই দায়িত্ব গ্রহণ করেছেন।
মো. মামুনুর রশীদ মোল্লা বাংলাদেশের আর্থিক খাতে তিন দশকেরও বেশি অভিজ্ঞতা অর্জন করেছেন। এর আগে, তিনি সিভিসি ফাইন্যান্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি সাউথ বাংলা অ্যাগ্রিকালচার অ্যান্ড কমার্স (SBAC) ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।
তার ব্যাংকিং ক্যারিয়ারের সূচনা হয় প্রাইম ব্যাংকের প্রতিষ্ঠাকালীন সদস্য হিসেবে। পরবর্তীতে তিনি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক (MTBL) এবং ন্যাশনাল ব্যাংক (NBL)-এ শাখা ব্যবস্থাপক, আঞ্চলিক প্রধান ও বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন।
ফিনিক্স ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টস লিমিটেডের নতুন এমডি ও সিইও হিসেবে মো. মামুনুর রশীদ মোল্লার লক্ষ্য হবে প্রতিষ্ঠানটির বৃদ্ধি ও স্থিতিশীলতা নিশ্চিত করা। তার অভিজ্ঞতা এবং নেতৃত্ব প্রতিষ্ঠানের সামগ্রিক অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
ফিনিক্স ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টস লিমিটেড বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় আর্থিক প্রতিষ্ঠান। যা কর্পোরেট ও খুচরা খাতে বিনিয়োগ ও আর্থিক সেবা প্রদান করে আসছে।
কচুয়া উপজেলার বিতারা ইউনিয়নের কৃতি সন্তান মো. মামুনুর রশীদ মোল্লার নেতৃত্বে প্রতিষ্ঠানটি আরও উন্নয়ন, নতুন বিনিয়োগের সুযোগ সৃষ্টি এবং অর্থনৈতিক প্রবৃদ্ধিতে অবদান রাখার লক্ষ্য নিয়ে এগিয়ে যাবে। ফিনিক্স ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টস লিমিটেডের শুভাকাঙ্ক্ষীসহ সকলের সার্বিক সহযোগিতা কামনা করেছেন।
এদিকে মামুনুর রশিদ মোল্লাকে ফিনিক্স ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টস লিমিটেডের এমডি পদে দায়িত্ব পাওয়ায় সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতি সংগঠনসহ সুশীল সমাজের নেতৃবৃন্দ শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী
মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।
খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।
পরিদর্শনকালে জেলা বিএনপির সদস্য ও মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ  পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।